এক্সপ্লোর

Tilak Verma: ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার, টি-টোয়েন্টিতে ব্যাটারদের ক্রমতালিকায় বড় লাফ তিলকের

ICC T20 Ranking: আইসিসির টি-টোয়েন্টি ব্যাটারদের ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন তিলক। তিনি ছাপিয়ে গিয়েছেন ইংল্য়ান্ডের উইকেট কিপার ব্যাটার ফিল সল্টকে।

মুম্বই: টি-টোয়েন্টি আন্তর্জাতিক ফর্ম্য়াটে দেশের জার্সিতে দুরন্ত পারফরম্য়ান্স করেই চলেছেন তিলক ভার্মা (Tilak Verma)। তৃতীয় টি-টোয়েন্টিতে বড় রান না পেলেও তার আগের চারটি ম্য়াচেই অপরাজিত ছিলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে তো ম্যাচ জেতানো অপরাজিত ৭২ রানের ইনিংস খেলেছিলেন। এবার আইসিসির টি-টোয়েন্টি ব্যাটারদের ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন তিলক। তিনি ছাপিয়ে গিয়েছেন ইংল্য়ান্ডের উইকেট কিপার ব্যাটার ফিল সল্টকে (Phil Salt)। এখন তিলকের আগে শুধু রয়েছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড (Travis Head)।

কুড়ির ফর্ম্য়াটে দেশের জার্সিতে তিন নম্বর স্লটে নিজের জায়গা প্রায় পাকা করে ফেলেছেন তিলক ভার্মা। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৫৫ বলে ৭২ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। রান তাড়া করতে নেমেছিল ভারতীয় দল। শেষ ওভারে রবি বিষ্ণোইকে সঙ্গে নিয়ে দলের জয় নিশ্চিত করেন তিলক। রাজকোটে ১৮ রানের ইনিংস খেলেছিলেন। ভাল শুরু করেও শেষ পর্যন্ত আদিল রাশিদের শিকার হয়ে ফিরতে হয় প্যাভিলিয়ন।

আইসিসির নতুন টি-টোয়েন্টি ব্যাটারদের যে তালিকা প্রকাশ করেছে, সেখানে দেখা যাচ্ছে ৮৩২ পয়েন্ট ঝুলিতে পুরেছেন তিলক। ট্রাভিস হেড শীর্ষে আছেন ৮৫৫ পয়েন্ট নিয়ে। অর্থাৎ তিলকের থেকে ২৩ পয়েন্ট বেশি। ইংল্যান্ডের বিরুদ্ধে বাকি দুটো টি-টোয়েন্টিতে ভাল পারফর্ম করে তিলকের সামনে সুবর্ণ সুযোগ রয়েছে হেডকে ছাপিয়ে শীর্ষে উঠে যাওয়ার।

ভারতের জয়ের হ্যাটট্রিক আটকে দিল ইংল্যান্ড

৫ ম্যাচের টি২০ সিরিজ। প্রথম দু'টোতেই হারতে হয়েছে ইংল্যান্ডকে। কাজেই, এটা ছিল তাদের কাছে মরণ-বাঁচন ম্যাচ। ভারত এই ম্যাচে জিতলেই সিরিজ জয় হয়ে যেত। কিন্তু, এদিন রাজকোটে রুদ্ধশ্বাস ম্যাচে ভারতকে ২৬ রানে হারিয়ে দেয় ইংল্যান্ড। টসে জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠায় ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। ২০ ওভারে ৯ উইকেটে ১৭১ রান তোলেন ব্রিটিশরা। অর্ধ শতরান করেন বেন ডাকেট। অন্যদিকে, ভারতীয় বোলিং সাইডে নজর কাড়েন বরুণ চক্রবর্তী। দলের হয়ে ৫ উইকেট তুলে নেন তিনি। 

১৭২ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নামে টিম ইন্ডিয়া। শুরুটা ভালোই করেছিলেন ভারতীয় ব্যাটাররা। এরপর নিয়মিত ব্যবধানে উইকেট তুলতে থাকেন ইংরেজ বোলাররা। ভারতকে ঠিকমতো কোনও পার্টনারশিপই গড়তে দেয়নি। ভারতীয় দলের পক্ষের এদিন সর্বাধিক রান তোলেন হার্দিক পাণ্ড্য। ৩৫টি বল খেলে তিনি ৪০ রান করেন। যদিও তাঁর ইনিংস জলে যায়। কারণ, ভারতকে ১৪৫ রানেই আটকে দেন ইংরেজ বোলাররা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: গলে ঐতিহাসিক ম্যাচে টস জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করবে ভারত
গলে ঐতিহাসিক ম্যাচে টস জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করবে ভারত
India vs Sri Lanka: কোন ছকে গল টেস্টে লঙ্কা বধ করবে ভারত? ফাঁস করে দিলেন মর্নি মর্কেল
কোন ছকে গল টেস্টে লঙ্কা বধ করবে ভারত? ফাঁস করে দিলেন মর্নি মর্কেল
IND vs SL: ভারতের ৬০০তম টেস্টে বৃষ্টির ভ্রুকুটি, গলে গুরুত্বপূর্ণ ম্য়াচে আবহওয়ার পূর্বাভাসে অশনি সঙ্কেত
ভারতের ৬০০তম টেস্টে বৃষ্টির ভ্রুকুটি, গলে গুরুত্বপূর্ণ ম্য়াচে আবহওয়ার পূর্বাভাসে অশনি সঙ্কেত
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget