এক্সপ্লোর

Damien Martyn Coma: বছরের শেষ দিন চরম দুঃসংবাদ! জোড়া বিশ্বকাপজয়ী ক্রিকেটারকে নিয়ে শোকস্তব্ধ বিশ্ব, চলছে প্রার্থনা

Former Australian Cricketer Damien Martyn: মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। মাত্র ৫৪ বছর বয়সে। উদ্বিগ্ন ক্রিকেট ভক্তরা।

সিডনি: ক্রিকেট মাঠে তিনি ছিলেন ভারতীয় দলের দুঃস্বপ্ন। ২০০৩ সালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের টিম ইন্ডিয়ার বিশ্বচ্যাম্পিয়ন হতে না পারার নেপথ্যে অন্যতম কারণ ছিলেন। বিশ্বকাপ ফাইনালে ভাঙা আঙুল নিয়ে ৮৮ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। অধিনায়ক রিকি পন্টিংয়ের সঙ্গে জুটি বেঁধে ভারতের হাত থেকে ম্যাচ ও বিশ্বকাপ ছিনিয়ে নিয়ে গিয়েছিলেন।

অস্ট্রেলিয়ার ক্রিকেটার সেই ড্যামিয়েন মার্টিনকে নিয়ে বছরের শেষ দিন এল চরম দুঃসংবাদ। কোমায় চলে গিয়েছেন প্রাক্তন তারকা! মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। মাত্র ৫৪ বছর বয়সে। উদ্বিগ্ন ক্রিকেট ভক্তরা।

অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার আচমকা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। জানা গিয়েছে যে, তিনি কোমায় চলে গিয়েছেন। অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডও বিষয়টি নিশ্চিত করেছে। তারপর থেকেই মার্টিনের আরোগ্য কামনায় গোটা ক্রিকেট বিশ্ব। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অ্যাডাম গিলক্রিস্ট থেকে শুরু করে ড্যারেন লেম্যানরা। যদিও মার্টিনের অবস্থা বেশ আশঙ্কাজনক।

অস্ট্রেলিয়ার বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর, বক্সিং ডে-তে অস্ট্রেলিয়া যেদিন চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিরুদ্ধে মেলবোর্নে টেস্ট খেলছে, সেই ২৬ ডিসেম্বরই মেনিনজাইটিসে আক্রান্ত হন মার্টিন। দ্রুত তাঁকে মেলবোর্নের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে জানা যায় তিনি কোমায় চলে গিয়েছেন। ক্রিকেট অস্ট্রেলিয়ার চিফ এক্সিকিউটিফ টড গ্রিনবার্গ বলেছেন, 'ড্যামিয়েনের অসুস্থতার খবর শুনে খুবই খারাপ লাগছে। ক্রিকেট অস্ট্রেলিয়া ও ক্রিকেট বিশ্বের পক্ষ থেকে ওর পাশে আছি। ওর দ্রুত সুস্থতা প্রার্থনা করছি।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'
বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget