এক্সপ্লোর

IND vs ENG 2nd Test: জয়সওয়াল, গিলের দুরন্ত ব্যাটিং, বুমরার আগুনে বোলিং, দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে উড়িয়ে দিল ভারত

IND vs ENG 2nd Test: জয়ের জন্য ৩৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তৃতীয় দিনশেষে ইংল্যান্ডের স্কোর ৬৭/১।

Key Events
IND vs ENG 2nd test live scroe, 4th day stat, run, live streaming and updates IND vs ENG 2nd Test: জয়সওয়াল, গিলের দুরন্ত ব্যাটিং, বুমরার আগুনে বোলিং, দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে উড়িয়ে দিল ভারত
সমতায় ফেরার লক্ষ্য ভারতের, সিরিজ়ে ২-০ এগিয়ে যাওয়ার হাতছানি ইংল্যান্ডের (ছবি: পিটিআই)

Background

বিশাখাপত্তনম: ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট জিততে (IND vs ENG 2nd Test) ৩৯৯ রানের লক্ষ্যমাত্রা ইংল্যান্ডের সামনে। তবুও তৃতীয় দিনের শেষে ভারতীয় শিবির পুরোপুরি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে না। প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুযোগ কাজে লাগিয়ে ভারত বোর্ডে দ্বিতীয় ইনিংসে আরও ২৫৫ রান যোগ করেছিল বিশাখাপত্তনম টেস্টে। শতরান হাঁকিয়েছিলেন শুভমন গিল। কিন্তু ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১ উইকেট হারিয়ে দ্রুত ৬৭ রান বোর্ডে তুলে ফেলেছে। এখনও খেলার ২ দিন বাকি। ইংল্যান্ডের ম্য়াচ জিততে চাই আরও ৩৩২ রান। অন্য়দিকে বুমরা, মুকেশ, কুলদীপ, অশ্বিনদের পাখির চোখ আর ৯ উইকেট। 

চা পানের বিরতির পর ভরতের উইকেট প্রথম হারায় ভারত। রেহান আহমেদের বলে স্টোকসের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান উইকেট কিপার ব্য়াটার। এরপর কুলদীপও দ্রুত ফেরেন কোনও রান না করেই। বুমরা খাতা না খুললেও অশ্বিনের সঙ্গে ছোট্ট ও গুরুত্বপূর্ণ ২৬ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। তবে তিনিও হার্টলির শিকার হন। শেষ পর্যন্ত অশ্বিন ২৯ রান করে রেহান আহমেদের বলে ক্যাচ আউট হতেই ভারতের ইনিংস শেষ হয়ে যায় ২৫৫ রানে।  দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছিলেন ইংল্যান্ডের ২ ওপেনার বেন ডাকেট ও জ্যাক ক্রলি। বাজবল থিয়োরি যে ইংল্যান্ড ক্রিকেটারদের মানসিকতায় অনেক বদল এনে দিয়েছে, তাঁদের ব্যাটিং দেখলেই বোঝা যায়। বেন ডাকেট ২৭ বলে ২৮ রানের দ্রুতগতির একটি ইনিংস খেলে অশ্বিনের বলে আউট হন যদিও। দিনের শেষ জ্যাক ক্রলি ২৯ ও তাঁর সঙ্গে রেহান আহমেদ ৯ রান করে ক্রিজে আছেন।

এর আগে, মধ্যাহ্নভোজের বিরতিতে অর্ধশতরান হাঁকিয়ে ড্রেসিংরুমে ফিরে গিয়েছিলেন। মধ্য়াহ্নভোজের বিরতির পর শ্রেয়স আইয়ারের উইকেট হারায় ভারত প্রথম। ক্রিজে সেট হয়েও ২৯ রান করে প্যাভিলিয়নে ফিরে যান শ্রেয়স। হার্টলির বলে স্টোকসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। দুর্দান্ত ক্যাচ ধরেন ইংল্যান্ড অধিনায়ক। এরপর রজত পাতিদারও বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। ৯ রান করে রেহান আহমেদের বলে আউট হন তিনি। এরপর অক্ষর পটেলের সঙ্গে জুটি বাঁধেন গিল। ১৪৭ বলে ১০৪ রানের ইনিংসে ১১টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকান গিল। শতরান হাঁকানোর পরই শোয়েব বসিরের বলে রিভার্স সুইপ মারতে গিয়ে উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন গিল। অক্ষর পটেল ৪৩ রান করে আউট হন। 

এদিকে, ফিল্ডিং করার সময় চোট পেয়েছিলেন জো রুট। দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে সকালের সেশনে ডান হাতের কনিষ্ঠ আঙুলে চোট পান গিলের ক্যাচ ধরতে গিয়ে। ইংল্যান্ড দলের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে,  ''তৃতীয় দিনের প্রথম সেশনে স্লিপে ক্যাচ ধরার চেষ্টা করেছিলেন জো রুট। এতে তাঁর ডান হাতের কনিষ্ঠ আঙুলে একটি চোট পেয়েছেন। ইংল্যান্ডের চিকিৎসক দল তাঁকে চিকিৎসার জন্য আপাতত মাঠের বাইরে রাখবেন। তাঁকে বরফ দেওয়া হচ্ছে। এই পর্যায়ে, তিনি কখন মাঠে ফিরবেন, তার কোনও ইঙ্গিত নেই।''

14:15 PM (IST)  •  05 Feb 2024

IND vs ENG Live: দুরন্ত জয়

দুরন্ত জয়। ৩৬ রানে টম হার্টলির উইকেট ভেঙে ভারতের জয় সুনিশ্চিত করলেন যশপ্রীত বুমরা। ২৯২ রানে অল আউট হয়ে গেল ইংল্যান্ড। ১০৬ রানে জয় পেল ভারতীয় দল। তিন উইকেট নিলেন বুমরা।

14:05 PM (IST)  •  05 Feb 2024

IND vs ENG Live Score: জয়ের দোরগোড়ায়

দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ় ড্র করার দোরগোড়ায় ভারতীয় দল। শোয়েব বশিরকে ফেরালেন মুকেশ কুমার। ২৮১ রানে নবম উইকেট হারিয়ে ফেলল ইংল্যান্ড। 

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rohit Sharma-Virat Kohli: জাতীয় দলের জার্সি গায়ে খেলার জন্য বর্তমানে ম্যাচপিছু কত টাকা পান রোহিত ও কোহলি?
জাতীয় দলের জার্সি গায়ে খেলার জন্য বর্তমানে ম্যাচপিছু কত টাকা পান রোহিত ও কোহলি?
Bhuvneshwar Kumar: কিউয়ি সিরিজ়ের আগেই ফিরলেন ভুবনেশ্বর কুমার, অর্শদীপের বদলি হিসাবে ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে পেলেন সুযোগ
কিউয়ি সিরিজ়ের আগেই ফিরলেন ভুবনেশ্বর কুমার, অর্শদীপের বদলি হিসাবে ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে পেলেন সুযোগ
Smriti Mandhana Record: এমন রেকর্ড দখলে নেই বিরাট, রোহিতেরও, বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে নজির গড়লেন স্মৃতি
এমন রেকর্ড দখলে নেই বিরাট, রোহিতেরও, বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে নজির গড়লেন স্মৃতি
Indian Cricket Team: চলতি ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে প্রশ্ন উঠেছে বারংবার, ভারতীয় বোলিং নিয়ে এবার মুখ খুললেন স্যামসন
চলতি ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে প্রশ্ন উঠেছে বারংবার, ভারতীয় বোলিং নিয়ে এবার মুখ খুললেন স্যামসন

ভিডিও

Durga Puja 2026 : শ্রীরামপুরের চাতরা দুর্গাপুজোয় সাবেকিয়ানার ছোঁয়া | ABP Ananda
Durga Puja 2026 | বালুরঘাটে পুজো উদ্বোধন Sukanta Majumdar-এর, ধুনুচি হাতে করলেন আরতি
Durga Puja 2026 | দুর্গোৎসব ঘিরে সেজে উঠেছে বেলুড় মঠ, শুরু পুজো | #abpananda
College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026
Durga Puja 2026: পুজোর আড্ডা জমজমাট, স্টুডিওতে অঙকুশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
CPM Book Stall Vandalized: বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Embed widget