এক্সপ্লোর

Gilchrist on Pant: তাঁর থেকেও ভাল ঋষভ! পন্থের সঙ্গে তুলনা প্রসঙ্গে কী বললেন অ্যাডাম গিলক্রিস্ট?

IND vs BAN 1st Test: বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ঋষভ পন্থের ব্যাট থেকে আসে ১০৯ রানের ঝাঁ চকচকে ইনিংস খেলেন।

চেন্নাই: প্রায় ৭০০ দিনের প্রতীক্ষা। দীর্ঘ সময় পর বাংলাদেশের বিরুদ্ধে (IND vs BAN 1st Test) ম্যাচ দিয়েই নিজের টেস্ট প্রত্যাবর্তন ঘটান ঋষভ পন্থ। প্রথম ইনিংসে চাপের মুখে নিজের স্ট্রোক প্লেতে বেশ নজর কেড়েছিলেন। দ্বিতীয় ইনিংসে দুরন্ত সেঞ্চুরি হাঁকালেন তিনি। ঋষভ পন্থের (Rishabh Pant) ব্যাটিংয়ে মুগ্ধ আট থেকে আশি।

বাঁ-হাতি কিপার-ব্যাটার যে আগ্রাসী ব্যাটিং করতে সক্ষম। এমন কোনও তারকার সঙ্গে বারংবার যার তুলনা হয়, তিনি অ্যাডাম গিলক্রিস্ট (Adam Gilchrist), অস্ট্রেলিয়ার কিংবদন্তি প্রাক্তনী। অনেকেই কিন্তু পন্থের ব্যাটিং শৈলীর মধ্যে গিলক্রিস্টের ছায়া খুঁজে পান। তবে গিলক্রিস্ট কিন্তু আগ্রাসনের দিক থেকে পন্থকেই এগিয়ে রাখছেন। অজ়ি প্রাক্তনী বলেন, 'আমার মতে ও আমার থেকে বেশি আগ্রাসী। আমি মাঝেসাঝে আগ্রাসী ক্রিকেট খেলতাম। তবে পন্থ একেবারে নির্ভীক। তবে আমার যেটা ভাল লাগে সেটা হল ও প্রয়োজনে কিন্তু নিজেকে থামিয়ে চাপ শুষে নিতে, তুলনামূলক রক্ষণাত্মক ক্রিকেট খেলতেও সক্ষম। দারুণ ক্রিকেটার ও।'

গিলক্রিস্ট স্পষ্ট জানিয়ে দেন তিনি টাকা দিয়েও ঋষভের খেলা দেখতে দ্বিতীয়বার ভাববেন না। 'ওর খেলা দেখার জন্য আমি হাসি হাসি টাকা দিতে রাজি। এটা দারুণ গুণ। লোকজন যার জন্য এমনটা করতে প্রস্তুত, সে তো ভাল ক্রিকেটার হবেই। ও ম্যাচ উইনার, জীবনযুদ্ধে জয়ী। আমরা তো সেটা মোটামুটি সবাই জানি। পাশাপাশি ও মানুষ হিসাবেও বেশ মজাদার। যে কোনও চাপের পরিস্থিতিতেও ও সকলকে হাসিখুশি রাখতে পারে।'

চেন্নাইয়ে টেস্ট কেরিয়ারের ষষ্ঠ সেঞ্চুরিটি হাঁকান পন্থ। মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে যুগ্মভাবে ভারতীয় ক্রিকেটের টেস্ট ইতিহাসে সর্বাধিক সেঞ্চুরি হাঁকানোর কৃতিত্ব এখন পন্থের দখলে। তিনি চিপকে শনিবার ১০৯ রানের ইনিংস খেলেন। পন্থের প্রতিভায় মুগ্ধ বাংলাদেশের তামিম ইকবালও। তিনি তো বলেই দিচ্ছেন পন্থ শুধু ভারতীয় হিসাবে নয়, কিপার হিসাবে বিশ্বের সর্বাকালের সর্বাধিক সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড গড়বেন। ম্যাচের সম্প্রচারকারী চ্যানেলে তামিম বলেন, 'আমি নিশ্চিতভাবে বলতে পারি উইকেটকিপার হিসাবে সবচেয়ে বেশি সেঞ্চুরি করবে ও।'

পন্থ সকলের প্রত্যাশায় পূরণ করতে পারেন কি না, সেটাই দেখার।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: টেস্ট ইতিহাসে এই প্রথম, চেন্নাইয়ে সেঞ্চুরি হাঁকিয়ে অনন্য় কীর্তি গিলের, ভাঙলেন কোহলির রেকর্ডও 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Bhuvneshwar Kumar: নির্বাচকরা এখনও ভাবেননি তাঁর কথা, ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে বড় বিবৃতি দিলেন ভুবনেশ্বর
নির্বাচকরা এখনও ভাবেননি তাঁর কথা, ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে বড় বিবৃতি দিলেন ভুবনেশ্বর
Zaheer On Shami: ফিট থাকলে বিশ্বকাপে শামিকে খেলাও, টিম ইন্ডিয়ার নির্বাচকদের বার্তা দিলেন জ়াহির
ফিট থাকলে বিশ্বকাপে শামিকে খেলাও, টিম ইন্ডিয়ার নির্বাচকদের বার্তা দিলেন জ়াহির

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget