এক্সপ্লোর

IND vs AUS 1st Test: পিচ বুঝতে ভুল করেছে অস্ট্রেলিয়া! কী বললেন তারকা ব্য়াটার হ্যান্ডসকম্ব

IND vs AUS: প্রথম টেস্টের প্রথম ইনিংসে ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়া মাত্র ১৭৭ রানেই অল আউট হয়ে যায়।

নাগপুর: প্রথম টেস্টের প্রথম দিনেই অস্ট্রেলিয়ার (IND vs AUS 1st Test) ব্যাটিং মুখ থুবড়ে পড়ে। মাত্র ১৭৭ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। রবীন্দ্র জাডেজা পাঁচ উইকেট নেন, আর অশ্বিন নেন তিন উইকেট। ম্যাচের আগে নাগপুরের পিচ নিয়ে প্রবল আলোচনা হচ্ছিল। প্রথম দিনের পর অস্ট্রেলিয়ান তারকা পিটার হ্যান্ডসকম্ব (Peter Handscomb) স্বীকার করে নিচ্ছেন অজি দল পিচ বুঝতে খানিকটা ভুলই করেছেন।

পিচের ঘোল

প্রথম দিনের খেলা শেষে সাংবাদিক সম্মেলনে হ্যান্ডসকম্ব বলেন, 'মাঠে নেমে খেলাটা একেবারেই সহজ ছিল না। পিচ যখন ঘোল খাওয়াতে শুরু করে তখন মানসিকভাবেও তার প্রভাব তো পড়েই। তাই খেলাটাও বেশ কঠিনই হয়। কয়েকটি বল প্রত্যাশার থেকে বেশি ঘুরলেই সোজা বল খেলাটা আরও বেশি কঠিন হয়ে যায়। বল বেশি ঘোরার থেকে কিন্তু সোজা বলের বিরুদ্ধে খেলাটাই বেশি কঠিন। জাডেজাও খুব ভাল বল করছিলেন। আমাদের ব্যাটারদের রান করার সুযোগই দেননি। আমার ওঁর বিরুদ্ধে কীভাবে রান করব, সেটাই বুঝে উঠতে পারছিলাম না।'

দলে প্রত্যাবর্তন

৩১ বছর বয়সি হ্যান্ডসকম্ব চার বছর পর জাতীয় দলে ফিরেছেন। এতদিন পর জাতীয় দলে ফেরা এবং টেস্ট খেলার সুযোগ পাওয়ায় উচ্ছ্বসিত অজি তারকা। 'আমি নিজের খেলা নিয়ে অনেক খাটা খাটনি করেছি। মানসিকভাবে, পরিকল্পনায় এবং ব্যাটিং টেকনিক নিয়েও খেটেছি। এত খাটনির পর যখন তার সুফল পাই, তখন সেই অনুভূতিটা সত্যিই দারুণ। দলে সুযোগ পাওয়ায় আমি নিজেকে খুবই সৌভাগ্যবান মনে করি।'

জাডেজার অনুশীলন

পাঁচ মাস পরে জাতীয় দলে জাডেজার প্রত্যাবর্তনটাও রাজকীয়ভাবে ঘটে। দিনের খেলা শেষ হওয়ার পর ম্যাচের সম্প্রচারকারী চ্যানেলে জাডেজা বলছিলেন, 'যেভাবে বল করছিলাম, তাতে আমি খুব খুশি। বোলিং উপভোগ করছিলাম। পাঁচ মাস পরে জাতীয় দলে খেলছি। তাও টেস্ট ক্রিকেটে। কঠিন ছিল। তবে আমি তৈরি ছিলাম। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ফিটনেস নিয়ে খুব পরিশ্রম করেছি। অনেকদিন পর একটা প্রথম শ্রেণির ম্যাচ (রঞ্জি ট্রফির) খেলেছিলাম। আর সেই ম্যাচে ৪২ ওভার বল করেছিলাম। টেস্ট ম্যাচ খেলার আগে আমাকে ভীষণ আত্মবিশ্বাস জুগিয়েছিল সেটা।'

জাডেজা যোগ করেছেন, 'উইকেটে বাউন্স ছিল না। আমি অফ স্টাম্প লাইনে বল করে গিয়েছি। কয়েকটা বল ঘুরছিল। কয়েকটা বল সোজা যাচ্ছিল। বাঁহাতি স্পিনার হিসাবে ব্যাটসম্যানদের কট বিহাইন্ড বা স্টাম্পড করাতে পারলে খুব ভাল লাগে। টেস্ট ক্রিকেটে সব উইকেটই আনন্দ দেয়।' 

আরও পড়ুন: ভারত নয়, প্রথমবার সৌদিতে আয়োজিত হবে সন্তোষ ট্রফির সেমিফাইনাল, ফাইনাল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rohit Sharma: 'ব্যাট দিয়েই সব সমালোচনার জবাব দিয়েছে', রোহিতকে দরাজ সার্টিফিকেট প্রাক্তন পাক ক্রিকেটারের
'ব্যাট দিয়েই সব সমালোচনার জবাব দিয়েছে', রোহিতকে দরাজ সার্টিফিকেট প্রাক্তন পাক ক্রিকেটারের
Rohit Sharma: জুটি হিসেবে ৪০০ আন্তর্জাতিক ম্য়াচ, বিরাটের সঙ্গে পার্টনারশিপ নিয়ে কী বললেন রোহিত?
জুটি হিসেবে ৪০০ আন্তর্জাতিক ম্য়াচ, বিরাটের সঙ্গে পার্টনারশিপ নিয়ে কী বললেন রোহিত?
Rohit Sharma: চোখে জল, সেঞ্চুরির পর মাঠ থেকেই স্ত্রী রীতিকাকে বার্তা রোহিতের, কী করলেন?
চোখে জল, সেঞ্চুরির পর মাঠ থেকেই স্ত্রী রীতিকাকে বার্তা রোহিতের, কী করলেন?
Rohit Sharma: যেদিন থেকে ক্রিকেট খেলা শুরু করেছি... ঐতিহাসিক সেঞ্চুরির পর কাদের নিশানা করলেন রোহিত শর্মা?
যেদিন থেকে ক্রিকেট খেলা শুরু করেছি... ঐতিহাসিক সেঞ্চুরির পর কাদের নিশানা করলেন রোহিত শর্মা?

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget