এক্সপ্লোর

Suryakumar Yadav: 'সূর্যকুমারকে টি-টোয়েন্টিতে অধিনায়ক নির্বাচিত হতে দেখে অবাক হয়ে গিয়েছিলাম'

Indian Cricket Team: নেতৃত্ব পাওয়ার পর থেকে এই ফর্ম্য়াটে এখনও পর্যন্ত ২০টি ম্য়াচে দেশকে নেতৃত্ব দিয়ে ১৩টি ম্য়াচেই জয় ছিনিয়ে নিয়েছেন সূর্যকুমার। তবে সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে রান পাচ্ছেন না তিনি।

মুম্বই: গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2024) জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। রোহিত শর্মা এরপর এই ফর্ম্য়াট থেকে অবসর নেন। এরপরই টি-টোয়েন্টি ফর্ম্য়াটে জাতীয় দলের অধিনায়ক নির্বাচিত করা হয়েছিল সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav)। তাঁকে অধিনায়ক করার পেছনে কোচ হিসেবে গৌতম গম্ভীরের অবদান ছিল বিশাল। নেতৃত্বভার পাওয়ার পর থেকে এই ফর্ম্য়াটে এখনও পর্যন্ত ২০টি ম্য়াচে দেশকে নেতৃত্ব দিয়ে ১৩টি ম্য়াচেই জয় ছিনিয়ে নিয়েছেন। যদিও সূর্যকুমারের নেতৃত্বভার পাওয়ার বিষয়টি একেবারেই পছন্দ হয়নি সঞ্জয় বাঙ্গারের।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ব্যাটিং কোচ বাঙ্গার বলেন, ''আমি সূর্যকুমারকে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে জাতীয় দলের অধিনায়ক নির্বাচিত হতে দেখে অবাক হয়ে গিয়েছিলাম। আমি কখনওই ভাবিনি যে সূর্যকুমার অধিনায়ক হবেন। কারণ এই দৌড়ে হার্দিক বেশ এগিয়ে ছিল। রোহিতের পর হার্দিকেরই এই ফর্ম্য়াটে দেশের জার্সিতে অধিনায়ক হওয়ার সম্ভাবনা উজ্জ্বল ছিল।''

যদিও সূর্যকুমারের নেতৃত্বে বেশ মুগ্ধ হয়েছেন বাঙ্গার। তিনি বলছেন, ''সূর্যকুমার যে দলটাকে নেতৃত্ব দেয়, সেই দলটা একেবারে তরুণ একটা দল। খুব সুন্দর করে দলটা পরিচালনা করছে ও। দারুণ নেতৃত্বভার সামলাচ্ছেন। জাডেজা, রােহিত, কোহলির অনুপস্থিতিতে সূর্যকুমার যোগ্য় ব্যক্তি হিসেবেই নেতৃত্ব সামলাচ্ছেন।''

শুক্রবার যখন পুণের গাহুঞ্জেতে মহারাষ্ট্র ক্রিকেট সংস্থার স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড, টিম ইন্ডিয়া সিরিজে ২-১ এগিয়ে। এবং ভারতের জয় মানেই সিরিজের ফয়সালা হয়ে যাবে।

ভারতকে চিন্তায় রাখবে ওপেনার সঞ্জু স্যামসন ও অধিনায়ক সূর্যকুমার যাদবের ফর্ম। গত বছর টি-২০ ক্রিকেটে তিনটি সেঞ্চুরি করেছিলেন সঞ্জু। জোহানেসবার্গে প্রোটিয়া পেসারদের ঠেঙিয়ে সেঞ্চুরি ছিল। কিন্তু উড ও আর্চারের বিরুদ্ধে সমস্যায় পড়ছেন চলতি সিরিজে। তিন ইনিংসে তাঁর রান যথাক্রমে ২৬, ৫ ও ৩। দেরিতে শট খেলতে গিয়ে আউট হয়েছেন। আগামী বছর টি-২০ বিশ্বকাপের অঙ্ক সাজাতে শুরু করে দিয়েছে ভারত। তার আগে সঞ্জুর ফর্ম চিন্তায় রাখবে টিম ম্যানেজমেন্টকে।

পুণের পিচ থেকেও স্পিনাররা বাড়তি সুযোগ পাবেন বলেই পূর্বাভাস। ফের কার্যকরী হয়ে উঠতে পারেন রশিদ। তবে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন স্বপ্নের ফর্মে থাকা বরুণ চক্রবর্তী ও তাঁর সঙ্গীরা।

আরও পড়ুন: অনূর্ধ্ব ১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে কখন, কোথায় দেখবেন ভারত-ইংল্যান্ড দ্বৈরথ?

সেরা শিরোনাম

IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Moises Henriques: রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
India vs Bangladesh: ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget