এক্সপ্লোর

IND vs ENG: ওভালে পাঁচ উইকেট ইনিংসে নেবেন সিরাজ? স্টেনের ভবিষ্যদ্বাণী কি মিলে যাবে?

IND vs ENG Test: ভারতের সামনে এই ম্য়াচে জয় ছাড়া কোনও উপায় নেই। যদি ড্র করেন গিলরা, তাহলে সিরিজ খোয়াতে হবে ভারতকে। কারণ এরমধ্য়েই সিরিজে ১-২ ব্যবধানে পিছিয়ে রয়েছে টিম ইন্ডিয়া।

ওভাল: ম্য়াঞ্চস্টার টেস্টে দুর্দান্ত পারফর্ম করেছে ভারতীয় ব্যাটিং লাইন আপ। গিল, জাডেজা, সুন্দরের ব্যাট থেকে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি এসেছিল। রাহুল ৯২ রানের ইনিংস খেলেছিলেন। আজ ওভালে শুরু হতে চলেছে সিরিজের পঞ্চম টেস্ট। ভারতের সামনে এই ম্য়াচে জয় ছাড়া কোনও উপায় নেই। যদি ড্র করেন গিলরা, তাহলে সিরিজ খোয়াতে হবে ভারতকে। কারণ এরমধ্য়েই সিরিজে ১-২ ব্যবধানে পিছিয়ে রয়েছে টিম ইন্ডিয়া।

এজবাস্টনে বল হাতে ভারতের জয়ের মুখ্য ভূমিকা নিয়েছিলেন মহম্মদ সিরাজ ও আকাশ দীপ। প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন সিরাজ। প্রাক্তন প্রোটিয়া তারকা ডেল স্টেন মনে করেন ওভালেও বল হাতে জ্বলে উঠবেন সিরাজ। ফের একবার পাঁচ বা তার বেশি উইকেট নেবেন। এক সাক্ষাৎকারে সিরাজ বলেছেন, ''চলতি সিরিজে সিরাজ দুর্দান্ত বল করেছে। এখনও পর্যন্ত ১৪ উইকেট গোটা সিরিজে নিয়ে নিয়েছে ও। আমি নিশ্চিত ওভালেও বল হাতে জ্বলে উঠবে সিরাজ। আমার মনে হয় যে ওভালে ইনিংসে পাঁচ উইকেট নেবে সিরাজ। এখন ও এই সিরিজে সবচেয়ে বেশি উইকেট পাওয়ার নিরিখে তৃতীয় স্থানে রয়েছে। ওর কাছে সুযোগ থাকছে তালিকায় সবার ওপরে নিজের জায়গা করে নেওয়ার।'' এজবাস্টনে প্রথম ইনিংসে ৭০ রানের বিনিময়ে ৬ উইকেট তুলে নিয়েছিলেন সিরাজ। ওভালে আর ১ উইকেট পেলেই আন্তর্জাতিক ক্রিকেটে ২০০ উইকেটের মালিক হয়ে যাবেন এই তারকা ডানহাতি পেসার। 

এদিকে, কাঁধের চোটের জন্য ওভাল টেস্টে খেলতে পারবেন না বেন স্টোকস। এছাড়া জোফ্রা আর্চার, ব্রেন্ডন কায়ার্সকে পাওয়া যাবে না ওভালে। এমনকী আগের ম্য়াচে স্পিনার অলরাউন্ডার লিয়াম ডওসনকেও এই ম্য়াচে খেলত দেখা যাবে না। অর্থাৎ স্টোকস সহ তিনটি নতুন মুখ আসতে চলেছে ওভালে ইংল্য়ান্ড একাদশে। চলতি টেস্ট সিরিজে সর্বাধিক উইকেটের মালিক স্টোকসই। এখনও পর্য়ন্ত চারটি টেস্টে মোট ১৭ উইকেট ঝুলিতে পুরেছেন তিনি। ৩০৪ রান ব্যাট হাতে করেছেন। তৃতীয় ও চতুর্থ টেস্টে অলরাউন্ড পারফরম্য়ান্সের সুবাদে ম্য়ান অফ দ্য ম্যাচের পুরস্কার জিতেছিলেন। ম্য়াঞ্চেস্টার টেস্টে সেঞ্চুরিও এসেছিল স্টোকসের ব্যাট থেকে। চতুর্থ টেস্টে স্টোকসকে প্রচুর ওভার বল করতে হয়েছে। ভারতীয় ব্যাটাররা ১৪৩ ওভার ব্য়াট করেছিলেন। দুটো ইনংস মিলিয়ে মোট ৩৫ ওভার বল করেন স্টোকস। তাই বাড়তি চাপ নেওয়া শরীরের ঝুঁকি বাড়িয়েছে। ইংল্যান্ড শিবিরে ঢুকেছেন জেকব বেথেল, গাস অ্য়াটকিনসন ও জেমি ওভার্টন ও জশ টাং।

সেরা শিরোনাম

IND vs PAK: সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
Kohli On Janmashtami: 'জয় শ্রী কৃষ্ণ', নিয়মিত বৃন্দাবনে যান, এবার জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে পোস্ট কোহলির
'জয় শ্রী কৃষ্ণ', নিয়মিত বৃন্দাবনে যান, এবার জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে পোস্ট কোহলির
CAB AGM: বাংলার ক্রিকেটে বেজে গেল নির্বাচনী দামামা, বিজ্ঞপ্তি জারি, সদস্যদের কী পাঠাল সিএবি?
বাংলার ক্রিকেটে বেজে গেল নির্বাচনী দামামা, বিজ্ঞপ্তি জারি, সদস্যদের কী পাঠাল সিএবি?
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?

ভিডিও

CM Suvendu Adhikari | 'এবার ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ', জানালেন মুখ্যমন্ত্রী
Indigo Flight Incident | ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক । বিমান খালি করে চলছে তল্লাশি
Pakistan Spy Arrested | পাকিস্তানের চরবৃত্তির অভিযোগে গ্রেফতার, তদন্তে NIA | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Parkstreet | পার্কস্ট্রিটের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁয় অভিযান | ABP Ananda live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Post Office Schemes : মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Rakhi Sawant: 'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
UPI service closed: আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
MRM Portal: সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
Embed widget