এক্সপ্লোর

IND vs AUS: ভারতীয় দলে কামব্যাকের আগে অজ়িভূমে অনুশীলনে নেমে পড়লেন রোহিত, বিরাট, হাজির ছিলেন রাহুলও

Indian Cricket Team: ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে খেলা ভারতীয় দলের তারকাদের মধ্যে আজকের নেটসেশনে শুধু কেএল রাহুলই উপস্থিত ছিলেন।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • ভারতীয় দল অস্ট্রেলিয়া পৌঁছে অনুশীলনে নেমে পড়ল
  • বিরাট কোহলি, রোহিত শর্মা নেটে প্রায় ৪০ মিনিট অনুশীলন করেন
  • অর্শদীপ, হর্ষিতদের বিরুদ্ধে ব্যাট হাতে ঝড় তোলেন রোহিত, বিরাট
  • কোহলি, রোহিতকে নেটে দেখে ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন মিটল

পারথ: বুধবার ও বৃহস্পতিবার, দুই দফায় অস্ট্রেলিয়ায় পৌঁছেছে ভারতীয় দল (IND vs AUS)। অজ়িভূমে পা রাখার কয়েক ঘণ্টা পরেই কিন্তু অনুশীলনে নেমে পড়ল টিম ইন্ডিয়া। দলের হয়ে কামব্যাক সিরিজ়ের আগে জোরকদমে অনুশীলন সারলেন  বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মারা (Rohit Sharma)।

সপ্তাহান্তেই শুরু ভারত-অস্ট্রেলিয়ার তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজ়। সেই সিরিজ় শুরুর আগে শুক্র ও শনি, দুইদিনই ভারতীয় দল অনুশীলন সারবে। আজ ছিল অপশনাল ট্রেনিং। অর্থাৎ আজ মাঠে নামাটা বাধ্যতামূলক ছিল না। তবে দলের দুই মহাতারকা বিরাট কোহলি ও রোহিত শর্মা কিন্তু এই অনুশীলনে উপস্থিত। দুইজনে জমিয়ে কসরত করলেন। সারলেন ব্যাটিং অনুশীলনও। বিরাট ও রোহিত, দুই মহাতারকাই প্রায় ৪০ মিনিট নেটে অনুশীলন সারেন।

অর্শদীপ, হর্ষিত রানা এবং স্থানীয় নেট বোলারদের বিরুদ্ধে মিলিয়ে মিশিয়ে ব্যাট করেন রোহিত ও কোহলি। পাশাপাশি নেটে প্রথমে হর্ষিতদের বিরুদ্ধে ব্য়াটিং সারেন রোহিত, নেট বোলারদের বিরুদ্ধে খেলেন বিরাট। ২০ মিনিট চলে এই সেশন। পরবর্তী ২০ মিনিটে ঠিক উল্টোটা হয়। রোহিত নেট বোলারদের বিরুদ্ধে ব্যাট করেন, কোহলি খেলেন হর্ষিতদের বোলিং। 

এই সিরিজ়ের আগে রোহিত, বিরাটদের ভবিষ্যৎ, তাঁদের ফিটনেস নিয়ে প্রচুর প্রশ্ন উঠেছে। তবে তাঁর ফিটনেস নিয়ে যে কোনও সমস্যা নেই, তা আবারও প্রমাণ করলেন কোহলি। খোশমেজাজে অনুশীলন সারেন বিরাট কোহলি। নেটে ব্যাটিংয়ের বোলিং কোচ মর্নি মর্কেলের সঙ্গে আলোচনা করতে দেখা যায় কোহলিকে। এরপরেই তিনি অর্শদীপ ও হর্ষিতদের সঙ্গে দৌড় লাগান। তিনজনের মধ্যে কে দ্রুত, তা বিচার করতে। অবিশ্বাস্য মনে হলেও, অন্তত খালিচোখে তাঁর থেকে বয়সে বেশ খানিকটা ছোট অর্শদীপদের থেকে কোহলিকে দ্রুত গতিতে ছুটতে দেখা যায়।

অপরদিকে, সদ্য অধিনায়কত্ব রোহিত শর্মাকেও নেটে ভারতের কোচ গৌতম গম্ভীরের সঙ্গে প্রায় আধ ঘণ্টামতো কথাবার্তা বলতে দেখা যায়। বোলিংয়ের পাশাপাশি অর্শদীপরা বেশ কিছুটা সময় ব্যাটিংও করেন। এদিন অপশনাল ট্রেনিং থাকায় শুভমন গিলরা অনুশীলনে নামেননি। তবে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে খেলা ভারতীয় দলের তারকাদের মধ্যে আজকের নেটসেশনে কেএল রাহুল উপস্থিত ছিলেন।

তিনি অবশ্য মিনিট পাঁচেক মতো কয়েকটি থ্রো ডাউন নেন। প্যাড ছাড়াই কেবল ব্যাট ও গ্লাভস হাতে এই ছোট্ট থ্রো ডাউন সেশনের পরেই গম্ভীরের সঙ্গে কথা বলে রাহুল চলে যান। তাঁকে আর নেটে ফিরতে দেখা যায়নি। তবে শুক্রবার থেকে কিন্তু গোটা দলেরই অনুশীলন সারার কথা।  

Frequently Asked Questions

ভারতীয় দল অস্ট্রেলিয়ায় কবে পৌঁছেছে?

ভারতীয় দল বুধবার ও বৃহস্পতিবার, দুই দফায় অস্ট্রেলিয়ায় পৌঁছেছে।

অস্ট্রেলিয়ায় পৌঁছানোর পর বিরাট কোহলি ও রোহিত শর্মা অনুশীলন করেছেন কি?

হ্যাঁ, অস্ট্রেলিয়ায় পা রাখার কয়েক ঘণ্টা পরেই বিরাট কোহলি ও রোহিত শর্মা অনুশীলনে নেমে পড়েছেন। তাঁরা প্রায় ৪০ মিনিট নেটে ব্যাটিং অনুশীলন করেছেন।

অনুশীলনে কে কে উপস্থিত ছিলেন?

বিরাট কোহলি, রোহিত শর্মা এবং কেএল রাহুল উপস্থিত ছিলেন। তবে শুভমন গিলরা অনুশীলনে নামেননি কারণ এটি ঐচ্ছিক প্রশিক্ষণ ছিল।

বিরাট কোহলির ফিটনেস নিয়ে কি কোনও প্রশ্ন আছে?

না, বিরাট কোহলির ফিটনেস নিয়ে কোনও সমস্যা নেই। তিনি বেশ খোশমেজাজে অনুশীলন করেছেন এবং অর্শদীপদের চেয়ে দ্রুত গতিতে ছুটতে দেখা গেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rishabh Pant: চাইলেও ঘরে ফিরতে পারছেন না, বাধ্য হয়ে মাঝরাতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ ঋষভ পন্থের
চাইলেও ঘরে ফিরতে পারছেন না, বাধ্য হয়ে মাঝরাতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ ঋষভ পন্থের
IND vs SL: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে শ্রীলঙ্কা সিরিজ়ে ভারতীয় দলকে কী করতে হবে?
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে শ্রীলঙ্কা সিরিজ়ে ভারতীয় দলকে কী করতে হবে?
IND vs PAK: আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
Sarfaraz Khan: রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?
রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget