এক্সপ্লোর

IND vs ENG 1st Test: ভিসা সমস্যায় নাজেহাল, ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে ইংল্যান্ডের তরুণ স্পিনারের খেলা নিয়ে সংশয়

Shoaib Bashir: ভারত সফরেই প্রথমবার ইংল্যান্ডের জাতীয় টেস্ট দলে সুযোগ পেয়েছেন সামারসেটের হয়ে খেলেন ২০ বছরের তরুণ শোয়েব বাশির।

নয়াদিল্লি: ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ় (IND vs ENG) শুরুর আগেই তরুণ ব্যাটার হ্যারি ব্রুক ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছেন। অধিনায়ক বেন স্টোকসের (Ben Stokes) ফিটনেস নিয়েও রয়েছে প্রশ্নচিহ্ন। এবার প্রথম টেস্টের আগে ফের ধাক্কা খেল ইংল্যান্ড (England Cricket Team) শিবির। দেশে ফিরতে হল দলের তরুণ তুর্কিকে।

সামারসেটের হয়ে খেলা ২০ বছর বয়সি অফস্পিনার শোয়েব বাশির (Shoaib Bashir) দুরন্ত ঘরোয়া মরশুমের পর এই ভারত সফরেই প্রথমবার ইংল্যান্ডের জাতীয় দলে ডাক পেয়েছেন। ইংল্যান্ড দলের সঙ্গে আবু ধাবিতে প্রস্তুতি শিবিরেও ছিলেন তিনি। তবে যেখানে বাকি ইংল্যান্ড দল রবিবার ভারতে চলে এসেছে, সেখানে ভিসা সমস্যায় আটকে বাশিরের ভারত আগমন। এর জেরে তিনি যে প্রথম টেস্টে ভারতের বিরুদ্ধে খেলতে পারবেন না, তা কার্যত নিশ্চিত। তাই খবর অনুযায়ী দেশেই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বাশিরের জন্ম ইংল্যান্ডে হলেও, তাঁর পূর্বপুরুষরা পাকিস্তানি। সেই কারণেই তাঁর ভারতের ভিসা পেতে এত দেরি হচ্ছে বলে মনে করা হচ্ছে। বাকিদের সঙ্গে তাঁর ভিসার আবেদনপত্রও গত মাসেই পাঠিয়ে দেওয়া হয়। তবে তিনি এখনও ভিসা পাননি। এই বিষয়ে কথা বলতে গিয়ে সোমবার ইংল্যান্ড কোচ ব্র্যান্ডন ম্যাকালাম (Brendon McCullum) বলেছিলেন, 'কিছু কিছু জিনিসপত্রে সময় তো লাগেই। তাই না? সকলেই নিজের সাধ্যমতো চেষ্টা করছেন এবং আমরা ধারণা খুব দ্রুতই এর সমাধান পাওয়া যাবে। আবু ধাবিতে বাশির আমাদের সঙ্গে যে সময় কাটিয়েছে, সেটা ওকে দারুণভাবে সাহায্য করবে। আশা করছি ওর ভিসা মঞ্জুর হওয়ার খবরটা আজই পাব এবং তারপর ওকে নিয়ে সিরিজ়ের প্রস্তুতি শুরু করে দেব।'

তবে ম্যাকালামের আশান পূরণ হয়নি। সোমবার কেটে মঙ্গলবার পার হয়ে গেলেও, বাশিরের ভিসা মঞ্জুর হয়নি। গোটা ঘটনায় বিরক্ত ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। তিনি বলেন, 'আমরা তো ডিসেম্বরের মাঝামাঝি সময়ে দল ঘোষণা করেছিলাম। এখনও বাশির নিজের ভিসা পায়নি। আমার ওর জন্য বেশি বিরক্তি লাগছে। ইংল্যান্ড টেস্ট দলে প্রথমবার সুযোগ পাওয়ার পর ওর অভিজ্ঞতাটা এমন হোক, তা আমি কখনই চাইনি। ওর জন্য খুবই খারাপ লাগছে।'  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: প্রথম দুই টেস্টে নেই কোহলি, বদলি হিসাবে ইংল্যান্ডের বিপক্ষে ডাক পাচ্ছেন বিরাটের আরসিবি সতীর্থ! 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
Pakistan Cricket: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, হল অ্যাঞ্জিওপ্লাস্টি
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, করা অ্যাঞ্জিওপ্লাস্টি

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget