এক্সপ্লোর

Champions Trophy: সেমিফাইনালে সামনে ভারত, মাঠে নামার আগেই বড় ধাক্কা অজি শিবিরে

Australia Cricket: আশা করা হয়েছিল যে সেমির আগে পুরো ফিট হয়ে উঠবেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত তাঁর বিকল্প বেছে নিল ক্রিকেট অস্ট্রেলিয়া। তরুণ অলরাউন্ডার কুপার কনোলিকে দলে নেওয়া হয়েছে। 

দুবাই: চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে খেলতে নামবে অস্ট্রেলিয়া। আর তার আগেই বড় ধাক্কা অজি শিবিরে। চোট আতঙ্ক স্টিভ স্মিথের দলে। কাফ মাসলে চোটের জন্য টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন ম্যাথু শর্ট। আফগানিস্তানের বিরুদ্ধে খেলার সময় চোট পান এই তরুণ তারকা। আশা করা হয়েছিল যে সেমির আগে পুরো ফিট হয়ে উঠবেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত তাঁর বিকল্প বেছে নিল ক্রিকেট অস্ট্রেলিয়া। তরুণ অলরাউন্ডার কুপার কনোলিকে দলে নেওয়া হয়েছে। 

শর্ট আফগানিস্তানের বিরুদ্ধে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে দ্রুতগতিতে ২০ রান করেছিলেন। এরপরই বৃষ্টির জন্য খেলা স্থগিত হয়ে যায়। শর্টের চোট প্রসঙ্গে অজি অধিনায়ক স্মিথ জানিয়েছেন, "ওঁর কাফ মাসলের চোট প্রথমে ভেবেছিলাম অত সিরিয়াস কিছু হবে না। কিন্তু এখনও যন্ত্রণা অনুভব করছে। এই পরিস্থিতিতে সেমিফাইনালের দিনও এগিয়ে আসছে। তাই আমাদের পরিবর্ত খুজে নিতেই হল।"

শর্টের পরিবর্ত কনোলি এখনও পর্যন্ত দেশের জার্সিতে ৬টি ম্যাচ খেলেছেন। তার মধ্যে ৩টি ওয়ান ডে ম্যাচ রয়েছে। বাঁহাতি ব্যাটার কনোলি বলও বাঁহাতে করেন। তাঁর অফস্পিন কিন্তু দুবাইয়ের পিচে অজি শিবিরের জন্য কার্যকরী হতে পারে, যদি কনোলিকে খেলানো হয় তো।

বিরাট ধাক্কা পাকিস্তানের

চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করে বিরাট অঙ্কের লাভের আশায় ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেই লাভের অঙ্ক এক ধাক্কায় অনেকটাই কমে যাওয়ার আশঙ্কা। চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝেই প্রকৃতি বাদ সেধেছে। বৃষ্টিতে বাতিল হয়ে গিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির দুটি ম্যাচ। সেই দুই ম্যাচের টিকিটের দাম ফেরাতে হচ্ছে পিসিবি-কে। আইসিসির নিয়ম মেনে ওই দুই ম্যাচের টিকিটের দাম সমর্থকদের ফেরাবে পিসিবি। ফলে পাকিস্তানের লাভের অঙ্ক অনেকটাই কমে যাবে বলে ধারণা ওয়াকিবহাল মহলের।

চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বৃষ্টির জন্য তিনটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। যার মধ্যে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তান বনাম বাংলাদেশ ম্যাচে একটা বলও খেলা হয়নি। আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া ম্যাচে খেলা শুরু হলেও বৃষ্টির জন্য ম্যাচ শেষ হয়নি। তা পরিত্যক্ত ঘোষণা করা হয়। আইসিসি-র নিয়ম অনুযায়ী যে ম্যাচগুলিতে একটা বলও খেলা হয়নি, সেগুলির টিকিটের দাম সমর্থকদের ফেরত দিতে হবে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তান বনাম বাংলাদেশ ম্যাচের টিকিটের দাম ফেরত দিতে হবে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। সেই মতো বিজ্ঞপ্তিও দিয়েছে পাক বোর্ড। আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া ম্যাচের টিকিটের দাম অবশ্য ফেরাতে হচ্ছে না, যেহেতু ম্যাচটি শুরু হয়েছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Joe Root: পিছিয়ে আছেন সচিনও, পন্টিংকে টেক্কা দিয়ে শীর্ষে ওঠার হাতছানি, নতুন রেকর্ড গড়বেন রুট?
পিছিয়ে আছেন সচিনও, পন্টিংকে টেক্কা দিয়ে শীর্ষে ওঠার হাতছানি, নতুন রেকর্ড গড়বেন রুট?
IND vs SL: লড়াকু ধনঞ্জয়কে ফেরালেন জাডেজা, আউট ডিকওয়ালাও, গলে প্রথম সেশনশেষে জয়ের আরও কাছে ভারত
লড়াকু ধনঞ্জয়কে ফেরালেন জাডেজা, আউট ডিকওয়ালাও, গলে প্রথম সেশনশেষে জয়ের আরও কাছে ভারত
IND vs SL: নবাগত পাড়িক্কাল, সুথারের দাপটে গল-জয় ভারতের, শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ়ে এগিয়ে গেল টিম ইন্ডিয়া
নবাগত পাড়িক্কাল, সুথারের দাপটে গল-জয় ভারতের, শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ়ে এগিয়ে গেল টিম ইন্ডিয়া
IND vs SL Live: সুথারের ভেল্কিতে কুপোকাত লঙ্কানরা, ১৬৫ রানে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ়ে এগিয়ে গেল ভারত
সুথারের ভেল্কিতে কুপোকাত লঙ্কানরা, ১৬৫ রানে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ়ে এগিয়ে গেল ভারত

ভিডিও

Municipality Recruitment Scam: পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে ফের সক্রিয় CBI আধিকারিকরা | ABP Ananda
Census 2026: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের অন ডিউটি হিসেবে গণ্য করতে হবে | ABP Ananda
Kolkata Hotel Fire:
Sougata Roy News: ২ BJP বিধায়কের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে স্বাধিকারভঙ্গের নোটিস দিলেন সৌগত | TMC
Kolkata Hotel Fire:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget