এক্সপ্লোর

ENG vs IND: ইংল্যান্ডে জ্বলে উঠলেন জাতীয় দলে ব্রাত্য ক্রিকেটার, আন্তঃদলীয় ম্যাচে শতরান হাঁকালেন সরফরাজ

Indian Cricket Team: আন্তঃদলীয় ম্যাচের দ্বিতীয় দিন বুমরা কোনও উইকেট তো পানইনি, উপরন্তু পাঁচ রান প্রতি ওভার করে খরচ করেন তিনি।

বেকেনহ্যাম: আর সপ্তাহখানেকও বাকি নেই। আগামী শুক্রবার, ২০ জুন থেকে ইংল্যান্ডের (ENG vs IND) মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ় শুরু হতে চলেছে। সেই ম্য়াচের আগে শেষ প্রস্তুতি ম্য়াচ খেলছেন ভারতীয় দলের তারকারা। একটি আন্তঃদলীয় চার দিনের ম্যাচ খেলা হচ্ছে। সেই ম্যাচে প্রথম দিনে শুভমন গিল ও কেএল রাহুল অর্ধশতরান হাঁকিয়েছিলেন। উইকেট নিয়েছিলেন শার্দুল ঠাকুর। তবে ম্যাচের দ্বিতীয় দিনটা কোনও জাতীয় দলে সুযোগ পাওয়া তারকার নয়, দিনটা ছিল সরফরাজ খানের (Sarfaraz Khan)। দুরন্ত শতরান হাঁকালেন ডান হাতি ব্যাটার।

সরফরাজ ইংল্যান্ডে খেলতে আসা ভারতীয় 'এ' দলের অঙ্গ ছিলেন। তবে ১৮ জনের মূল দলে তিনি সুযোগ পাননি। তাতে কী! বিলেতের মাটিতে আগ্রাসী ব্যাটার কিন্তু বেশ নজর কাড়ছেন। প্রথম 'এ' দলের হয়ে আনঅফিসিয়াল প্রথম টেস্টে ৯২ রানের ইনিংস খেলেন তিনি। এবার 'এ' দলের হয়ে আন্তঃদলীয় ম্যাচে তাঁর ব্যাট থেকে এল ৭৬ বলে ১০১ রানের দুরন্ত ইনিংস। ২৭ বছর বয়সি ব্যাটার নির্বাচকপ্রধান অজিত আগরকর ও এনসিএ-র প্রধান ভিভিএস লক্ষ্মণের উপস্থিতিতেই দারুণ একটা ইনিংস খেললেন।

অপরাজিত থেকেই রিটায়ার্ড আউট হন সরফরাজ। অস্ট্রেলিয়া সফরে দলে থাকলেও কোনও ম্য়াচ খেলতে পারেননি সরফরাজ। তবে আসন্ন ইংল্যান্ড সফরের আগে তিনি বেশ জোরকদমে প্রস্তুতি সারছিলেন বলেই শোনা যায়। সরফরাজ ১০ কেজি ওজন কমান, ইংল্যান্ডের পরিস্থিতিতে স্যুইং সামলানোর জন্যও চলছিল প্রস্তুতি। তবে মূল দলে জায়গাই হয়নি তাঁর। কিন্তু তিনি প্রমাণ করে দিলেন যে তাঁর মধ্যে প্রতিভার কমতি নেই। কোনও ব্যাটার চোটআঘাত পেলে হয়তো ইংল্যান্ড সিরিজ়ে তাঁর ভাগ্যে শিকে ছিঁড়লেও ছিঁড়তে পারে। তবে সেটা অনেক দূরের চিন্তা।

প্রসঙ্গত, এই আন্তঃদলীয় ম্যাচের দ্বিতীয় দিনে যশপ্রীত বুমরা বোলিং করলেও উইকেট পাননি। উল্টে পাঁচ রান প্রতি ওভার গড়ে রান খরচ করেন ভারতের তারকা ফাস্ট বোলার। মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণ দুইটি করে উইকেট নেন। তবে সিরাজ সাত রান প্রতি ওভার করে খরচ করেন। টেস্ট সিরিজ় শুরুর আগে এই পরিসংখ্যান কিন্তু বেশ উদ্বেগেরই। নীতীশ কুমার রেড্ডি ৩৯ রানে অভিমন্যু ঈশ্বরণকে ফিরিয়ে একটিমাত্র উইকেট নেন। সাই সুদর্শন করেন ৩৮ রান। ঈশান কিষাণ ৪৫ রানের ইনিংস খেলেন। দ্বিতীয় দিনশেষে 'এ' দলের স্কোর ছয় উইকেটের বিনিময়ে ২৯৯ রান। ভারতীয় দলের থেকে তারা তখনও ১৬০ রানে পিছিয়ে ছিল।

  

সেরা শিরোনাম

Duleep Trophy: বৈভবের ব্যর্থতার দিন সেঞ্চুরি বাংলার সুদীপ-শাহবাজের, দলীপ ট্রফিতে ভাল জায়গায় পূর্বাঞ্চল
বৈভবের ব্যর্থতার দিন সেঞ্চুরি বাংলার সুদীপ-শাহবাজের, দলীপ ট্রফিতে ভাল জায়গায় পূর্বাঞ্চল
Rishabh Pant: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়লেন পন্থ, উদ্বেগ ভারতীয় শিবিরে, কী হয়েছে উইকেটকিপারের?
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়লেন পন্থ, উদ্বেগ ভারতীয় শিবিরে, কী হয়েছে উইকেটকিপারের?
IND vs SL: পাড়িক্কালের নাগাড়ে দ্বিতীয় শতরান, রান পেলেন জাডেজা, যশস্বীও, কলম্বোতে বড় রানের পথে ভারত
পাড়িক্কালের নাগাড়ে দ্বিতীয় শতরান, রান পেলেন জাডেজা, যশস্বীও, কলম্বোতে বড় রানের পথে ভারত
Shubman Gill: কলম্বোতে হাফসেঞ্চুরি করে জোড়া রেকর্ড শুভমনের, পেরিয়ে গেলেন কিংবদন্তি কপিল দেবকে
কলম্বোতে হাফসেঞ্চুরি করে জোড়া রেকর্ড শুভমনের, পেরিয়ে গেলেন কিংবদন্তি কপিল দেবকে

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Mukesh Khanna: 'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
Pizza Delivery Boy Death: পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
Cooch Behar: গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
Embed widget