এক্সপ্লোর

ICC Awards: নাগাড়ে দ্বিতীয়বার আইসিসির বর্ষসেরা ওয়ান ডে ক্রিকেটার নির্বাচিত হলেন বাবর আজম

Babar Azam: বাবর আজম গত বছরের ওয়ান ডে ক্রিকেটে নয় ম্যাচে ৮৪.৮৭ গড়ে মোট ৬৭৯ রান করেছেন। তিনটি শতরানও হাঁকান বাবর।

দুবাই: টানা দ্বিতীয়বার আইসিসির বর্ষসেরা ক্রিকেটার (ICC ODI Cricketer of the Year) নির্বাচিত হলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম (Babar Azam)। সদ্যই আইসিসির তরফে সেরা ক্রিকেটার হিসাবে বাবরের নাম ঘোষণা করা হয়। বাবর আজম গত বছরের ওয়ান ডে ক্রিকেটে নয় ম্যাচে ৮৪.৮৭ গড়ে মোট ৬৭৯ রান করেছেন। তিনটি শতরানও হাঁকান বাবর।

টি-টোয়েন্টিতে সেরা সূর্য

গত বছরের মতো এ বছরও আইসিসির ওয়ান ডে ব়্যাঙ্কিংয়ে শীর্ষেই পাকিস্তানের তারকা ব্যাটার তথা অধিনায়ক। নয়টি ম্যাচে বাবর তিনটি শতরানের পাশাপাশি পাঁচটি অর্ধশতরানও হাঁকান। অধিনায়ক হিসাবেও পাকিস্তান অধিনায়ক এই বছরে বেশ সাফল্য পেয়েছেন। তাঁর অধীনে পাকিস্তান কেবল একটি ওয়ান ডে ম্যাচেই পরাজিত হয়। সুতরা্ং, বাবরকে সেরা হিসাবে বেছে নেওয়া খুব একটা কঠিন ছিল না। তিনি আইসিসির সেরা ওয়ান ডে একাদশের অধিনায়কও নির্বাচিত হন।

আইসিসি বর্ষসেরা টি-টোয়েন্টি প্লেয়ার নির্বাচিত হলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। গত বছর ৩১টি ইনিংস খেলে মোট ১১৬৪ রান করেছেন সূর্যকুমার। স্ট্রাইক রেট ১৮৭.৪৩। গড় ৪৬.৫৬। ঝুলিতে ২টো সেঞ্চুরি রয়েছে। একইসঙ্গে ৯টি অর্ধশতরান হাঁকিয়েছেন। সেপ্টেম্বর-অক্টোবরে টানা অর্ধশতরান হাঁকিয়েছিলেন সূর্য (Suryakumar Yadav) অস্ট্রেলিয়া (Australia) ও দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে।

৪৩টি টি-টোয়েন্টি ইনিংসে ১৫৭৮ রান করেছেন। ২০২১ সালে মার্চ মাসে অভিষেক হয়েছিল সূর্যকুমারের এই ফর্ম্যাটে। এখনও পর্যন্ত টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্য়াচে মোট ৩টি শতরান ও ১৩টি অর্ধশতরান হাঁকিয়েছেন সূর্যকুমার। দ্বিতীয় ব্যাটার হিসেবে এক ক্যালেন্ডার বর্ষে টি-টোয়েন্টি ফর্ম্যাটে ১০০০ বা তার বেশি রান করেছেন। এই মুহূর্তে ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষে রয়েছেন সূর্যকুমার যাদব। গত বছর টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে মোট ৬৮টি ছক্কা হাঁকিয়েছেন সূর্য। 

সেরা উদীয়মান

আইসিসির গত বছরের উদীয়মান মহিলা ক্রিকেটার নির্বাচিত হলেন ভারতের রেনুকা সিংহ (Renuka Singh)। তিনি গত বছর ওয়ান ডে ফর্ম্যাটে ১৮ উইকেট ঝুলিতে পুরেছেন। ইকনমি ৪.৬২। টি-টোয়েন্টি ফর্ম্যাটে ২২ উইকেট। অস্ট্রেলিয়ার ডার্সি ব্রাওন ও ইংল্য়ান্ডের এলিস ক্যাপসি ও ভারতের ইয়াস্তিকা ভাটিয়াকে টেক্কা দিয়েছেন রেনুকা। সাদা বলের ফর্ম্যাটে মোট ২৯ ম্যাচ খেলে ৪০ উইকেট ঝুলিতে পুরেছেন। ২০২২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল রেনুকার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাতটি টি-২০ ম্যাচে ৮টি উইকেট। কমনওয়েলথ গেমস এবং এশিয়া কাপেও তাঁর পারফরম্যান্স অনবদ্য। ১১টি ম্যাচে ১৭টি উইকেট। ইকনমি রেট ৫.২১। রেনুকা বলেন, '২০২১ সালের শেষদিকে ভারতের হয়ে অভিষেক আমার কাছে ছিল স্বপ্নের মতো। মেয়েদের ক্রিকেটে সেরা উদীয়মান ক্রিকেটারের তকমা আমাকে আত্মবিশ্বাস দিচ্ছে যে আমি সঠিক পথেই রয়েছি। এই যাত্রাপথে সতীর্থ ও কোচদের কাছ থেকে প্রচুর সমর্থন পেয়েছি। তাঁদের সবাইকে ধন্যবাদ জানাই।'

আরও পড়ুন: নির্ধারিত হল সূচি, কাদের বিরুদ্ধে সেমিফাইনালে মাঠে নামবে ভারত?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget