এক্সপ্লোর

ENG vs SL: ম্যাচ হারার নেপথ্যে কারচুপি! অ্যাঞ্জেলো ম্যাথিউজের অভিযোগ ঘিরে তোলপাড় ক্রিকেট বিশ্ব

Angelo Mathews: বল পাল্টানোর ক্ষেত্রে কী বলছে নিয়ম? আইসিসির নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট সংখ্যক ওভার পেরিয়ে যাওয়ার আগে যদি কোনও বল খেলার অনুপযুক্ত হয়ে পড়ে, তবেই সেটিকে পরিবর্তন করা যায়।

ম্যাঞ্চেস্টার: ওল্ড ট্র্যাফোর্ডে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ইংল্যান্ডের কাছে ৫ উইকেটে হার স্বীকার করতে হয় শ্রীলঙ্কাকে (ENG vs SL)। আর সেই পরাজয়ের পরই বোমা ফাটালেন শ্রীলঙ্কার তারকা ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথিউজ (Angelo Mathews)। অভিযোগ করলেন, অন্যায় সুবিধা দেওয়া হয়েছে ইংল্যান্ডকে। তিনি ঘুরিয়ে দাবি করলেন, স্বচ্ছভাবে আসেনি ইংল্যান্ডের এই জয়।

ওল্ড ট্র্যাফোর্ডের ম্যাচে চতুর্থ দিনের লাঞ্চের সময়ে শ্রীলঙ্কার স্কোর ছিল ৬ উইকেটে ২৯১ রান। ইংল্যান্ডের চেয়ে ১৬৯ রানের লিড ছিল। কামিন্দু মেন্ডিস দুরন্ত ব্যাটিং করছিলেন। তিনি ১০১ রান করে অপরাজিত ছিলেন। কেরিয়ারের চতুর্থ টেস্ট ম্যাচে এটি বাঁহাতি ব্যাটারের তৃতীয় সেঞ্চুরি। দীনেশ চান্দিমল ৬২ রানে অপরাজিত ছিলেন। ২৬ ওভারে তাঁরা জুটিতে তোলেন ১০১ রান। শ্রীলঙ্কার ব্যাটারদের নাছোড় লড়াইয়ে হতাশা বাড়ছিল ইংরেজ বোলারদের। ম্যাচের তৃতীয় দিনের শেষে শ্রীলঙ্কা দল এগিয়ে ছিল ৮২ রানে। তাদের স্কোর ছিল ২০৪/৬।

অ্যাঞ্জেলো ম্যাথিউজ আউট হয়ে যান ৬৫ রান করে। ঠিক সেই সময়েই ম্যাচে বল পরিবর্তন করা হয়েছিল। যা ম্যাচের মোড় কিছুটা হলেও ঘুরিয়ে দিয়েছিল বলে মনে করছে শ্রীলঙ্কা শিবির। ম্যাচের পর ম্যাথিউজ বলেছেন, 'সেই সময় বল পাল্টানোর ফলে গোটা ম্যাচের ছন্দ ঘুরে গিয়েছিল।'

বল পাল্টানোর ক্ষেত্রে কী বলছে নিয়ম? আইসিসির নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট সংখ্যক ওভার পেরিয়ে যাওয়ার আগে যদি কোনও বল খেলার অনুপযুক্ত হয়ে পড়ে, তবেই সেটিকে পরিবর্তন করা যায়। তবে সেক্ষেত্রে হুবহু একইরকম বল নিয়ে আসতে হয়। অর্থাৎ, যদি ২০ ওভার খেলা হয়ে যাওয়ার পর বল কোনও কারণে পাল্টাতে হয়, তাহলে ২০ ওভার খেলা হয়েছে, এরকম কোনও বলেই ম্যাচ শুরু করা হয়। এর জন্য বিভিন্ন পরিবেশ পরিস্থিতির বল থাকে সংশ্লিষ্ট আম্পায়ার ও ম্যাচ রেফারিদের কাছে।

শ্রীলঙ্কা শিবিরের অভিযোগ, যে নতুন বল ইংল্যান্ডের হাতে তুলে দেওয়া হয়েছিল তা মোটেও আগের মত পুরনো ছিল না। অপেক্ষাকৃত নতুন বল পেয়ে ইংল্যান্ড শিবির পেসারদের আক্রমণে নিয়ে আসে। তাতেই শেষ হয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস।

আরও পড়ুন: ঘরের মাঠই চেনে না, বাংলাদেশের কাছে হারের পর পাকিস্তান ক্রিকেট দলকে তুলোধনা আফ্রিদির

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget