এক্সপ্লোর

Ranji Trophy: সুদীপ, সুমন্তর অনবদ্য পার্টনারশিপে উত্তরাখণ্ডের বিরুদ্ধে রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে এগিয়ে বাংলা

Bengal vs Uttarakhand: উত্তরাখণ্ডের বিরুদ্ধে দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলার স্কোর ছয় উইকেটের বিনিময়ে ২৭৪ রান।

কলকাতা: সকালের শুরুটা খুব একটা ভাল হয়নি। দিনের শুরুতেই সুদীপ কুমার ঘরামিকে ১৫ রানে সাজঘরে ফেরান দেবেন্দ্র কুমার বোরা। অভিষেক পোড়েলকে সঙ্গে নিয়ে সুদীপ চট্টোপাধ্য়ায় (Sudip Chatterjee) বাংলাকে অর্ধশতরানের গণ্ডি পার করান বটে। তবে না অভিষেক, না অনুষ্টুপ, কেউই দলের হয়ে বড় রান করতে পারেননি। ৯৮ রানে চার উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকছিল বাংলা (Bengal vs Uttarakhand)। সেই পরিস্থিতিতেই সুদীপের সঙ্গে হাল ধরেন সুমন্ত গুপ্ত (Sumanta Gupta)। দুইজনের অনবদ্য ব্যাটিংয়েই দিনশেষে এগিয়ে বাংলা।

প্রথম সেশনে ৯০ রান বোর্ডে যোগ করে বাংলা দল। সুদীপ শুরুটা অত্যন্তই মন্থর গতিতে করেন। অনুষ্টুপ মজুমদারের সঙ্গে ৩৫ রানের পার্টনারশিপে সুদীপ কোনও রানই করেননি। ৩৫ রানই করেন অনুষ্টুপ। তবে লাঞ্চের পর শুরু হয় সুদীপ-সুমন্তর পাল্টা লড়াই। একদিকে সুদীপ যেমন ধৈর্য্যের পরিচয় দেন, সেখানে সুমন্ত নিজের স্বাভাবিক ছন্দে দলের ইনিংস এগিয়ে নিয়ে যান। ৮২ বলে অর্ধশতরান পূরণ করেন সুমন্ত। গোটা দ্বিতীয় সেশনে কোনও উইকেট না হারিয়েই ৮৭ রান যোগ করে বাংলা।

দিনের শেষ সেশনেও সুদীপ ও সুমন্ত একাগ্রতা ভঙ্গ হতে দেননি। বাংলার ইনিংস এগিয়ে নিয়ে যান তাঁরা। দেখতেই শতরানের পার্টনারশিপ পূরণ করেন তাঁরা। বাংলাও ম্যাচে লিড নিয়ে নেয়। সুদীপ এক দুরন্ত শতরানের পথে অগ্রসর হচ্ছিলেন। তবে দুর্ভাগ্যবশত দলের ২৫০ রান পূর্ণ করার পর, ব্যক্তিগত সেঞ্চুরির ঠিক আগে, ৯৮ রানে সুদীপের ইনিংস থামান সেই দেবেন্দ্র বোরা। দিনের শেষ বলে সাতে নেমে আগ্রাসী মেজাজে ব্যাট করা বিশাল ভাটি ১৫ রানে সাজঘরে ফেরেন। ২৭৪ রান তুলে সাজঘরে ফেরে বাংলা। ক্রিজে ৮২ রানে অপরাজিত রয়েছেন সুমন্ত গুপ্ত। ম্য়াচের তৃতীয় দিন শতরান পূরণের লক্ষ্যেই মাঠে নামবেন তিনি।

আপাতত দুই দিনের খেলা শেষে বাংলা দল ৬১ রানে এগিয়ে। গতকাল যেখানে ১১ উইকেট পড়েছিল, সেখানে আজ পড়ল মাত্র পাঁচ উইকেট। বাংলা গতকালের রানের সঙ্গে আরও ২৬৬ রান যোগ করল। প্রথম ইনিংসে লিডের সুবাদে তিন পয়েন্ট নিশ্চিত। কিন্তু ঘরের মাঠে শক্তিশালী দল নিয়ে মাঠে নেমে জয় দিয়েই নিঃসন্দেহে মরশুম শুরু করতে চাইবেন অভিমন্যু ঈশ্বরণরা। সেই লক্ষ্যে কিন্তু কালকের প্রথম সেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। শেষ চার উইকেটে বাংলা আর কত রান যোগ করতে পারে, সেটাই এখন দেখার বিষয় হতে চলেছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shakib Al Hasan: হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
IND vs SL: ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
Indian Cricket Team: 'সিনিয়র ক্রিকেটার তো নেইই', অবসরের পরেই ভারতীয় দল নিয়ে বিস্ফোরক রাহানে, নিশানায় গম্ভীর?
'সিনিয়র ক্রিকেটার তো নেইই', অবসরের পরেই ভারতীয় দল নিয়ে বিস্ফোরক রাহানে, নিশানায় গম্ভীর?
Indian Cricket Team: রোহিতকে রেখেই বিশ্বকাপের জন্য পছন্দের দল বেছে নিলেন গাওস্কর, বাইরে তরুণ ওপেনার
রোহিতকে রেখেই বিশ্বকাপের জন্য পছন্দের দল বেছে নিলেন গাওস্কর, বাইরে তরুণ ওপেনার

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget