এক্সপ্লোর

IND vs BAN 1st Test: পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে, চেন্নাইয়ে শতরান হাঁকিয়ে সন্তোষ শুভমন গিলের গলায়

Shubman Gill: চেন্নাইয়ে অপরাজিত ১১৯ রানের ইনিংস আসে শুভমন গিলের ব্যাট থেকে।

চেন্নাই: শুভমন গিলের লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে স্বপ্নের ফর্ম অব্যাহত। বিগত ১০ ইনিংসে একাধিক সেঞ্চুরি হাঁকিয়েছিলেন গিল। চেন্নাই ফের একবার হেলমেট খুলে ব্যাট উঠানোর সুযোগ মিলল। আবারও শতরান এল গিলের ব্যাট থেকে। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের (IND vs BAN 1st Test) দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১১৯ রান করেন শুভমন গিল (Shubman Gill)।

তরুণ তুর্কির নিজের পঞ্চম শতরান হাঁকিয়ে স্বাভাবিকভাবেই খুশি। সিরিজ়ের আগে তাঁর পরিকল্পনা, অনুশীলন বাস্তবায়িত হতে দেখেই সন্তুষ্ট শুভমন গিল। দিনের খেলা সাংবাদিক সম্মেলনে গিল বলেন, 'যে কোনও প্রতিপক্ষের বিরুদ্ধেই রান করাটা বরাবরই ব্যাটারদের আত্মবিশ্বাস বাড়ায়। আমি তো এই বিষয়েই কাজ করেছি। সেই কারণেই সেঞ্চুরি করে আমি ভীষণ সন্তুষ্ট।'

স্পিনারদের খেলার জন্য তিনি কি বিশেষ কোনও প্রস্তুতি সেরেছিলেন? গিল বলছেন, 'সত্যি বলতে এমন কিছুই করিনি। আমি সিরিজ় শুরু আগে অনুশীলন করেছিলাম এবং তখনই নির্দিষ্ট কিছু পরিকল্পনা তৈরি করেছিলাম। আমার মনে হয় সেই পরিকল্পনা বাস্তবায়িত করতে পেরেছি। ভাল রক্ষণ তো দরকারই কিন্তু সুযোগ পেলে তা কাজেও লাগাতে হবে। রান করতে হবে।'

গিল এদিন কিন্তু রেকর্ডও গড়ে ফেললেন। বিগত ৫০ বছরে মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবেই প্রথম ইনিংসে শূন্য রানের পর দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করলেন গিল। বাকি দুইজন কারা? তাঁরা হলেন সচিন তেন্ডুলকর ও বিরাট কোহলি। তবে বাংলাদেশের বিরুদ্ধে এর আগে টেস্ট ইতিহাসে আর কেউ কোনদিন প্রথম ইনিংসে শূন্যর পর দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেননি। গিলই প্রথম ব্যাটার হিসাবে এই কৃতিত্ব গড়লেন।

গিলের ইনিংস সাজানো ছিল ১০টি চার ও চারটি ছক্কায়। তিনি কিন্তু এই শতরানের ইনিংসের সুবাদে দুই মহাতারকা ব্যাটারের রেকর্ডেও ভাগ বসালেন। চিপকে এর আগে একমাত্র ভারতীয় হিসাবে টেস্ট ক্রিকেটে তিন নম্বরে ব্যাট করতে নেমে সেঞ্চুরির করার কৃতিত্ব ছিল রাহুল দ্রাবিড়ের দখলে। তবে এবার থেকে গিলের দখলেও সেই কৃতিত্ব থাকবে। চিপকের সেঞ্চুরিই গিলকে 'কিং কোহলি'কেও পিছনে ফেলতে সাহায্য করল। টেস্ট চ্যাম্পিয়নশিপে রোহিতের পর গিলই এখন ভারতের সবচেয়ে বেশি সেঞ্চুরি হাঁকানো ব্যাটার।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: তাঁর থেকেও ভাল ঋষভ! পন্থের সঙ্গে তুলনা প্রসঙ্গে কী বললেন অ্যাডাম গিলক্রিস্ট? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget