এক্সপ্লোর

IND vs AUS: শেষ দুই টেস্টের আগে অজি তারকাকে ছেঁটে ফেলল অস্ট্রেলিয়া দল

Australian Cricket Team: ইতিমধ্যেই বিভিন্ন কারণে সিরিজের মাঝপথ থেকেই ডেভিড ওয়ার্নার, প্য়াট কামিন্সের মতো একাধিক তারকারা দেশে ফিরেছেন।

নয়াদিল্লি: বর্ডার-গাওস্কর ট্রফির(Border-Gavaskar Trophy) প্রথম দুই ম্যাচ জিতে এমনিই বিরাট বিপাকে অস্ট্রেলিয়ান (Australian Cricket Team)। ইতিমধ্যেই চোটের কারণে বাকি টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন ডেভিড ওয়ার্নার, জস হ্যাজেলউড। এবার আরও এক অস্ট্রেলিয়ান তারকা দেশে ফিরতে চলেছেন। অজি তারকা অ্যাস্টন আগরকে (Ashton Agar) টেস্ট দলকে ছেড়ে দেওয়া হল। বুধবার, ২২ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচক টনি ডডেমাইড আগরকে দল থেকে ছেড়ে দেওয়ার খবরটি জানান।

দেশ ফেরত

প্রথম দুই টেস্টের কোনওটিতেই সুযোগ পাননি আগর। এবার তাঁকে দেশে ফেরত পাঠানো হল। ২৯ বছর বয়সি বাঁ-হাতি বোলার এবার পশ্চিম অস্ট্রেলিয়ার হয়ে অস্ট্রেলিয়ার ঘরোয়া মরসুমে মাঠে নামবেন। অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচক বলেন, 'ও ভীষণ খাটা খাটনি করেছে এবং যতটা সম্ভব দলকে সমর্থন করেছে। আমরা ওর খাটনিকে সম্মান করি। প্রথম টেস্টে স্পিনার বাছাইয়ের ক্ষেত্রে ওর মাঠে নামার বড় সুযোগ ছিল। তবে দুই অফস্পিনারকে একসঙ্গে খেলানোটা কতটা যুক্তিযুক্ত সেই নিয়ে সন্দেহ ছিল। ম্যাট কুনহেমান দ্বিতীয় টেস্টে সুযোগ পায়। আমাদের মনে হয়েছিল ওই পরিবেশের ওকে খেলানোই উচিত হবে।'

আগর পশ্চিম অস্ট্রেলিয়ার হয়ে ২ মার্চ থেকে শুরু হতে চলা শেফিল্ড শিল্ডের ম্যাচ খেলার পাশাপাশি, ৮ মার্চ অস্ট্রেলিয়ার ঘরোয়া ৫০ ওভারের টুর্নামেন্ট মার্শ কাপের ফাইনালেও খেলবেন। আগর বাদেও, প্যাট কামিন্স, ডেভিড ওয়ার্নার, মিচেল সোয়েপসন, জস হ্যাজেলউড, ম্যাট রেনশঁরা বিভিন্ন কারণে দেশে ফিরেছে। ১ মার্চ থেকে শুরু হতে চলেছে তৃতীয় টেস্ট। সেই টেস্টের আগে বেশ কিছু অজি তারকা আবার ভারতে ফিরতে পারেন বলেই শোনা যাচ্ছে।

অজিদের সাহায্য

আড়াই দিনে শেষ হয়ে গিয়েছে বর্ডার-গাওস্কর ট্রফির প্রথম দুই টেস্টই। দ্বিতীয় টেস্টে রবীন্দ্র জাডেজার স্পিনের ভেল্কিতে ৪৮ রানে নয় উইকেট হারিয়ে ফেলে অজি দল (Australian Cricket Team)। সহজেই ছয় উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নিয়েছিল টিম ইন্ডিয়া। অজিদের স্পিন জুজু দূর করতে এবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন প্রাক্তন অস্ট্রেলিয়ান তারকা ওপেনার ম্যাথু হেডেন (Matthew Hayden)।

সিরিজের দুই ম্যাচে এখনও পর্যন্ত সর্বাধিক ১৭টি উইকেট নিয়েছেন জাডেজা। তাঁর স্পিন জুড়িদার আর অশ্বিনও খুব একটা পিছিয়ে নেই। তিনি নিয়েছেন ১৪টি উইকেট। অক্ষর পটেলের ভাগ্যে জুটেছে একটি উইকেট অর্থাৎ চার ইনিংসে অজি দলের ৪০টি উইকেটের মধ্যে ৩২টি উইকেটই নিয়েছেন ভারতের তারকা স্পিনাররা। নয়াদিল্লিতে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ছয়জন অজি ব্যাটার প্রায় একইভাবে স্যুইপ মারতে গিয়ে আউট হয়েছেন। দলের স্পিনের বিরুদ্ধে এহেন পরিস্থিতি দেখে অজি ব্যাটারদের সাহায্য করতে এগিয়ে এসেছেন হেডেন।

হেডেন বলেন, 'দিন হোক বা রাত, আমি এবং আমার মনে হয় আমার মতো সকলেই (প্রাক্তনীরাই) সাহায্যের জন্য এগিয়ে আসতে সবসময় ইচ্ছুক হবেন। আমায় তো যখনই কোনও ধরনের সাহায্যের জন্য বলা হয়েছে, তা যখনই হোক না কেন, আমি সবসময়ই (সাহায্যের জন্য) এগিয়ে এসেছি।' 

আরও পড়ুন: আগেই শাস্তি মুকুপ হয়েছিল শ্রীসন্তের, এবার নির্বাসন কমল তাঁর প্রাক্তন সতীর্থেরও

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
FC Barcelona: তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget