এক্সপ্লোর

Shah Rukh Khan on ICC: বিশ্বকাপের পারদ চড়ছে, শাহরুখ খানকে নিয়ে অভিনব পোস্ট আইসিসির

ICC WC 2023: ৫ অক্টোবর থেকে ভারতের মাটিতেই এবারের ৫০ ওভারের বিশ্বকাপের আসর বসতে চলেছে।

দুবাই: চলতি বছরের শেষেই ৫ অক্টোবর থেকে দেশের মাটিতে বসছে ৫০ ওভারের বিশ্বকাপের আসর (ICC WC 2023)। ২০১১ সালের পর আবারও দেশের মাটিতে বিশ্বকাপের আসর। এই প্রথমবার গোটা টুর্নামেন্টটাই ভারতে আয়োজিত হবে। উত্তেজনার পারদ ইতিমধ্যেই চড়া শুরু করে দিয়েছে। এরই মাঝে আইসিসির (ICC) এক সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে তুমুল হইচই। দেশের বিনোদন জগতের মতান্তরে সবচেয়ে বড় সুপারস্টারকে বিশ্বকাপ ট্রফির সামনে সহ দেখা গেল। কে সেই সুপারস্টার?

তিনি আর কেউ নন, স্বয়ং 'বলিউড বাদশা' শাহরুখ খান (Shah Rukh Khan)। আইসিসি বিশ্বকাপ ট্রফিসহ শাহরুখের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় আইসিসি তরফে পোস্ট করা হয়। সেই পোস্টের ক্যাপশনে আইসিসির তরফে লেখা হয়, "কিং খান..#CWC23"। এই ছবিটিতে শাহরুখকে বিশ্বকাপ ট্রফির দিকে তাকিয়ে থাকতে দেখা যাচ্ছে। ছবি সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল হয়েছে। যদিও ছবি আর ছোট্ট ক্যাপশন ছাড়া আইসিসির তরফে এই বিষয়ে বিশদ কিছুই জানানো হয়নি।

অনেকেই মনে করছেন, ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার বিশ্বকাপের আগে শাহরুখের ব্র‍্যান্ড কাজে লাগিয়ে টুর্নামেন্টের প্রচারে আরও বেগ আনতে চাইছে। প্রসঙ্গত, এই মুহূর্তে ট্রফি ট্যুর চলছে বিশ্বজুড়ে। বিশ্বকাপ ট্রফিটি ভারতসহ বিশ্বের ১৮টি দেশে ভ্রমণ করবে। এই দেশগুলির মধ্যে কুয়েত, আমেরিকা যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, উগান্ডা, ইতালি, ফ্রান্সের মতো দেশগুলি রয়েছে। এই ট্রফি ট্যুর বিশ্বের বিভিন্ন প্রান্তের ক্রিকেট সমর্থকদের বিশ্বকাপ ট্রফিকে একেবারে কাছ থেকে দেখার সুযোগ করে দেবে।  

কলকাতাতেও বিশ্বকাপের ট্রফি দিনকয়েক আগেই এসেছিল। সেই সময় ট্রফিকে স্বাগত জানাতে হাজির ছিলেন কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার তথা বাংলার গর্ব ঝুলন গোস্বামী। এবারের বিশ্বকাপ ট্রফির উন্মোচনটাও কিন্তু একেবারে অভিনব উপায়ে হয়েছিল। ২৬ জুন র্দান্তভাবে আইসিসি বিশ্বকাপ ট্রফিটি লঞ্চ হয়, তাও একেবারে স্ট্র্যাটোস্ফিয়ারে। পৃথিবীর থেকে এক লক্ষ ২০ হাজার ফিট উপরে বিশ্বকাপ ট্রফিটিকে লঞ্চ করা হয়, যা শেষমেশ আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এসে নামে। একটি স্ট্র্যাটোস্ফিয়ারিক বেলুনের সাহায্যেই বিশ্বকাপের ট্রফিটিকে এত উঁচুতে পাঠানো হয়েছিল। এর আগে এমন ঘটনার সাক্ষী থাকেননি। এবারই বিশ্বকাপ ট্রফি স্ট্র্যাটোস্ফিয়ারে পাঠিয়ে নতুন ইতিহাস রচনা করল আইসিসি।

আরও পড়ুন: ভঙ্গুর নখের সমস্যা দূর করতে ভরসা থাকুক 'ন্যাচারাল অয়েলস'-এ, কোন কোন তেল দিয়ে নখে মালিশ করতে পারেন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget