এক্সপ্লোর

IND vs AUS: গাব্বায় বসেই এবার ওয়াংখেড়ের আমেজ! বড় সিদ্ধান্ত নিল ক্রিকেট অস্ট্রেলিয়া

India vs Australia Test Series: আগামী ২২ নভেম্বর থেকে শুরু বর্ডার-গাওস্কর ট্রফি। পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ চলবে আগামী বছর ৭ জানুয়ারি পর্যন্ত। 

সিডনি: বছরের শেষের দিকে বর্ডার-গাওস্কর ট্রফি (Border Gavaskar Trophy) খেলতে অস্ট্রেলিয়া উড়ে যাবে ভারতীয় দল (Indian Cricket Team)। সেখানেই ভারতীয় সমর্থকদের কথা মাথায় রেখে এবার অভিনব উদ্যোগ নিল ক্রিকেট অস্ট্রেলিয়া। তাঁদের জন্য আলাদা ফ্যান জোনের ব্যবস্থা করছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এতদিন অস্ট্রেলিয়ায় ভারতীয় দল খেলতে আসলে সেখানে থাকা ভারতীয়দের অজিদের সঙ্গে বসেই খেলা দেখতে হত। ভারতীয় দলের সমর্থনে গলা ফাটাতে হত। এতে মাঝে মাঝে বিদ্রুপের শিকারও হতে হত। ঝামেলাও হত। কিন্তু এবার আর তা হবে না। আলাদা ফ্যান জোনে সব ভারতীয়রা একসঙ্গে বসে রোহিত-বিরাটদের জন্য গলা ফাটাবেন। উল্লেখ্য, আগামী ২২ নভেম্বর থেকে শুরু বর্ডার-গাওস্কর ট্রফি।

পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ চলবে আগামী বছর ৭ জানুয়ারি পর্যন্ত। প্রথম টেস্টটি হবে ওপটাস স্টেডিয়ামে। এরপর দ্বিতীয় ম্য়াচটি ৬ ডিসেম্বর থেকে অ্য়াডিলেডে। যা দিন-রাতের টেস্ট। তৃতীয় ম্য়াচটি ১৪ ডিসেম্বর থেকে খেলা হবে ব্রিসবেনের গাব্বায়। এমসিজিতে ২৬ ডিসেম্বর থেকে চতুর্থ টেস্ট শুরু হবে। পঞ্চম তথা শেষ টেস্টটি ৩ জানুয়ারি থেকে শুরু হবে সিডনিতে। পাঁচটি স্টেডিয়ামেই আলাদা ফ্যান জোন করার কথা ঘোষণা করেছে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড। এমনকী সেখানে পর্যাপ্ত সুবিধেও থাকবে সমর্থকদের জন্য। তাঁরা ঢাক ঢোল নিয়ে মাঠে প্রবেশ করতে পারেন। নিজেদের জোনটিকে ভারতের পতাকায় মুড়ে ফেলতে পারবেন সমর্থকরা। অনেকটা ফুটবল মাঠের গ্যালারির মতই পরিবেশ তৈরি হবে। ডার্বিতে দেখা যায় যেভাবে ইস্ট-মোহনের গ্যালারি ভাগ হয়ে যায়। দু দলের সমর্থকরা তাঁদের আলাদা আলাদা জোনে বসে খেলা দেখেন, তেমনই ছবি এবার ক্রিকেটেও দেখা যাবে। 

উল্লেখ্য়, ১৯৯১-৯২ মরশুমে পর এই প্রথমবার ফের একবার পাঁচ ম্যাচের বর্ডার-গাওস্কর ট্রফি খেলা হবে। গত বছর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও এই দুটো দল পরস্পর মুখোমুখি হয়েছিল। সেখানে অস্ট্রেলিয়া ভারতকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ খেতাব প্রথমবারের জন্য ঘরে তুলে নিয়েছিল। ট্রাভিস হেড দুরন্ত শতরান হাঁকিয়েছিলেন। চলতি বছরের শেষে বর্ডার-গাওস্কর টেস্ট সিরিজেও যে দল জিতবে তারাই পরের বছরের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও ফের একবার দুই দল নিজেদের জায়গা পাকা করার দিকে অনেকটাই এগিয়ে যাবে। ঘটনাক্রমে ২০১৭ সাল থেকে ভারতের দখলেই বর্ডার-গাওস্কর ট্রফি থাকলেও, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে শেষ হাসিটা কিন্তু প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া দলই জিতেছিল। এমনকী গত বছর ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালেও ভারতকে হারায় অস্ট্রেলিয়া। সেই ম্য়াচেও শতরান হাঁকান ট্রাভিস হেড। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget