এক্সপ্লোর

IND vs AUS: পারথের ব্যর্থতা পিছনে ফেলতে চলল শর্ট বলের বিরুদ্ধে অনুশীলন, নেটে কড়া কসরত করলেন কোহলি, শ্রেয়সরা

Indian Cricket Team: ভারতীয় দল দ্বিতীয় ওয়ান ডে ম্যাচের আগে বুধবার শেষ নেট সেশনে নামবে।

অ্যাডিলেড: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজ়ের শুরুটা ভারতীয় দলের (IND vs AUS)  জন্য একেবারেই হতাশাজনকভাবে হয়েছে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শক্তিশালী ভারতীয় দলকে হেলায় হারায় অস্ট্রেলিয়া। শর্ট বোলিংই ভারতীয় টপ অর্ডার ব্যাটারদের মূলত বিপাকে পড়তে দেখা যায়। সেই সমস্যা দূর করতে মঙ্গলবার জোরকদমে অ্যাডিলেডে অনুশীলন সারেন ভারতীয় তারকারা।

এদিন ভারতীয় নেটে সর্বপ্রথম আসেন রোহিত শর্মা। তারপর বিরাট কোহলি, শুভমন গিলরা যোগ দেন। প্রথম ওয়ান ডেতে ব্যর্থ হলেও এদিন রোহিতকে বেশ ভাল ছন্দেই দেখায়। জোরে বল মারার বদলে বল টাইমিং করার দিকে বাড়তি নজর দেন রোহিত। তিনি শুভমন গিলের সঙ্গে অদলবদল করে ব্যাটিং করেন। প্রথম ওয়ান ডেতে হ্যাজেলউডদের শর্ট অফ গুড লেংথের বল ওপেনিং জুটিকে সমস্যায় ফেলেছিল। সম্ভবত সেই নিয়েই দুইজনে আলোচনাও করেন। টেকনিক নিয়ে কিছু কথাবার্তা বলেন তাঁরা।

অধিনায়ক গিল অনুশীলন করে ব্যাটিং কোচ সীতাংশু কোটাকের সঙ্গেও দীর্ঘক্ষণ কথাবার্তা বলেন। তিনি নেটে ব্যাটিং সেশন শেষের পর জিমে ছোটেন। অপরদিকে, শ্রেয়স আইয়ারকে এদিন মূলত শর্ট বলের বিরুদ্ধেই অনুশীলন করতে দেখা যায়। পারথে জশ হ্যাজেলউডের পাঁজরের কাছের বলে ফ্লিক করতে গিয়ে আউট হয়েছিলেন তিনি। সেই সমস্যা দূর করতে পুল, হুক মারতে মনোনিবেশ করেন তিনি। কয়েকটি শট ভাল মারেন, তবে বেশ কিছুবার সমস্যাও পড়েন শ্রেয়স। কোচ গৌতম গম্ভীরের সঙ্গে কথা বলেন শ্রেয়স। 

পারথের মতো অ্যাডিলেডেও কিন্তু বৃষ্টি ভারতীয় দলের পিছু ছাড়েনি। বৃষ্টির জেরেই ভারতীয় দলের প্রাথমিকভাবে ইন্ডোরে অনুশীলন করার কথা ভেবেছিল। তবে বৃষ্টি থামার সঙ্গে সঙ্গেই মাঠকর্মীরা দ্রুত নেট প্রস্তুত করে দেওয়ায় নেটেই অনুশীলন করে ভারত। অবশ্য ভেজা মাঠে ভারতীয় দলের বোলাররা কেউই তেমন বোলিং করেননি। অর্শদীপ সিংহ এবং হর্ষিত রানা অল্প বোলিং করে বাকিদের সঙ্গে জিমেই ঘাম ঝরান। অর্শদীপরা গিল, শ্রেয়স, রোহিতদের বোলিং করেনন। তবে গত ম্যাচে অজ়িভূমে প্রথমবার ওয়ান ডেতে শূন্য রানে আউট হওয়া বিরাট কোহলিকে তাঁরা বোলিং করেননি। 

অ্যাডিলেডে টেস্ট হোক বা ওয়ান ডে, কোহলি বরাবরই রান পান। এমনকী এই ম্যাচে দুই দলের শেষ ম্যাচে ছয় বছর আগেও কোহলি শতরান হাঁকিয়ে দলকে জিতিয়েছিলেন। নিজের পছন্দের মাঠে রানে ফেরার লক্ষ্যে ৪৫ মিনিট কড়া অনুশীলন করেন তিনি। বিরাটকে অবশ্য থ্রো ডাউন বিশেষজ্ঞের বিরুদ্ধে ব্যাটিং করতে দেখা যায়। কভার ড্রাইভ, পুল শট, স্কোয়ার কাটে জোর দেন। তবে বেশ কিছু বল তাঁর ব্যাটের কাণায়ও লাগে। তবে তাতে মেজাজ না হারিয়ে বিরাটোচিত ভঙ্গিমাতেই তিনি প্রস্তুতি সারেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Cricket News: ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ়ের আগেই মৃত দ্বীপরাষ্ট্রের কোচ, গ্রেফতার ক্রিকেটার
ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ়ের আগেই মৃত দ্বীপরাষ্ট্রের কোচ, গ্রেফতার ক্রিকেটার
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget