এক্সপ্লোর

India vs England: অভিষেকে অনবদ্য হর্ষিত, তিন সাফল্য জাডেজার ২৪৮ রানেই শেষ ইংল্যান্ড

India vs England ODI: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডেতে তিনটি করে সাফল্য পেলেন রবীন্দ্র জাডেজা ও হর্ষিত রানা।

নাগপুর: নিজের ওয়ান ডে অভিষেকেই নিজের দক্ষতা প্রমাণ করলেন হর্ষিত রানা (Harshit Rana)। ফিল সল্টের বিরুদ্ধে এক ওভারে ২৬ রান দিলেও, ইনিংসে তিন উইকেট নিলেন রানা। তিনটি সাফল্য পেলেন রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। জস বাটলার ও জেকব বেথেলের অর্ধশতরান সত্ত্বেও প্রথম ওয়ান ডেতে (India vs England) ২৪৮ রানেই শেষ হয়ে গেল ইংল্যান্ডের ইনিংস।

২৩ বছর বয়সি হর্ষিত রানা এই ম্যাচেই নিজের ওয়ান ডে অভিষেক ঘটিয়েছেন। তারকা বোলার মহম্মদ শামির হাত থেকে ক্যাপ পান তিনি। তরুণ তুর্কির পারফরম্যান্সে কিন্তু শামি আনন্দিতই হবেন। তরুণ হলেও দারুণ পরিপক্কতা দেখান তিনি। তাই তো ফিল সল্টের বিরুদ্ধে এক ওভারে ২৬ রান খরচ করার পরেও তিনি ঘাবড়ে যাননি। বরং সাত ওভার হাত ঘুরিয়ে ৫৩ রানের বিনিময়ে তিনি উইকেট নিলেন তিনি। গড়লেন ইতিহাসও। গত বছর পারথে নিজের প্রথম টেস্ট ইনিংসে তিন উইকেট নিয়েছিলেন। ইংল্যান্ডের বিরুদ্ধেই টি-টোয়েন্টিতে কনকাশন সাব হিসাবে নেমে তিনি উইকেট নেন। ওয়ান ডে অভিষেতেও এল তিন উইকেট। প্রথম ভারতীয় বোলার হিসাবে তিন ফর্ম্যাটেই নিজের অভিষেক ইনিংসে তিন উইকেট নিলেন তিনি। 

সব মিলিয়ে ভারতীয় দল নিজেদের বোলিং পারফরম্যান্সে কিন্তু খুশিই হবে। এদিন টস হেরে প্রথম বোলিংয়ে নামে ভারতীয় দল। ইনিংসের একেবারে শুরুতে পাঁচ-ছয় ওভারে ফিল সল্ট ও বেন ডাকেট প্রচুর বাউন্ডারি মারেন। ওপেনিংয়ে ৭৫ রানের পার্টনারশিপও গড়েন তাঁরা। কিন্তু তার পরের ওভারেই ভুল বোঝাবুঝির জেরে শ্রেয়স আইয়ার বাউন্ডারি থেকে দুরন্ত থ্রোয়ে ৪৩ রানে ব্যাট করা সল্টকে ফেরান। পরের ওভারেই ডাকেটের দুরন্ত ক্যাচ ধরে রানাকে প্রথম সাফল্য পেতে সাহায্য করেন যশস্বী জয়সওয়াল। ওই ওভারেই আরও এক সাফল্য পান রানা। এবার তাঁর শিকার ছিল হ্যারি ব্রুক। এরপর পালা ছিল জাডেজার ২০১৩ সালের যেন পুনরাবৃত্তি দেখা গেল। জো রুটকে আর্ম বলে সাজঘরে ফেরান জাডেজা।

জস বাটলার জেকব বেথেল ইংল্যান্ড ইনিংসের হাল ধরে দলকে এগিয়ে নিয়ে যান। বাটলার অর্ধশতরানও পূরণ করেন। তাঁকে ৫২ রানে আউট করেন অক্ষর পটেল। তবে বেথেল লড়াই চালিয়ে যান। বেথেল স্যুইপ, রিভার্স স্যুইপ মেরে ৫১ রান করেন। তিনিও আউট হন অর্ধশতরান করে। তাঁকে আউট করেন রবীন্দ্র জাডেজা। এই নিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডেতে ৪১তম উইকেটটি নিলেন জাডেজা। ভারত-ইংল্যান্ডের ৫০ ওভারের দ্বৈরথে তিনিই বর্তমানে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক।

দু'শোর গণ্ডি পার করতে করতেই আট উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। শেষমেশ জোফ্রা আর্চারের অপরাজিত ২১ রানের ইনিংসে ইংল্যান্ড ২৫০ রানের কাছাকাছি পৌঁছয়। তবে ২৫০-র গণ্ডি পার করার আগেই অল আউট হয়ে যায় ইংল্যান্ড। 

আরও পড়ুন: যে কোনও দলের হয়ে খেলতে রাজি, কেবল এক আইপিএল ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিতে চাননি ঋষভ পন্থ! 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Bhuvneshwar Kumar: নির্বাচকরা এখনও ভাবেননি তাঁর কথা, ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে বড় বিবৃতি দিলেন ভুবনেশ্বর
নির্বাচকরা এখনও ভাবেননি তাঁর কথা, ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে বড় বিবৃতি দিলেন ভুবনেশ্বর
Zaheer On Shami: ফিট থাকলে বিশ্বকাপে শামিকে খেলাও, টিম ইন্ডিয়ার নির্বাচকদের বার্তা দিলেন জ়াহির
ফিট থাকলে বিশ্বকাপে শামিকে খেলাও, টিম ইন্ডিয়ার নির্বাচকদের বার্তা দিলেন জ়াহির

ভিডিও

RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget