এক্সপ্লোর

IND vs BAN: বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে কার জন্য জায়গা হারাবেন সরফরাজ? কী বলছেন বিশ্বকাপজয়ী তারকা?

KL Rahul and Sarfaraz Khan: চোটের জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে বছরের গোড়ায় ঘরের মাঠে টেস্ট সিরিজে খেলতে পারেননি রাহুল। তাঁর পরিবর্তে সুযোগ পেয়ে ৫০ ব্যাটিং গড় রেখে ২০০ রান করেছিলেন সরফরাজ।

চেন্নাই: মাঝে আর মাত্র সপ্তাহখানেক সময়। তারপরই চেন্নাইয়ে ভারত বনাম বাংলাদেশ (IND vs BAN) প্রথম টেস্ট ম্যাচ। যে ম্যাচে ভারতের ব্যাটিং অর্ডারে কাকে দেখা যাবে তা নিয়ে চর্চা চলছে।

তবে প্রাক্তন নির্বাচক তথা ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্য কৃষ্ণমাচারি শ্রীকান্ত মনে করেন, প্রথম টেস্টে ভারতের ব্যাটিং অর্ডারে পাঁচ নম্বরে কে নামবেন, তা কার্যত ঠিকই হয়ে রয়েছে। কাকে দৌড়ে এগিয়ে রাখছেন শ্রীকান্ত?

কে এল রাহুল (KL Rahul)। তিনি মনে করেন, দুরন্ত ছন্দে থাকা সরফরাজ খান (Sarfaraz Khan) নয়, প্রথম টেস্টে রাহুলই জায়গা পাবেন পাঁচ নম্বরে। চোটের জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে বছরের গোড়ায় ঘরের মাঠে টেস্ট সিরিজে খেলতে পারেননি রাহুল। তাঁর পরিবর্তে সুযোগ পেয়ে ৫০ ব্যাটিং গড় রেখে ২০০ রান করেছিলেন সরফরাজ। তাঁর ভয়ডরহীন ব্যাটিং ও শট খেলার আগ্রাসন ক্রিকেট পণ্ডিতদের মন জয় করেছিল। 

নিজের ইউটিউব চ্যানেলে শ্রীকান্ত বলেছেন, 'সরফরাজ খানের জন্য আমার খারাপ লাগছে। তবে টেস্ট ক্রিকেটে এরকম হয়। তুমি হয়তো খুব ভাল খেলেছো। কিন্তু বড় প্লেয়ার ফিরলে তাকে জায়গা ছেড়ে দিতে হয়।'

 

কেন রাহুলকে অগ্রাধিকার দেওয়া হবে, সেই কারণও নিজের মতো করে ব্যাখ্যা করেছেন শ্রীকান্ত। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের পরেই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। তারপর রয়েছে অস্ট্রেলিয়া সফর। সেখানে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। শ্রীকান্তের মতে, হয়তো সে কারণেই অভিজ্ঞ কে এল রাহুলকে অগ্রাধিকার দেওয়া হতে পারে। শ্রীকান্ত বলেছেন, 'হয়তো টিম ম্যানেজমেন্টের ভাবনায় রয়েছে যে, সামনে অস্ট্রেলিয়া সফর। নিউজিল্যান্ড সিরিজও রয়েছে। বিদেশের মাটিতে রাহুলের পারফরম্যান্স খুবই ভাল। অস্ট্রেলিয়াতেও সাফল্য পেয়েছে। সেই কারণে হয়তো ওকেই ব্যাটিং অর্ডারের পাঁচ নম্বরে খেলানো হবে।'

আরও পড়ুন: কাঠগড়ায় বিতর্কিত পেনাল্টি! শেষ হাসি কলম্বিয়ার, পাঁচ বছরে তৃতীয় পরাজয় আর্জেন্তিনার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rohit Sharma: আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ম্য়াচের জল্পনার মাঝেই লর্ডসে ঐতিহাসিক সেঞ্চুরি রোহিত শর্মার
Rohit Sharma: আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ম্য়াচের জল্পনার মাঝেই লর্ডসে ঐতিহাসিক সেঞ্চুরি রোহিত শর্মার
ENG vs IND Live: পাহাড়প্রমাণ রান তাড়া করতে নেমে দুই ভারতীয় ওপেনার রোহিত, শুভমনের দুরন্ত হাফসেঞ্চুরি
পাহাড়প্রমাণ রান তাড়া করতে নেমে দুই ভারতীয় ওপেনার রোহিত, শুভমনের দুরন্ত হাফসেঞ্চুরি
ENG vs IND: বুমরার অনুপস্থিতি হাড়ে হাড়ে টের পেল ভারত, ডাকেট, রুটদের দৌরাত্ম্যে রানের পাহাড়ে ইংল্যান্ড
বুমরার অনুপস্থিতি হাড়ে হাড়ে টের পেল ভারত, ডাকেট, রুটদের দৌরাত্ম্যে রানের পাহাড়ে ইংল্যান্ড
Abhishek Porel: গুরুতর অভিযোগ, বাংলার ক্রিকেটারের বিরুদ্ধে ১৯টি ধারায় মামলা! কী জানাল হাইকোর্ট?
গুরুতর অভিযোগ, বাংলার ক্রিকেটারের বিরুদ্ধে ১৯টি ধারায় মামলা! কী জানাল হাইকোর্ট?

ভিডিও

Amit Shah: সোনার বাংলার স্বপ্ন শেষ করে দিয়েছিল তৃণমূল, ফের সোনার বাংলা গড়বে বিজেপি সরকার : অমিত শাহ
Amul Factory in Howrah: আমূলের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিয়ে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
Debjit Sarkar on Abhishek Banerjee: 'অভিষেকের কার্যালয়ের ভিতরে কেন সাদা শাড়ি?', পোস্ট করে কটাক্ষ দেবজিৎ সরকারের
Rajarhat News: রাজারহাটে বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার বেড়ে দুই, এবার পুলিশের জালে মহম্মদ শাহেনশা
NCPI: দিল্লির রাজঘাটে ২১ জুলাই পালন করবে NCPI, বিবৃতি দিয়ে জানালেন NCPI মুখ্য সচেতক কাকলি ঘোষ দস্তিদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget