এক্সপ্লোর

IND Vs AUS 3rd T20: বিধ্বংসী ম্যাক্সওয়েল, শতরান হাঁকিয়ে অস্ট্রেলিয়াকে সিরিজ়ে টিকিয়ে রাখলেন গ্লেন

India Vs Australia 3rd T20 Live Updates: তৃতীয় টি-টোয়েন্টির আগেই বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ান শিবিরের গুরুত্বপূর্ণ সদস্য গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথরা দেশে ফিরে যাচ্ছেন। সিরিজ়ে তাঁদের আর দেখা যাবে না।

Key Events
IND vs AUS 3rd T20 Live Updates India playing against Australia match highlights commentary score Barsapara Stadium IND Vs AUS 3rd T20: বিধ্বংসী ম্যাক্সওয়েল, শতরান হাঁকিয়ে অস্ট্রেলিয়াকে সিরিজ়ে টিকিয়ে রাখলেন গ্লেন
অজ়িদের বিরুদ্ধে সিরিজ় জয়ের হাতছানি টিম ইন্ডিয়ার সামনে (ছবি: পিটিআই)

Background

গুয়াহাটি: অস্ট্রেলিয়ার (IND vs AUS) বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে আজ ফের মাঠে নামতে চলেছে টিম ইন্ডিয়া (Indian Cricket Team)। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে ২ দল মুখোমুখি হতে চলেছে। প্রথম দুটো ম্যাচেই একপেশে লড়াইয়ে জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। বিশেষ করে ভারতের তরুণ ব্যাটিং লাইন আপ দুর্দান্ত পারফর্ম করছে চলতি সিরিজে। আজ জিতলেই সিরিজ মুঠোয়। বিশ্বকাপ ফাইনাল হারের ক্ষত এখনও দগদগ। তার মধ্যে এই সিরিজ জয় কিছুটা প্রলেপ হয়ত দিতে পারবে সেই ক্ষততে। 

এমনিতে উইনিং কম্বিনেশনে খুব একটা ভাঙতে দেখা যায় না ভারতীয় ক্রিকেট দলের টিম ম্য়ানেজমেন্টকে। কিন্তু প্রথম দুটো ম্যাচে বোলিং বিভাগে কিছুটা দুর্বলতা চোখে পড়েছে। শামি, বুমরা, সিরাজের অনুপস্থিতি কিছুটা বোঝা গিয়েছে। তাই তৃতীয় টি-টোয়েন্টিতে হয়ত দুটো বদলের পথে হাঁটতে পারে ভারতীয় টিম ম্য়ানেজমেন্ট। সেক্ষেত্রে অর্শদীপ সিংহের জায়গায় ঢুকতে পারেন আবেশ খান ও অক্ষর পটেলের জায়গায় ঢুকতে পারেন ওয়াশিংটন সুন্দর। অর্শদীপ প্রথম দুটো ম্যাচে বল হাতে একেবারেই আশানরূপ পারফর্ম করতে পারেননি। ওভার প্রতি ১০ এর বেশি রান খরচ করেছেন তিনি। অন্যদিকে অক্ষর পটেলকেও আহামরি মনে হয়নি প্রথম দুটো ম্যাচে। দ্বিতীয় ম্যাচে গ্লেন ম্যাক্সওয়েলের উইকেট পাওয়া একমাত্র সাফল্য তাঁর, বলা যেতে পারে। সেক্ষেত্রে আবেশ ও ওয়াশিংটনকে সুযোগ দেওয়া হতে পারে। তবে জিতেশ শর্মা ও শিভম দুবেদের হয়ত রিজার্ভ বেঞ্চেই কাটাতে হবে।

বিশ্বকাপ (World Cup 2023) ক্রিকেটে আগাগোড়া দুরন্ত ক্রিকেট খেলার পর ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয় ভারতীয় দলকে। ক্রিকেট বিশ্বযুদ্ধে হারের যে শোক এখনও পুরোটা কাটিয়ে উঠতে পারেনি আসমুদ্রহিমাচল। তাই ভারতবাসীকে সেই হারের ক্ষত ভুলিয়ে দিতে পারে এই টি২০ সিরিজ জয়। অন্তত, অজিদের বিশের ফর্মাটের লড়াইয়ে হারাতে পারলে নিদেন দুধের স্বাদ মিটবে ঘোলে।

22:48 PM (IST)  •  28 Nov 2023

IND Vs AUS Live: ম্যাক্সওয়েলের শতরান

আন্তর্জাতিক ক্রিকেটে রেকর্ড চতুর্থ হাঁকালেন গ্লেন ম্যাক্সওয়েল। ভাগ বসালেন রোহিতের কৃতিত্বে। তাঁর অপরাজিত ১০৪ রানের সুবাদেই পাঁচ উইকেটে ভারতকে হারিয়ে সিরিজ়ে টিকে থাকল অস্ট্রেলিয়া। 

22:36 PM (IST)  •  28 Nov 2023

IND Vs AUS Live Score: ২২ রানের ওভার

অক্ষর পটেলের ১৯তম ওভার থেকে উঠল ২২ রান। অজ়িদের ম্যাচ জিততে শেষ ওভারে প্রয়োজন আর ২১ রান। দু'শো রানের গণ্ডিও পার করে ফেলল অস্ট্রেলিয়া। ১৯ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ২০২/৫।

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
England vs Pakistan: 'অত্যন্ত দুর্বল দল পাকিস্তান', রুটদের হেসেখেলে সিরিজ জেতা উচিত, মনে করেন ব্রড
'অত্যন্ত দুর্বল দল পাকিস্তান', রুটদের হেসেখেলে সিরিজ জেতা উচিত, মনে করেন ব্রড

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget