এক্সপ্লোর

IND vs AUS: হঠকারিতায় কি নিজের শতরান মিস করলেন বিরাট? ক্ষেপে কী বললেন রাহুল?

KL Rahul On Virat Kohli Out: পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকানোর পর মঙ্গলবার অজিদের বিরুদ্ধেও ৮৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলের জয়ের রাস্তা সহজ করে দিয়েছিলেন কিং কোহলি।

দুবাই: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকানোর পর মঙ্গলবার অজিদের বিরুদ্ধেও ৮৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলের জয়ের রাস্তা সহজ করে দিয়েছিলেন কিং কোহলি। তবে বিরাটের আউটে একেবারেই খুশি নন কে এল রাহুল। ম্যাচ শেষ হওয়ার পর একটি ক্লিপ ভাইরাল হয়েছে, সেখানেই দেখা যাচ্ছে রাহুলের হতাশাজনক অভিব্যক্তি।

২৬৫ রান তাড়া করতে নেমেছিল ভারতীয় দল। ৪০ তম ওভারের পর বিরাট ও রাহুল ক্রিজে ছিলেন। সেই সময় ড্রিঙ্কস ব্রেকের সময় দেখা যায় রাহুল বিরাটকে ইনিংসের শেষ পর্যন্ত ব্যাটিং করতে বলছেন। সেই সময় ভারতের প্রয়োজন ছিল ৬৫ বলে ৬০ রান। রাহুল সেই সময় কিছুটা আক্রমণাত্মক ভঙ্গিতেই ব্যাটিং করছিলেন। পরের পাঁচ বলে একটি বাউন্ডারি ও একটি ছক্কাও হাঁকান তিনি। কিন্তু ভারতের রান যখন ৪৫ বলে প্রয়োজন ৪০ রান, সেই সময় বিরাট হঠাৎ নিজের উইকেট হারিয়ে বসেন। অ্য়াডাম জাম্পাকে চালিয়ে স্লপ স্যুইপ করতে গিয়ে লং অনে ক্যাচ দিয়ে বসেন প্রাক্তন ভারত অধিনায়ক। বিরাট তখন মাত্র ১৬ রান দূরে ছিলেন নিজের ৫২ তম ওয়ান ডে শতরান থেকে। বিরাট যখন রাহুলের পাশ দিয়ে হেঁটে বেরিয়ে যাচ্ছিলেন, তখন রাহুলকে বলতে শোনা যায়..''ম্য়াঁ মার রাহা থা না..''। অর্থাৎ এই কথার বাংলা তর্জমা করলে দাঁড়ায় আমি তো মেরেই খেলছি। রাহুল বোঝাতে চাইছিলেন যে বিরাটের এই শট খেলার কোনও প্রয়োজনই ছিল না। বেকার বেকার নিজের উইকেট তিনি হারালেন।

ম্যাচের সেরার পুরস্কার হাতে কোহলি বলেছেন, 'এই ম্যাচটা পাকিস্তান ম্যাচের মতোই ছিল। আমার কাছে জরুরি ছিল প্রাথমিক ব্যাপারগুলোয় জোর দেওয়া আর সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়া। আমি স্ট্রাইক রোটেট করছিলাম, কারণ এই উইকেটে পার্টনারশিপ গড়ে তোলা খুব গুরুত্বপূর্ণ। সেদিনের মতো আজও আমার লক্ষ্য ছিল পার্টনারশিপ গড়ে তোলা। যে সময় আমি আউট হই, লক্ষ্য ছিল আরও ২০ রান যোগ করার। আর ২ ওভারের মধ্যে ম্যাচটা শেষ করতে চেয়েছিলাম। এভাবেই আমি সাধারণত ব্যাট করে থাকি। তবে মাঝে মধ্যে যা পরিকল্পনা করি, মাঠে তা প্রয়োগ করা যায় না।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Team India (@indiancricketteam)

সেরা শিরোনাম

IND vs NZ Live: মিচেলের অপরাজিত অর্ধশতরানে ২০ ওভার শেষে নিউজিল্য়ান্ডের স্কোর ১৯৮/৩
মিচেলের অপরাজিত অর্ধশতরানে ২০ ওভার শেষে নিউজিল্য়ান্ডের স্কোর ১৯৮/৩
Harry Kane: 'কঠোর পরিশ্রম ও সততার পুরস্কার', ব্যালন ডি'অর জয়ী 'বন্ধু' কেনকে বার্তা কোহলির
'কঠোর পরিশ্রম ও সততার পুরস্কার', ব্যালন ডি'অর জয়ী 'বন্ধু' কেনকে বার্তা কোহলির
IND vs NZ: দীর্ঘদিন মাঠের বাইরে, নিউজ়িল্যান্ড সিরিজ়পূর্বে কবে মাঠে ফিরছেন পন্থ, বুমরা? জানা গেল সম্ভাব্য দিনক্ষণ
দীর্ঘদিন মাঠের বাইরে, নিউজ়িল্যান্ড সিরিজ়পূর্বে কবে মাঠে ফিরছেন পন্থ, বুমরা? জানা গেল সম্ভাব্য দিনক্ষণ
IND vs NZ: বৈভবকে প্রমোশন দিতেই ভেঙে গেল সব রেকর্ড, ওয়েলিংটনে পাওয়াপ প্লেতে সর্বকালীন ইতিহাস গড়ল ভারত
IND vs NZ: বৈভবকে প্রমোশন দিতেই ভেঙে গেল সব রেকর্ড, ওয়েলিংটনে পাওয়াপ প্লেতে সর্বকালীন ইতিহাস গড়ল ভারত

ভিডিও

Congress News | প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাবা তুললেন মল্লিকার্জুন খাড়গে! প্রতিবাদ-ঝড়
Goutam Deb | বিজেপিকে আটকাতে কাছাকাছি আসতে পারে সিপিএম ও মমতা ? ইঙ্গিতপূর্ণ মন্তব্য় গৌতম দেবের
Ritabrata Banerjee | গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের অন্দরে শোনা যাচ্ছে ভিন্ন সুর | ABP Ananda LIVE
Kaustav Bagchi | মণীশ শুক্লা হত্যাকাণ্ডে জড়িতের সঙ্গে কেন মঞ্চে? অর্জুনের ভূমিকায় প্রশ্ন কৌস্তভের
ManikChak News | মানিকচকে জুয়ার আসর বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ, গ্রেফতার ১২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Emraan Hashmi: নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
November Astrology: মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Embed widget