এক্সপ্লোর

Harmanpreet Kaur: 'চাই না কেউ আমায় কাঁদতে দেখুক', ম্যাচ শেষে সানগ্লাস পরেই প্রশ্নোত্তর পর্ব সারলেন হরমনপ্রীত

IND vs AUS: সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৭২ রান তাড়া করতে নেমে ভারতীয় দল শেষমেশ পাঁচ রানে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে ছিটকে যায়।

কেপ টাউন: আবারও এক বিশ্বকাপ, আবারও স্বপ্নভঙ্গ। আবারও সেমিফাইনালে সাত নম্বর জার্সিধারীর রান আউটে বদলে গেল ম্যাচের রঙ। কেপ টাউনে ভারত-অস্ট্রেলিয়ার (INDW vs AUSW) টি-টোয়েন্টি বিশ্বকাপের সঙ্গে ২০১৯ সালের পুরুষদের ৫০ ওভারের বিশ্বকাপ সেমিফাইনালের একাধিক মিল রয়েছে। সেমিফাইনালে ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur) ও জেমাইমা রডরিগেজের পার্টনারশিপ এক সময় ভারতীয় দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিলেও, পাঁচ রানে হেরে টিম ইন্ডিয়ার স্বপ্নভঙ্গ হয়। হরমনপ্রীতের ৩৪ বলে ৫২ রানের অনবদ্য ইনিংসও দলকে জয় এনে দিতে পারেনি।

হরমনপ্রীতের চোখে সানগ্লাস

ম্যাচের পর নিয়ম মেনেই প্রশ্নোত্তর পর্বের জন্য হরমনপ্রীতকে ডাকা। সেখানে সানগ্লাস পরেই সঞ্চালকের প্রশ্নের জবাব দিতে হাজির হন ভারতীয় অধিনায়ক। সেখানেই তিনি সানগ্লাস পরার কারণ ব্যাখা করে বলেন, 'আমি চাই না দেশের কেউ আমায় কাঁদতে দেখুক, সেই কারণেই আমি সানগ্লাস পরে রয়েছি। আমি কথা দিচ্ছি আমরা নিজেদের আরও উন্নত করব এবং দেশকে এভাবে আর কোনোদিনও হতাশ করব না।'

কান্নার কারণ জিজ্ঞেস করা হলে নিজের রান আউটের কথাই বলেন হরমনপ্রীত। 'আমি যে ভাবে রান আউট হয়েছি, সেটার থেকে বড় দুর্ভাগ্য আর কীই বা হতে পারে। আমরা ম্যাচের শেষ পর্যন্ত লড়াইয়ে টিকে থাকতে চেয়েছিলাম এবং ম্যাচে শেষ পর্যন্ত ছিলামও। এই চেষ্টা করাটা খুবই গুরুত্বপূর্ণ।' মত ভারতীয় অধিনায়কের।

সমালোচনার জবাব

একটা রান আউট গোটা ম্যাচের রং পাল্টে দিয়ে গিয়েছে। ৩২ বলে তখন ম্যাচ জিততে ৪০ রান চাই ভারতের। দু রান নিতে গিয়ে রান আউট হয়ে যান হরমনপ্রীত কৌর। রিপ্লেতে দেখা যায়, তিনি ,ব্যাট ক্রিজে ঢোকানোর চেষ্টাই করেননি। আর সেই দৃশ্য দেখে বিরক্ত নাসের হুসেন। ধারাভাষ্য দেওয়ার ফাঁকে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক বলেন, এ তো পুরো স্কুলের ছাত্রীদের মতো ভুল!

ম্যাচের পর হরমনপ্রীতকে নাসের হুসেনের মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া চাওয়া হয়। হরমনপ্রীত বলেন, 'উনি বলেছেন এ কথা! হতে পারে, হয়তো ওঁর ওটা মনে হয়েছে। তবে ক্রিকেটে এরকম হয়। আমিও এ জিনিস দেখেছি, যখন দুরান নিতে গিয়ে ব্যাটারের ব্যাট আটকে যায়। তবে আমি বলব এটা আমাদের দুর্ভাগ্য। তবে আমরা ফাইনালে যেতে পারিনি কারণ আমরা ফিল্ডিং, ব্যাটিং, বোলিং কিছুই ভাল করিনি।' যোগ করেন, 'আমি বলব এটা ভুল। তবে স্কুল ছাত্রীদের মতো নয়। কারণ আমরা সকলেই পরিণত। যেটা উনি বলেছেন, সেটা ওঁর ব্যক্তিগত মত। তবে আমি এভাবে দেখি না।'

আরও পড়ুন: স্বপ্ন দেখাচ্ছেন রিচা, সেমিফাইনালে হারের পরেই ঘুরে দাঁড়ানোর হুঙ্কার জেমাইমার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shakib Al Hasan: নতুন করে সঙ্কটে শাকিব আল হাসান, কঠোর অবস্থান বাংলাদেশের, বিশ্বকাপ খেলার স্বপ্নও বিপন্ন
নতুন করে সঙ্কটে শাকিব আল হাসান, কঠোর অবস্থান বাংলাদেশের, বিশ্বকাপ খেলার স্বপ্নও বিপন্ন
IND vs SL: প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনেও ব্যাটিংয়ে নামলেন না গিল, গল টেস্টে শুভমনের খেলা নিয়ে সংশয় বাড়ল?
প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনেও ব্যাটিংয়ে নামলেন না গিল, গল টেস্টে শুভমনের খেলা নিয়ে সংশয় বাড়ল?
IND vs SL: শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের আগে ভারতীয় দলে আরও এক ধাক্কা, ছিটকে গেলেন টপ অর্ডার ব্যাটারও!
শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের আগে ভারতীয় দলে আরও এক ধাক্কা, ছিটকে গেলেন টপ অর্ডার ব্যাটারও!
Rishabh Pant: চাইলেও ঘরে ফিরতে পারছেন না, বাধ্য হয়ে মাঝরাতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ ঋষভ পন্থের
চাইলেও ঘরে ফিরতে পারছেন না, বাধ্য হয়ে মাঝরাতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ ঋষভ পন্থের

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget