এক্সপ্লোর

IND vs ENG 4th Test: বল হাতে ভারতের ইনিংস গুটিয়ে ব্য়াটিংয়ে ডাকেটদের দাপটে ম্যাচের রাশ ইংল্যান্ডের হাতে

India vs England:

ম্যাঞ্চেস্টার: ভারতীয় দল ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্টের (IND vs ENG 4th Test) দ্বিতীয় দিনের শুরুতে খুব একটা প্রভাব ফেলতে পারেনি। এরপর ম্য়াচের দ্বিতীয় সেশন কার্যত একপেশেভাবে নিজেদের নামে করে নিল ইংল্যান্ড। ৩৭ রানে চার উইকেট নিয়ে প্রথমে ভারতীয় দলকে অল আউট করার পর ব্যাটে নেমেও দুরন্ত আগ্রাসী মেজাজে ব্যাটিং করলেন ইংল্যান্ড ওপেনারর। ৫.৫০ রান প্রতি ওভারে ইতিমধ্যেই ৭৭ রান তুলে ফেলেছে ইংল্যান্ড। ডাকেট ৪৩ ও জ্য়াক ক্রলি ৩৩ রানে ব্যাট করছেন।

ভারতীয় দল লাঞ্চের পর ব্যাটে নেমে শুরু থেকেই চাপে ছিল। জোফ্রা আর্চাররা দুরন্ত বোলিং করেন। শেষমেশ আর্চার নয় ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসকে সাফল্য এনে দেন। তাও আবার এক নয়, জোড়া সাফল্য। তাঁর বিরুদ্ধে পুল শট মারতে গিয়ে ২৭ রানে আউট হন ওয়াশিংটন সুন্দর। সেই ওভারেই এই ম্যাচে অভিষেক ঘটানো অংশুল কম্বোজকে খাতা খোলার আগেই সাজঘরে ফেরত পাঠান স্টোকস। নিজের পাঁচ উইকেট পূরণ করেন ইংল্যান্ড অধিনায়ক।

পরিস্থিতি বুঝে পন্থ ব্যাট চালান। স্টোকসকে চার মারেন, আর্চারকে ছক্কা হাঁকান। কার্যত এক পায়ে দাঁড়িয়ে নিজের অর্ধশতরান পূরণ করেন ভারতের তারকা কিপার ব্যাটার। তবে আর্চারের দুরন্ত বলে পন্থের স্টাম্প ভাঙে। ৩৪৯ রানে নবম উইকেট হারায় ভারতীয় দল। সিরাজ ও বুমরা একটি করে চার মেরে ভারতীয় দলকে ৩৫০ রানের গণ্ডি পার করান। তবে বুমরা পুল মারতে গিয়ে আউট হন তিনি। ৩৫৮ রানেই শেষ হয়ে যায় ইনিংস।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকে বেশ কয়েকটি বল মারতে গিয়ে মিস করেন ক্রলিরা। তারপরেই ইংরেজ ওপেনাররা খানিকটা সময় দেখেশুনে খেলেন। তবে সেটা একদমই অল্প। ডাকেট সর্বপ্রথম ভারতীয় বোলারদের পাল্টা চাপ দেওয়া শুরু করে। তারপরেই ক্রলিও তাঁকে সঙ্গ দেন। দুই ওপেনার মিলে ভারতীয় বোলারদের চাপে ফেলেন। যশপ্রীত বুমরাকে নতুন বল হাতে একেবারেই নিষ্প্রভ দেখা যায়। কম্বোজও নতুন বল হাতে পেয়ে তেমন প্রভাব ফেলতে ব্যর্থ হন।

 

১১তম ওভারেই ইংল্যান্ড বিনা উইকেটে অর্ধশতরানের গণ্ডি পার করে ফেলে। তারপরেও ডাকেটরা নিজেদের আগ্রাসী ব্যাটিং চালিয়ে যান। এই দুই ইংরেজ ওপেনারকে পরের সেশনে দ্রুত সাজঘরে ফেরাতে না পারলে কিন্তু ভারতীয় দলের চাপ অনেকটাই বাড়বে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cricket News: ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ়ের আগেই মৃত দ্বীপরাষ্ট্রের কোচ, গ্রেফতার ক্রিকেটার
ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ়ের আগেই মৃত দ্বীপরাষ্ট্রের কোচ, গ্রেফতার ক্রিকেটার
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

RG Kar Case: তাড়াহুড়ো করে পানিহাটি শ্মশানে দাহ করা হয়েছিল অভয়াকে? কারা আছে এই ষড়যন্ত্রের পিছনে?
Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget