এক্সপ্লোর

IND vs AUS: চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া, ম্যাচ চলাকালীন আবহাওয়া কেমন থাকবে?

Champions Trophy 2025: ভারত বনাম অস্ট্রেলিয়ার ম্যাচ যত গড়াবে, ততই আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার পূর্বাভাস রয়েছে।

দুবাই: গ্রুপ পর্বের লড়াই শেষ। চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) খেতাবি লড়াই থেকে চার দল একধাপ দূরে দাঁড়িয়ে। টুর্নামেন্টের ফাইনালে পৌঁছনোর লক্ষ্যেভারত ও অস্ট্রেলিয়া (India vs Australia) ফের একবার সম্মুখসমরে। দুই যুযুধান প্রতিপক্ষের ম্যাচ মানেই হাড্ডাহাড্ডি লড়াই, স্নায়ুর চাপ ও বিশ্বের কিছু নামীদামি তারকার উপস্থিতি। সেই ম্যাচে কোনও বিঘ্ন ছাড়াই ১০০ ওভার খেলা সম্ভব হবে তো?

মরুদেশ মানেই তপ্ত গরম, শুষ্ক আবহাওয়া। তবে এই ম্যাচ চলাকালীন গরম থাকলেও, সংযুক্ত আরব আমিরশাহি যে তীব্র গরমের জন্য পরিচিত, তা অনুভূত হবে না। তবে মার্চ মাসে মোটামুটি ভালই গরম থাকবে। স্থানীয় সময় দুপুর ১টা থেকে আজকের সেমিফাইনাল ম্যাচ শুরু হবে। AccuWeather-র পূর্বাভাস অনুযায়ী এই সময় তাপমাত্রা ৩০ ডিগ্রির আশেপাশে থাকার কথা। বাতাসে ২১ শতাংশ আর্দ্রতা এবং ২ শতাংশ মেঘঢাকা থাকার কথা। সময়ের সঙ্গে সঙ্গে আকাশে মেঘের পরিমাণ বাড়তে বাড়তে ৬৬ শতাংশের আশেপাশে হতে পারে বলে পূর্বাভাস দেওয়া থাকলেও, বৃষ্টির কিন্তু কোনও সম্ভাবনা নেই। রাতের দিকে তাপমাত্রা কমে ২৫ ডিগ্রির আশেপাশে থাকার কথা। তবে কোনও সময়ই বৃষ্টির সম্ভাবনা নেই। সমর্থকদের আবহাওয়ার এই পূর্বাভাস কিন্তু স্বস্তিই দেবে।

 

এমন শুষ্ক পরিবেশে ক্লান্ত পিচগুলিতে দুবাইয়ে কিন্তু ফের একবার স্পিনারদের দাপট দেখার সম্ভাবনা প্রবল। শুরুতে নতুন বলে ফাস্ট বোলাররা দুবাইয়ের মাঠে তেমন কোনওরকম মদত পায়নি। তবে বলে যতটুকু স্যুইং পাওয়া যায়, সেটা কাজে লাগানোর চেষ্টা করবেন। এই সময় ব্যাটাররাও কিন্তু ব্যাটে বল আসাটা উপভোগ করবেন। তবে বল পুরনো হলেই রান করা কিন্তু বেশ কষ্টকর হয়ে উঠবে। স্পিনাররা ম্যাচে নিজেদের প্রভাব বিস্তার করতে পারবেন। তাই একবার সেট হয়ে গেলে ব্যাটারদের লম্বা ইনিংস খেলার প্রয়োজন। শুরুতে বোলারদের তেমন মদত না থাকা এবং শেষের দিকে স্পিনারদের মদত পাওয়া কিন্তু ম্যাচে ব্যাট, বলের ভারসাম্য বজায় রাখবে। ম্যাচ শেষে ভারত না অস্ট্রেলিয়া, কোন জল জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ে, এখন সেটাই দেখার বিষয়।

আরও পড়ুন: ২০২৩-র পর আবার ২০২৫, ফের আইসিসি টুর্নামেন্টের নক আউটে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, কী ভাবছেন রোহিত? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka 1st Test Day 3 Live: গল টেস্টে ভারতের বিরুদ্ধে চাপে শ্রীলঙ্কা, ৩৫ ওভারের শেষে স্কোর ১২৪/৫, লাইভ আপডেট
গল টেস্টে ভারতের বিরুদ্ধে চাপে শ্রীলঙ্কা, ৩৫ ওভারের শেষে স্কোর ১২৪/৫, লাইভ আপডেট
IND vs SL 1st Test: ৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
IND vs SL: নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget