এক্সপ্লোর

Virat Kohli-Babar Azam: 'বিরাট না বাবর?' হরভজনের প্রশ্নের জবাবে কাকে এগিয়ে রাখলেন আখতার?

Harbhajan Singh: কোহলির জায়গায় পৌঁছতে হলে বাবরকে এখনও বেশ খানিকটা পথ অতিক্রম করতে হবে বলে মনে করছেন হরভজন সিংহ।

নয়াদিল্লি: বর্তমান বিশ্বের সেরা ব্যাটারের নাম আসলে বাবর আজম (Babar Azam) ও বিরাট কোহলির (Virat Kohli) নামে একেবারে শীর্ষ সারিতে আসে। দুই দেশের দুই তারকা ক্রিকেটারের ঝুলিতে একগুচ্ছ রেকর্ড রয়েছে। দুই মহাতারকার মধ্যে ক এগিয়ে, কে পিছিয়ে এই নিয়ে অনুরাগীদের মধ্যে প্রায়সই তর্ক-বিতর্ক চলে। এবার সেই বিতর্কে নিজেদের মতামত জানালেন ভারত-পাকিস্তানের দুই প্রাক্তন তারকা হরভজন সিংহ (Harbhajan Singh) ও শোয়েব আখতার (Shoaib Akhtar)।

শোয়েব আখতারকে বাবর বনাম বিরাট প্রসঙ্গে নিজের মতামত ব্যক্ত করার জন্য বলেন হরভজন। আখতারের জবাব কিন্তু নিজের জবাবে নেটিজেনদের মন জিতেছেন। আখতারের মতে বিরাট কোহলি সর্বসেরা এবং বাবর আজম সর্বসেরা হওয়ার পথে অগ্রসর। 'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস' বলেন, 'বিরাট কোহলি সর্বসেরা ব্যাটার এবং বাবর আজম সর্বসেরা হওয়ার পথে অগ্রসর। টি-টোয়েন্টিতেও ও নিজেকে আরও উন্নত করছে। কেন যে লোকজন ওর পিছনে পড়ে আছে বুঝে উঠতে পারছি না।'

হরভজন নিজের মতামত ব্যক্ত করতে গিয়ে জানান বাবরকে বিরাট কোহলির স্তরে আসতে হলে এখনও অনেকটা পথ চলতে হয়। 'বিরাট কোহলি ইতিমধ্যেই নিজেকে সেরা হিসাবে প্রতিষ্ঠা করেছে। সেখানে বাবরকে এখনও বেশ অনেকটা পথ অতিক্রম করতে হবে। তবে ও কিন্তু দারুণ একজন খেলোয়াড় এবং ও নিশ্চয়ই সেই স্তরে একদিন পৌঁছবে। টেস্ট ক্রিকেটে ও দারুণ খেলছে, তবে আমার মতে টি-টোয়েন্টিটা ও এখনও ঠিক মানিয়ে নিতে পারছে না।' মত ভারতের কিংবদন্তি স্পিনারের।

নিছক পরিসংখ্যানের দিক থেকে দেখতে হলে কোহলি কিন্তু অনেকটাই এগিয়ে। কোহলি ১০৯টি টেস্ট, ২৭৪টি ওয়ান ডে এবং ১১৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তিন ফর্ম্যাটে যথাক্রমে ৮৪৭৯, ১২৮৯৮ ও ৪০০৮ রান করেছেন। সেখানে বাবর ৪৭টি টেস্ট, ১০০টি ওয়ান ডে এবং ১০৪টি বিশ ওভারের ম্যাচ খেলেছেন। টেস্টে ৩৬৯৬, ওয়ান ডেতে ৫০৮৯ এবং টি-টোয়েন্টি ফর্ম্যাটে ৩৪৮৫ রান করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে যেখানে কোহলির মোট শতরানের সংখ্যা ৭৫টি, সেখানে বাবরের সংগ্রহে রয়েছ ৩০টি শতরান। সুতরাং, পরিসংখ্যানের দিক থেকে বিরাট কিন্তু আপাতত অনেকটাই এগিয়ে রেখেছেন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: বৃষ্টির দিনে ভিজতে দেবেন না আদরের পোষ্যকে, কীভাবে খেয়াল রাখবেন ওদের?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget