এক্সপ্লোর

Ajay Jadeja: বিরাট দায়িত্ব, জামনগরের নতুন মহারাজা ঘোষণা করা হল প্রাক্তন ভারতীয় ক্রিকেটারকে

Indian Cricket Team: ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে গুজরাতের জামনগরের রাজপরিবার। রাজপরিবার তার উত্তরসূরি হিসেবে বেছে নিয়েছে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অজয় ​​জাডেজাকে।

জামনগর: নওয়ানগরের নতুন জামসাহেব (Jam Saheb of Nawanagar) হিসাবে মনোনীত হলেন অজয় জাডেজা (Ajay Jadeja)। যে নওয়ানগরের এখন নাম হয়েছে জামনগর (Jamnagar)। গুজরাতের (Gujarat) এই প্রদেশের রাজপরিবারের সদস্য অজয় জাডেজা। জামনগরের মহারাজা শুক্রবার এক বিবৃতিতে অজয় জাডেজার নাম পরবর্তী জাম সাহেব হিসাবে ঘোষণা করেছেন।

ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে গুজরাতের জামনগরের রাজপরিবার। রাজপরিবার তার উত্তরসূরি হিসেবে বেছে নিয়েছে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অজয় ​​জাডেজাকে। জাম সাহেব শত্রুশ্যালিসিংহজি মহারাজ শুক্রবার একটি বিবৃতি দিয়ে তাঁর উত্তরাধিকারী ঘোষণা করেন অজয় জাডেজাকে।

অজয় জাডেজার এখন বয়স ৫৩ বছর। জামনগর পরিবারের বংশধর জাডেজা ভারতের হয়ে ১৫টি টেস্ট ম্যাচ এবং ১৯৬টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন। জাডেজা ১৯৭১ সালে গুজরাতের জামনগরে জন্মগ্রহণ করেন। সেই সময় এটি নওয়াননগর নামে পরিচিত ছিল। তাঁর বাবা দৌলতসিংহজি জাডেজা বর্তমান রাজা শত্রুসল্যসিংহজির খুড়তুতো ভাই। শুক্রবার গভীর রাতে একটি বিবৃতি দিয়ে রাজপরিবারের উত্তরসূরির নাম ঘোষণা করলেন জাম সাহেব শত্রুসল্যসিংহজি মহারাজ।

বিবৃতিতে লেখা হয়েছে, 'পাণ্ডবরা নির্বাসন কাটিয়ে ফিরে বিজয়ী হয়েছিলেন দশেরার উৎসবের দিন। এই শুভ দিনে, অজয় ​​জাডেজা আমার উত্তরসূরি হওয়ার প্রস্তাব গ্রহণ করায় আমার সমস্ত দ্বিধা কেটে গিয়েছে। আমি আত্মবিশ্বাসী যে, অজয় ​​জাডেজা জামনগরের মানুষের জন্য আশীর্বাদ হিসেবে প্রমাণিত হবেন এবং নিষ্ঠার সঙ্গে তাঁদের সেবা করবেন। আমি অজয় জাডেজার কাছে কৃতজ্ঞ।'

বিখ্যাত জামনগর রাজ পরিবারের সদস্য অজয় জাডেজা। এই পরিবার বরাবরই ভারতীয় ক্রিকেটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ​​জাডেজার আত্মীয়দের মধ্যে রয়েছেন কিংবদন্তি ক্রিকেটার কে এস রঞ্জিত সিংহজি এবং কে এস দলীপ সিংহজি। যাঁদের নামে ঘরোয়া ক্রিকেটের সেরা দুই টুর্নামেন্ট রঞ্জি ট্রফি এবং দলীপ ট্রফির নামকরণ করা হয়েছে। শত্রুস্যাল্যাসিংহজিও প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন। তিনিই শেষ ব্যক্তি যিনি নওয়ানগরের মহারাজা উপাধি লাভ করেন। তিনি ১৯০৭ থেকে ১৯৩৩ সাল পর্যন্ত নওয়ানগরের শাসক ছিলেন।

বর্তমান জাম সাহেব শত্রুশ্যালিসিংহজির কোনও সন্তান নেই। তাই তাঁর উত্তরাধিকারী হিসেবে তিনি অজয় ​​জাডেজাকে বেছে নেন। শত্রুশ্যালিসিংহজির পিতা দিগ্বিজয় সিং ৩৩ বছর রাজা ছিলেন।

১৯৯২ থেকে ২০০০ সাল পর্যন্ত ভারতীয় ক্রিকেট দলের অন্যতম ভরসা ছিলেন অজয় ​​জাডেজা। তাঁর ফ্ল্যামবয়েন্স, দুরন্ত ফিল্ডিং সকলের পছন্দের ছিল। তবে জাডেজার কেরিয়ারে রয়েছে কলঙ্কও। তাঁর নাম ম্যাচ গড়াপেটায় জড়িয়েছিল। সেই কারণে তাঁকে নির্বাসিত করা হয়েছিল। ২০০৩ সালে, দিল্লি হাইকোর্ট তাঁর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়। যদিও তিনি আর ক্রিকেট খেলতে পারেননি। পরে কোচিংয়ে এসেছেন জাডেজা।

আরও পড়ুন: ইডেন থেকে সরে গেল রঞ্জি ট্রফির ম্যাচ! কোথায় খেলতে হবে বাংলা দলকে?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'
বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget