এক্সপ্লোর

IND vs AUS 1st Test: চাপের মুখে রোহিত-জাডেজার অর্ধশতরানের পার্টনারশিপে চালকের আসনে ভারত

Rohit-Jadeja Partnership: পরপর তিন উইকেট হারানোর পর ষষ্ঠ উইকেটে রোহিত ও জাডেজা ইতিমধ্যেই ৫৮ রানের পার্টনারশিপ গড়ে ফেলেছেন।

নাগপুর: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের (IND vs AUS 1st Test) দ্বিতীয় দিনের চা বিরতিতে ৪৯ রানে এগিয়ে রয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। ইতিমধ্যেই অর্ধশতরানের পার্টনারশিপ গড়ে ফেলেছেন রোহিত শর্মা (Rohit Sharma) ও রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। প্রথম সেশনে দুই উইকেট হারিয়ে ৭৪ রান করেছিল ভারত। দ্বিতীয় সেশনে দুই উইকেটের বিনিময়ে উঠল ৭৫ রান। বর্তমানে রোহিত ১১৮ ও জাডেজা ৩৪ রানে অপরাজিত রয়েছেন। চা বিরতিতে ভারতের স্কোর ২২৬/৫।

দুরন্ত পার্টনারশিপ

লাঞ্চের পর ভারতীয় সমর্থকরা আশা করছিলেন দলের দুই তারকা ব্যাটার রোহিত ও বিরাট বড় রানের ইনিংস খেলবেন। তবে লাঞ্চের পর প্রথম বলেই সাজঘরে ফেরেন বিরাট। ১২ রানে কোহলিকে ফিরিয়ে ইনিংসে নিজের চতুর্থ সাফল্য পান এই ম্যাচেই অভিষেক ঘটানো টড মার্ফি। পরপর তিন উইকেট হারিয়ে বিরাট চাপে পড়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। তবে এই পরিস্থিতি থেকেই ভারতীয় ইনিংসকে এগিয়ে নিয়ে যান রোহিত-জাডেজা। দুইজনের অর্ধশতরানের পার্টনারশিপে ভর করেই লিড নিতে সক্ষম হয় ভারত।

রোহিতের নজির

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শতরান হাঁকালেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা আর শতরান হাঁকিয়েই গড়ে ফেললেন অনন্য নজির। ১৭১ বলে সেঞ্চুরি পূর্ণ করেন রোহিত। এটি রোহিতের কেরিয়ারের নবম টেস্ট শতরান। এই সেঞ্চুরির সুবাদেই রোহিত ভারতীয় অধিনায়ক এক অনন্য নজির গড়ে ফেললেন। রোহিতই প্রথম ভারতীয় অধিনায়ক যিনি টেস্ট, টি-টোয়েন্টি এবং ওয়ান ডে, তিন ফর্ম্যাটেই ভারতের হয়ে শতরান করলেন। চলতি টেস্টে দুরন্ত বোলিং করা টড মার্ফির বিরুদ্ধে চার মেরেই শতরানের গণ্ডি পার করলেন ভারতের তারকা ওপেনার তথা অধিনায়ক।

 

গত বছরটা ব্যাটার রোহিতের জন্য একেবারেই ভাল কাটেনি। কোনও শতরান হাঁকাতে পারেননি রোহিত। তবে নতুন বছরে শুরু থেকেই দুরন্ত ছন্দে রয়েছেন ভারতীয় অধিনায়ক। এবার কাঙ্খিত শতরানও করে ফেললেন রোহিত। নাগপুরের পিচে যেখানে সিংহভাগ ব্যাটাররাই রান করতে বেশ চাপে পড়ছেন, সেখানে এই শতরানে ফের একবার রোহিত ব্যাটার হিসাবে নিজের দক্ষতা প্রমাণ করলেন।

আরও পড়ুন: কেরিয়ারের ৬১তম হ্যাটট্রিকে নতুন নজির রোনাল্ডোর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND Vs ZIM: প্রথম আন্তর্জাতিক অর্ধশতরান বৈভবের, হেসেখেলে জয় দিয়ে জিম্বাবােয়ে সফর শুরু ভারতের
প্রথম আন্তর্জাতিক অর্ধশতরান বৈভবের, হেসেখেলে জয় দিয়ে জিম্বাবােয়ে সফর শুরু ভারতের
Zimbabwe Vs India Live: সহজ জয় ভারতের, সিরিজে ১-০ ব্য়বধানে এগিয়ে গেল শ্রেয়স বাহিনী
সহজ জয় ভারতের, সিরিজে ১-০ ব্য়বধানে এগিয়ে গেল শ্রেয়স বাহিনী
Vaibhav Sooryavanshi: মাত্র ১৮ বলে হাফসেঞ্চুরি, সচিন-আফ্রিদির কীর্তি ভেঙে নতুন বিশ্বরেকর্ড বৈভবের, সহজ জয় ভারতের
মাত্র ১৮ বলে হাফসেঞ্চুরি, সচিন-আফ্রিদির কীর্তি ভেঙে নতুন বিশ্বরেকর্ড বৈভবের, সহজ জয় ভারতের
Lalit Modi: আইনি লড়াইয়ে স্বস্তি, পরের দীপাবলি ভারতে ফিরেই পালন করতে চান 'আইপিএলের জনক' ললিত মোদি
আইনি লড়াইয়ে স্বস্তি, পরের দীপাবলি ভারতে ফিরেই পালন করতে চান 'আইপিএলের জনক' ললিত মোদি

ভিডিও

Kunal Ghosh |
NEET Protest | ফের যন্তর মন্তরের সামনে নতুন করে উত্তেজনা, তৈরি হচ্ছে জমায়েত
NEET Paper Leak Controversy: নিট প্রশ্নফাঁসকাণ্ডে দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারী পড়ুয়াদের পাশে দাঁড়ালেন সলমন খান, আলিয়া ভাট
CM Suvendu Adhikari |জন্ম-মৃত্যু শংসাপত্রে 'জালিয়াতি', বিরোধী দলনেতা থাকাকালীন সরব হয়েছিলেন শুভেন্দু
Kalyan Banerjee Suspended | গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে সংসদ চত্বরে কল্যাণ! নিশানায় 'দলত্যাগীরা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget