এক্সপ্লোর

ICC Champions Trophy 2025: নেই কোনও ভারতীয়, চ্যাম্পিয়ন্স ট্রফির ম্য়াচ অফিশিয়ালদের নাম ঘোষণা করল আইসিসি

ICC: পাকিস্তানের যে যে শহরে ম্য়াচগুলো হবে, সেগুলো হল করাচি, রাওয়ালপিণ্ডি ও লাহোর। এছাড়া সংযুক্ত আরব আমিরশাহির দুবাইয়ে আয়োজিত হবে।

দুবাই: আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে চ্য়াম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy 2025)। পাকিস্তান ও দুবাইয়ে আয়োজিত হবে টুর্নামেন্টের সব ম্য়াচগুলো। ভারতের ম্য়াচগুলো দুবাইয়ে আয়োজিত হবে। বাকি ম্য়াচগুলো আয়োজিত হবে পাকিস্তানের মাটিতে। তার আগে ১৫ সদস্যের ম্য়াচ অফিশিয়ালের নাম ঘোষণা করল আইসিসি।

পাকিস্তানের যে যে শহরে ম্য়াচগুলো হবে, সেগুলো হল করাচি, রাওয়ালপিণ্ডি ও লাহোর। এছাড়া সংযুক্ত আরব আমিরশাহির দুবাইয়ে আয়োজিত হবে। ৯ দলের এই টুর্নামেন্টে ম্য়াচ পরিচালনা করবেন ১২ জন আম্পায়ার। ৩ জন ম্য়াচ রেফারিও থাকছেন। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাঁরা ম্য়াচ অফিশিয়াল ছিলেন, তাঁদের মধ্যে ৬জন জায়গা করে নিয়েছেন। রিচার্ড কেটেলবার্গ রয়েছেন অবশ্যই। তিনিই ফাইনালে নেমেছিলেন। মোট ১০৮টি ওয়ান ডে ম্য়াচ পরিচালনা করেছেন। এছাড়া কেটেলবার্গের সঙ্গে রয়েছেন ক্রিস গাফানে, কুমার ধর্মসেনা, রিচার্ড ইলিংওর্থ, পল রাইফেল ও রড টাকার। এঁনারা সবাই ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ম্য়াচ পরিচালনার দায়িত্ব সামলেছিলেন। কুমার ধর্মসেনা ১৩২টি ওয়ান ডে ম্য়াচ পরিচালনা করেছেন। কেটেলবার্গ ও ইলিংওর্থ দুজনেই ২০২৩ বিশ্বকাপ ফাইনালে ম্য়াচ পরিচালনার দায়িত্বে ছিলেন। এছাড়া ম্য়াচ অফিশিয়ালদের মধ্যে রয়েছেন মাইকেল গফ, আদ্রিয়ান হোল্ডস্টক, আহসান রাজা, শরফউদুল্লাহ, অ্যালেক্স রফ, জোয়েল উইলসনও রয়েছেন। 

তবে ভারতের আম্পায়ার ও ম্য়াচ রেফারির মধ্যে কাউকেই চ্যাম্পিয়ন্স ট্রফির ম্য়াচ অফিশিয়ালের প্যানেলে নেওয়া হয়নি। সূত্রের খবর, নীতীন মেনন নাকি পাকিস্তান যেতে রাজি হনন। আর দুবাইয়ে শুধুমাত্র ভারতের ম্য়াচ, তাই সেখানে কোনও ভারতীয় আম্পায়ার ও ম্য়াচ রেফারি পাঠানো হবে না।

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। হাইব্রিড মডেলে ভারতের ম্যাচগুলি হবে দুবাইয়ে। পাকিস্তানের মাটিতে হবে বাকি দলগুলির ম্যাচ। তবে পাক ভূখণ্ডে চ্যাম্পিয়ন্স ট্রফি আদৌ সুষ্ঠুভাবে আয়োজন করা সম্ভব কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। কারণ, পাকিস্তানে স্টেডিয়ামের কাজ এখনও অনেকটাই বাকি বলে খবর। এত বড় প্রতিযোগিতা আয়োজনের উপযুক্ত পরিকাঠামো পাকিস্তানের আছে কি না, তা নিয়েও রয়েছে প্রশ্ন।

টুর্নামেন্ট শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। আর ঠিক সেই সময়ই আইসিসি-র চিফ এগজিকিউটিভ অফিসার পদ থেকে সরে দাঁড়িয়েছেন জেফ অ্যালার্ডাইস। নেপথ্যে কি পাকিস্তানের অব্যবস্থা? সেরমকই তথ্য উঠে আসছে। শোনা যাচ্ছে, টুর্নামেন্টের মাত্র তিন সপ্তাহ বাকি থাকলেও স্টেডিয়ামের কাজ এখনও সম্পূর্ণ করতে পারেনি পাক ক্রিকেট বোর্ড। সেই জন্যই হয়তো পদত্যাগ করতে বাধ্য হলেন আইসিসির সিইও অ্যালার্ডাইস।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'
বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget