এক্সপ্লোর

Rohit Sharma: ২০২৭ পর্যন্ত আদৌ খেলতে পারবেন রোহিত? সংশয় প্রকাশ করছেন প্রাক্তন ওপেনার

Akash Chopra On Rohit Sharma: গোটা টুর্নামেন্টে ভাল খেলেও শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমদাবাদে ফাইনালে হেরে রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় ভারতকে। ট্রফি খোয়ানোর আক্ষেপ ছিল রোহিতের।

নয়াদিল্লি: ওয়ান ডে ফর্ম্য়াটে জাতীয় দলের জার্সিতে অধিনায়ক হিসেবে ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপে নামতে চেয়েছিলেন। টি-টোয়েন্টি ও টেস্ট ফর্ম্য়াট থেকে সরে দাঁড়ালেও ওয়ান ডে ফর্ম্য়াট থেকে সরে দাঁড়াতে চাননি। কারণ ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপে অল্পের জন্য খেতাব হাতছাড়া হয়েছিল। গোটা টুর্নামেন্টে ভাল খেলেও শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমদাবাদে ফাইনালে হেরে রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় ভারতকে। ট্রফি খোয়ানোর আক্ষেপ ছিল রোহিতের। তিনি চেয়েছিলেন অধিনায়ক হিসেবে ওয়ান ডে বিশ্বকাপ খেলতে ও জিততে। কিন্তু ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত রোহিতের খেলা নিয়ে সংশয় প্রকাশ করেছেন আকাশ চোপড়া। 

প্রাক্তন ভারতীয় ওপেনার এক সাক্ষাৎকারে বলেছেন, ''অধিনায়ক হলে দলে প্রথমেই আপনার নাম লেখা হয়। যে অধিনায়ক থাকে, তাঁর নিজস্ব একটা চিন্তাভাবনা থাকে, সেই মতই দল এগোয়। কিন্তু শুধুমাত্র প্লেয়ার হিসেবে যদি কেউ খেলে, সেক্ষেত্রে ফর্ম মূলত বিবেচ্য বিষয় হয়ে ওঠে। তাই রোহিতের ফর্ম না থাকলে কিন্তু ওর পক্ষে খেলা চালিয়ে যাওয়াটা চাপের হয়ে যাবে। ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপে রোহিতের খেলা নিয়ে সংশয় রয়েছে।''

৫০ ওভারের বিশ্বকাপ শুরু হতে এখনও আর বছর দু'য়েক বাকি রয়েছে। সেই বিশ্বকাপ নিয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে, তবে আপাতত ভারতীয় ওয়ান ডে দলে আপাতত রোহিত শর্মা বা বিরাট কোহলির জায়গা পাওয়া নিয়ে কোনও সংশয় ছিল না বলেই আগেই শোনা যাচ্ছিল। অবশ্য দাবি করা হচ্ছিল যে ভারতীয় নির্বাচকরা নেতৃত্বে স্থিরতা চান। সেই লক্ষ্যেই হয়তো রোহিতকে চ্যাম্পিয়ন্স ট্রফি খেতাব জেতার পরেও অধিনায়কত্ব হারাতে হবে। আজ যখন দল ঘোষণা হল, তখন দেখা গেল জল্পনাই সত্যি হল। রোহিত শর্মার বদলে ভারতীয় ওয়ান ডে দলের অধিনায়ক হলেন শুভমন গিল।

অপরদিকে ভারতীয় দলের সহ-অধিনায়কত্বেও বদল ঘটেছে। শ্রেয়স আইয়ার এশিয়া কাপে ভারতের দলে ছিলেন না। অস্ট্রেলিয়া সফরের জন্য টি-২০ দলেও তাঁর নাম নেই। তবে শ্রেয়সকেই ভারতীয় দলের ওয়ান ডে সহ-অধিনায়ক নির্বাচিত করা হল। প্রধান নির্বাচক অজিত আগরকর (Ajit Agarkar) এই নেতৃত্ব বদলের বিষয় কথা বলতে গিয়ে দাবি করেন, তিন ফর্ম্যাটে তিন অধিনায়ক নিয়ে খেলা কার্যত অসম্ভব। তিনি বলেন, 'তিন ফর্ম্যাটে তিন অধিনায়ক নিয়ে খেলাটা কার্যত অসম্ভব আর এখন তো এই (ওয়ান ডে) ফর্ম্য়াট সবথেকে কমই খেলা হচ্ছে। আমরা চাই গিল যেন সবটা মানিয়ে গুছিয়ে নেওয়ার সময় পায়।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: গলে ঐতিহাসিক ছক্কা হাঁকিয়ে দুরন্ত হাফসেঞ্চুরি হাঁকালেন ঋষভ পন্থ
গলে ঐতিহাসিক ছক্কা হাঁকিয়ে দুরন্ত হাফসেঞ্চুরি হাঁকালেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
FC Barcelona: তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
IND vs SL: ফের চলল পাড়িক্কালের ব্যাট, চার উইকেট হারিয়েও চতুর্থ দিনের প্রথম সেশনে শতাধিক রান করল ভারত
ফের চলল পাড়িক্কালের ব্যাট, চার উইকেট হারিয়েও চতুর্থ দিনের প্রথম সেশনে শতাধিক রান করল ভারত

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget