এক্সপ্লোর

IND vs BAN 3rd ODI: রোহিতহীন ভারত কি হোয়াইটওয়াশ এড়াতে পারবে? কখন, কোথায় দেখবেন তৃতীয় ওয়ান ডে?

Indian Cricket Team: দ্বিতীয় ওয়ান ডে ম্য়াচ চলাকালীন বুড়ো আঙুলে চোট পান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। তিনি ইতিমধ্যেই ভারতে ফিরেছেন।

চট্টগ্রাম: বাংলাদেশের বিরুদ্ধে যথাক্রমে এক উইকেট ও পাঁচ রানে প্রথম দুই ওয়ান ডে ম্যাচ হেরে, ইতিমধ্যেই তিন ম্যাচের সিরিজ খুইয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। দ্বিতীয় ওয়ান ডে ম্য়াচ চলাকালীন বুড়ো আঙুলে চোট পান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। তিনি ইতিমধ্যেই ভারতে ফিরেছেন। বিশেষজ্ঞের সঙ্গে দেখাও করেছেন। তাই তৃতীয় ম্য়াচে (IND vs BAN 3rd ODI) তাঁর খেলা হচ্ছে না। রোহিত ছাড়া ভারতীয় দল কেমন পারফর্ম করেন, সেইদিকে সকলের আলাদা নজর থাকবে। টিম ইন্ডিয়াকে লজ্জার হোয়াইটওয়াশ এড়ানোর জন্য এই ম্যাচ জিততেই হবে।

কোথায় ম্যাচ?

চট্টগ্রামের জহুর আমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি আয়োজিত হবে।

ম্যাচ শুরু ক'টায় ?

ম্যাচ শুরু বেলা ১১.৩০টায়, টস হবে তার আধ ঘণ্টা আগে, অর্থাৎ ১১টায়।

কোথায় দেখা যাবে খেলা?

ম্যাচের সরাসরি সম্প্রচার সোনি স্পোর্টস নেটওয়ার্কে হবে। পাশাপাশি অনলাইনে সোনি লিভ অ্যাপেও এই ম্যাচের সম্প্রচার দেখা যাবে।

আপাত অর্থে এই ম্য়াচের তেমন বিশেষ কোনও তাৎপর্য না থাকলেও, ওয়াশিংটন সুন্দরের (Washington Sundar) মতামত কিন্তু সম্পূর্ণ ভিন্ন। এখন থেকেই বিশ্বকাপের কথা মাথায় রেখে প্রতিটি সুযোগ কাজে লাগানোর লক্ষ্যে ভারতীয় অলরাউন্ডার।

এক নজর বিশ্বকাপে

তৃতীয় ওয়ান ডে ম্য়াচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে সুন্দর বলেন, 'প্রতিটি ম্যাচই একটা নতুন সুযোগ। আমরা পরের ১০ মাসে  খুব বেশি ম্য়াচ খেলব না। তাই প্রত্যেকটা ম্যাচকেই আমাদের কাজে লাগাতে হবে। যে কোনও পরিবেশ ও পরিস্থিতিতে ভাল ক্রিকেট খেলাটাই আমাদের প্রথম লক্ষ্য, সে ম্য়াচ যাদের বিরুদ্ধেই হোক না কেন। প্রতিটি ম্য়াচেই আমরা একটু একটু করে নিজেদের ভুলত্রুটিগুলি শুধরে নিয়ে নিজেদের উন্নতি করার লক্ষ্যেই মাঠে নামব।'

তিনি আরও বলেন, 'আমরা শেষ ম্যাচে নিজেদের সেরা ক্রিকেটটা খেলে ম্যাচটা জিততে চাই। নির্দিষ্ট জিনিসপত্রগুলি মেনে ম্যাচ জিতে সিরিজটা ভালভাবে শেষ করতে চাই। বাংলাদেশ খুবই ভাল একটি দল। পরিসংখ্যানই ওদের হয়ে সবটা বলে দেয়। ওঁরা ঘরের মাঠে শুধু ইংল্যান্ডের বিরুদ্ধেই পরাজিত হয়েছিল। ভারতীয় উপমহাদেশে ওঁরা সবসময়ই ভাল শক্তিশালী একটি দল। বিশ্বকাপে ওঁরাও নিশ্চয়ই ভাল পারফর্ম করতে বদ্ধপরিকর হবে।' বলেন ওয়াশিংটন।

আরও পড়ুন: 'এ' দলের হয়ে অনবদ্য পারফরম্যান্সের সুবাদে ভারতীয় টেস্ট দলে ডাক পাচ্ছেন বাংলার ঈশ্বরণ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

England vs India Live: কার্ডিফে সিরিজ় জয়ের হাতছানি, দ্বিতীয় ওয়ান ডেতে টস হেরে প্রথমে ব্যাট করবে ভারত
কার্ডিফে সিরিজ় জয়ের হাতছানি, দ্বিতীয় ওয়ান ডেতে টস হেরে প্রথমে ব্যাট করবে ভারত
India vs Pakistan: আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান
আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান
IND vs ENG: আজ জিতলেই সিরিজ দখলে গিলদের, দ্বিতীয় ওয়ান ডে-তে কখন, কোথায় মুখোমুখি হবে ভারত-ইংল্য়ান্ড?
আজ জিতলেই সিরিজ দখলে গিলদের, দ্বিতীয় ওয়ান ডে-তে কখন, কোথায় মুখোমুখি হবে ভারত-ইংল্য়ান্ড?
Shubman Gill Ranking: প্রথম ওয়ান ডে-তে ম্য়াচ জেতানো ইনিংস, ব্যাটারদের তালকায় শীর্ষে ওঠার হাতছানি গিলের
প্রথম ওয়ান ডে-তে ম্য়াচ জেতানো ইনিংস, ব্যাটারদের তালকায় শীর্ষে ওঠার হাতছানি গিলের

ভিডিও

Suruchi Sangha News: রথের সকালে দুর্গাপুজোর আগে হল সুরুচি সঙ্ঘে খুঁটিপুজো | ABP Ananda
Amit Shah News: রথযাত্রা উপলক্ষে আমদাবাদের শ্রী জগন্নাথজি মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
BJP in West Bengal News: ছদ্মবেশে কল্যাণী JNM হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার
TMC News: বিজেপি কর্মীদের মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেফতার নৈহাটির প্রাক্তন পুরপ্রধান অশোক
Dilip Ghosh News: রথের সকালে মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুর ইসকনে দিলীপ ঘোষ, চন্দ্রোদয় মন্দিরে দিলেন পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol-Diesel: পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Puri Rath Yatra: 'মমতা বন্দ্যোপাধ্যায় কথা শোনেননি, প্রভু কারও অহঙ্কার সয় না, এর জন্যই সরকার ওল্টাল', রাজ্যে পালাবদল নিয়ে মন্তব্য পুরীর জগন্নাথ ধামের জগন্নাথদেবের মুখ্য পানিগ্রাহী জগন্নাথ দয়িতাপতির
'মমতা বন্দ্যোপাধ্যায় কথা শোনেননি, প্রভু কারও অহঙ্কার সয় না, এর জন্যই সরকার ওল্টাল', রাজ্যে পালাবদল নিয়ে মন্তব্য পুরীর জগন্নাথ ধামের জগন্নাথদেবের মুখ্য পানিগ্রাহী জগন্নাথ দয়িতাপতির
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Nadia News: ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
Road Accident: রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা লরির, ঘটনাস্থলেই মৃত্যু অন্তত ৪ জনের, গুরুতর আহত একাধিক
Road Accident: রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা লরির, ঘটনাস্থলেই মৃত্যু অন্তত ৪ জনের, গুরুতর আহত একাধিক
BJP Government West Bengal: ছাত্রীর ছদ্মবেশে হাসপাতালে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্য প্রতিমন্ত্রীর, হস্টেলের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ
BJP Government West Bengal: ছাত্রীর ছদ্মবেশে হাসপাতালে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্য প্রতিমন্ত্রীর, হস্টেলের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ
Embed widget