এক্সপ্লোর

ICC Champions Trophy: 'সরকারের দায়িত্ব, কপিল দেবের বক্তব্যের কোনও গুরুত্ব নেই', কেন এমন বললেন কিংবদন্তি?

IND vs PAK: পাকিস্তানের মাটিতে খেলতে যাওয়া নিয়ে কোনও সবুজ সংকেত দেয়নি ভারত সরকার। এই পরিস্থিতিতে বিসিসিআইও রোহিত, বিরাটদের সেদেশে পাঠাতে চাইছে না।

নয়াদিল্লি: আদৌ কি আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে হবে? আদৌ কি ভারতীয় ক্রিকেট দল চ্য়াম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025) খেলতে পাকিস্তানে যাবে? ভারত-পাকিস্তান (IND vs PAK) দ্বৈরথ কি ফের দেখা যাবে আগামী বছর? এমন অনেকগুলো প্রশ্ন, যার কোনও সদুত্তর এই মুহূর্তে কারও কাছেই নেই। পাকিস্তানের মাটিতে খেলতে যাওয়া নিয়ে কোনও সবুজ সংকেত দেয়নি ভারত সরকার। এই পরিস্থিতিতে বিসিসিআইও রোহিত, বিরাটদের সেদেশে পাঠাতে চাইছে না। অন্য়দিকে হুঁশিয়ারি দিয়েছে পিসিবিও। এই পরিস্থিতিতে এবার চ্য়াম্পিয়ন্স ট্রফি নিয়ে মুখ খুললেন বিশ্বজয়ী প্রাক্তন ভারত অধিনায়ক কপিল দেব।

সম্প্রতি এক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন কিংবদন্তি প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার। সেখানেই তাঁকে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে শুরু করে ভারত-পাকিস্তান দ্বৈরথ নিয়ে প্রশ্ন করা হয়েছিল। কপিলের মতে, ''এটা পুরোটাই সরকারের দেখা উচিৎ। সরকারের দায়িত্ব পুরো বিষয়টা সম্পর্কে আলোচনা করে সিদ্ধান্তে আসা। এখানে কপিল দেবের বক্তব্যের কোনও গুরুত্ব নেই। কপিল দেব সবার ওপরে নয়। তাই আমাদের এই ইস্যুতে আগ বাড়িয়ে কোনও মন্তব্য করাও উচিৎ নয়।'' উল্লেখ্য, ভারতীয় ভূখণ্ডে পাক অধিকৃত কাশ্মীরে চ্যাম্পিয়ন্স ট্রফি ঘোরানোর পরিকল্পনা নিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। যেন ভারতকেই খোঁচা দেওয়ার জন্য।

সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ পাকিস্তান ক্রিকেট বোর্ডের চ্যাম্পিয়ন্স ট্রফি পাক অধিকৃত কাশ্মীরে ঘোরানোর পরিকল্পনার কড়া নিন্দা করেন। ভারত যে এই উদ্যোগ ভাল চোখে দেখছে না সাফ জানিয়ে দেন জয় শাহ। যিনি আবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পুত্রও। আইসিসি-কে ভারতের আপত্তির কথা জানান জয় শাহ। শান্তিশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা প্রকাশ করেন তিনি। সীমান্তবর্তী এলাকায় অশান্তি তৈরি হতে পারে বলেও উদ্বেগের কথা জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড। পাশাপাশি খেলার মাঠে রাজনৈতিক হস্তক্ষেপ হচ্ছে বলেও অভিযোগ করা হয়।

ভারত-পাকিস্তান দ্বৈরথ এখন শুধুমাত্র আইসিসি ইভেন্ট ছাড়া আর দেখতে পাওয়া যায় না। এমনকী পাকিস্তানের মাটিতে ভারতীয় দলের সফরও প্রায় এক যুগের ওপরে বন্ধ। ভারত সরকারের ছাড়পত্র না মিললে এই বিষয়ে বিসিসিআইও কোনও হস্তক্ষেপ করতে পারবে না। তবে দু দেশের প্রাক্তন ক্রিকেটাররা বারবার এগিয়ে এসে দু দেশের দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার বিষয়ে সওয়াল করেছন। কিন্তু তাতেও এখনও পর্যন্ত বরফ গলেনি।

আরও পড়ুন: বয়স উনিশের গণ্ডিও পেরয়নি কারও, আইপিএলের নিলামের টেবিলে ঝড় তুলতে পারেন এই ৫ কিশোর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
Pakistan Cricket: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, হল অ্যাঞ্জিওপ্লাস্টি
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, করা অ্যাঞ্জিওপ্লাস্টি

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget