এক্সপ্লোর

Joe Root: টেস্টে নতুন মাইলফলক ছুঁলেন রুট, সচিনকে টেক্কা দেওয়া কি সময়ের অপেক্ষা?

England vs New Zealand: দ্য ওভালে রুট ৭৭ বলে ৪৬ রান করেন। আর এই ইনিংস খেলার সঙ্গে সঙ্গেই লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ হাজার রান পূরণ করে ফেললেন।

লন্ডন: টেস্টে আরও একটা মাইলফলক ছুঁয়ে ফেললেন জো রুট (Joe Root)। লাল বলের ক্রিকেটে এখনও পর্যন্ত ফ্য়াব ফোরের মধ্য়ে একমাত্র সক্রিয় যে ধারাবাহিকভাবে রান করে যাচ্ছেন। বছরের পর বছর ধরে তিনি টেস্ট ক্রিকেটে একটি অসাধারণ রেকর্ড গড়ে তুলেছেন ও নিজের নামের পাশে নতুন নতুন মাইলফলক যোগ করে চলেছেন। এবার টেস্ট ক্রিকেটে ১৪ হাজার রান পূরণ করে ফেললেন রুট।

ইংল্য়ান্ড ও নিউজিল্যান্ড টেস্ট সিরিজ খেলছে সম্প্রতি। দ্য ওভালে রুট ৭৭ বলে ৪৬ রান করেন। আর এই ইনিংস খেলার সঙ্গে সঙ্গেই লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ হাজার রান পূরণ করে ফেললেন। বর্তমানে তার মোট টেস্ট রান দাঁড়িয়েছে ১৪,০৭৫। সচিন তেন্ডুলকরের পর বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে ১৪ হাজার রান পূরণ করে ফেললেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। 

আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে সচিনের রান সংখ্যা ১৫,৯২১ রান। যা ছুঁতে রুটের প্রয়োজন আরও ১৮৪৭ রান। ইংরেজ ব্যাটার এখনও পর্যন্ত ১৬৫ ম্য়াচে ৩০২ ইনিংস খেলেছেন। ৫০.৮১ গড়ে খেলেছেন রুট। ৪১ সেঞ্চুরি ও ৬৭টি অর্ধশতরান হাঁকিয়েছেন। অন্য়দিকে, সচিন তাঁর কেরিয়ারে ২০০ ম্য়াচ খেলেছেন। ৩২৯টি ইনিংসে ১৫,৯২১ রান করেছেন মাস্টার ব্লাস্টার।

দ্বিতীয় টেস্টে ইংল্যান্ড হারলেও জো রুট আবারও দলের অন্যতম সেরা পারফর্মার ছিলেন। ৪৬৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জো রুট লড়াকু ৭৫ রান করেন ও নিউজিল্যান্ডের বোলিং আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে সক্ষম হওয়া কয়েকজন ব্যাটারের একজন ছিলেন।

আর্চারকে সমস্যায় ফেলেছেন রাহুল
বিরাট কোহলি, রোহিত শর্মা নয়। ইংল্যান্ডের তারকা পেসার জোফ্রা আর্চারকে আইপিএলে সমস্যায় ফেলেছেন কে এল রাহুল। সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে আর্চার বলেছেন যে ভারতীয় ব্যাটার কে এল রাহুল আর্চারকে সমস্যায় ফেলেছেন বারবার। ইংল্য়ান্ডের তারকা পেসার বলেন, 'আমার মনে হয় বিরাট কোহলি বা রোহিত শর্মার বিরুদ্ধে আমাকে খুব একটা সমস্যায় পড়তে হয়নি। আমাকে চ্যালেঞ্জিং পরিস্থিতিতে ফেলেছিল কে এল রাহুল। সম্ভবত আইপিএলের প্রথম কয়েক বছরে রাহুলের ব্য়াটিং আমাকে সমস্যায় ফেলেছিল। আমি মনে করি যদি ওঁ নিজের ফর্মে থাকে, তাহলে কিন্তু দুর্দান্ত ছন্দে থাকে। বিধ্বংসী মেজাজে ব্যাটিং করে থাকে। মাঠের চারধার ধরে শট খেলার ক্ষমতা রয়েছে রাহুলের। কোনও বোলারকেই সেই সময় রাহুলের সামনে বড় মনে হয় না।'

About the author গৌতম রায়

সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতকোত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এবিপি লাইভ বাংলায় গত ৫ বছর ধরে কর্মরত। খেলাধূলো নিয়েই মূলত চর্চা। ক্রিকেট, ফুটবল সহ টেনিস, অ্য়াথলেটিক্স সহ ইন্ডোর ও অন্য়ান্য আউটডোর গেমস নিয়েও লেখালেখি করতে ও খবর রাখার বিষয়ী আগ্রহী। অনূর্ধ্ব ১৯ ফুটবল বিশ্বকাপের সঙ্গে আইপিএল,আই লিগ, আইএসএল, ডুরান্ড কাপ কভার করার অভিজ্ঞতা রয়েছে। খেলাধূলো ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর দ্রুত পৌঁছে দেওয়াই লক্ষ্য। যোগযোগ:goutamr@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Cricket News: ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ়ের আগেই মৃত দ্বীপরাষ্ট্রের কোচ, গ্রেফতার ক্রিকেটার
ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ়ের আগেই মৃত দ্বীপরাষ্ট্রের কোচ, গ্রেফতার ক্রিকেটার
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Advertisement

ভিডিও

Nirmal Ghosh। RG কর-সহ একাধিক ঘটনায় অভিযুক্ত,বাঁচতেই কি 'ঋতব্রত-TMC'তে মেশার চেষ্টা করেছিলেন নির্মল ঘোষ?
RG Kar Case: তাড়াহুড়ো করে পানিহাটি শ্মশানে দাহ করা হয়েছিল অভয়াকে? কারা আছে এই ষড়যন্ত্রের পিছনে?
Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget