এক্সপ্লোর

IND vs BAN: বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজেই কি এই কিংবদন্তিকে টেক্কা দিয়ে নজির গড়বেন কোহলি?

Virat Kohli: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষবার টেস্ট ম্য়াচ খেলেছিলেন বিরাট। নিজের দ্বিতীয় সন্তানের জন্মের জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে নামেননি কোহলি। 

কলকাতা: দীর্ঘদিন পরে টেস্টের আঙিনায় ফিরতে চলেছেন বিরাট কোহলি (Virat Kohli)। চেন্নাইয়ের চিপকে বাংলাদেশে (IND vs BAN) বিরুদ্ধে আগামীকাল প্রথম টেস্টে খেলতে নামবেন কিং কোহলি। রোহিত, বুমরার মত তাঁর দিকেও নজর থাকবে আগামীকাল থেকে শুরু হতে চলা টেস্টে। এমনকী এই সিরিজেই রেকর্ডও গড়তে চলেছেন প্রাক্তন ভারত অধিনায়ক। গত জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষবার টেস্ট ম্য়াচ খেলেছিলেন বিরাট। নিজের দ্বিতীয় সন্তানের জন্মের জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে নামেননি কোহলি। 

বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে রাহুল দ্রাবিড়কে টেক্কা দেওয়ার সুযোগ থাকছে বিরাটের সামনে। ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ও কোচ দ্রাবিড় নিজের ১৬৪টি টেস্ট ম্য়াচের কেরিয়ারে মোট ১১ বার ম্যাচের সেরা হয়েছেন। কোহলি এখনও পর্যন্ত মোট ১০৮ টেস্ট ম্য়াচ খেলেছেন। কিন্তু এরমধ্যেই ১০ বার ম্য়াচের সেরার পুরস্কার জিতে নিয়েছেন। নিশ্চিতভাবেই বিরাটের সামনে সুযোগ থাকছে দ্রাবিড়কে টেক্কা দেওয়া আসন্ন সিরিজেই। 

রান করার নিরিখেও নজির গড়ার হাতছানি রয়েছে কোহলির সামনে। এখনও পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে মোট ৫৯১ ইনিংস খেলে বিরাট ২৬,৯৪২ রান করছেন। আর যদি ৫৮ রান করতে পারেন তিনি আসন্ন ২ ম্য়াচে। তবে বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে ৬০০ ইনিংসের থেকে কম ইনিংস খেলে আন্তর্জাতিক ক্রিকেটে ২৭ হাজার রান পূরণ করার মাইলস্টোন ছুঁয়ে ফেলবেন। 

ব্র্যাডম্যানকে টেক্কা দেওয়ার সুযোগ থাকছে কোহলির। বিরাট কোহলির দখলে বর্তমানে লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে ২৯টি শতরান করার কৃতিত্ব রয়েছে। তিনি এই সিরিজ়ে আর একটি সেঞ্চুরি হাঁকালেই ডন ব্র্যাডম্যানের টেস্ট সেঞ্চুরির রেকর্ড পিছনে ফেলে দেবেন। বিরাট কোহলি নয় হাজার টেস্ট রানের গণ্ডি পার করার থেকে আর মাত্র ১৫২ রান দূরে। তিনি দুই টেস্টের সিরিজ়়ে ১৫২ রান করে ফেলবেন, এই প্রত্যাশা রয়েছে তাঁর থেকে। তবে তিনি ৩২ রান করলেই কিন্তু চেতেশ্বর পূজারাকে পিছনে ফেলে দেবেন। পূজারা বাংলাদেশের বিরুদ্ধে মোট ৪৬৮ রান করেছেন। কোহলির সামনে তাঁকে পিছনে ফেলার হাতছানি রয়েছে। তবে অবিশ্বাস্য মনে হলেও ৩০টি হাফসেঞ্চুরি করা কোহলি কিন্তু এখনও পর্যন্ত বাংলাদেশের বিরুদ্ধে কোনও টেস্ট হাফসেঞ্চুরি করেননি। তিনি টেস্টে টাইগারদের বিরুদ্ধে প্রথম অর্ধশতরান করার লক্ষ্যে থাকবেন।

আরও পড়ুন: টেস্টের টানা সূচি, বোলারদের ওয়ার্কলোড ম্য়ানেজমেন্ট ইস্য়ুতে কী বলছেন রোহিত?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget