এক্সপ্লোর

IND vs ENG 5th Test: ওভালে কেন দশ না, নয় উইকেট পড়তেই অল আউট হয়ে গেল ইংল্যান্ড দল?

Chris Woakes: গতকালই করুণ নায়ারের মারা শট আটকাতে গিয়ে ফিল্ডিং করার সময় চোট পেয়েছিলেন ক্রিস ওকস।

লন্ডন: ওভাল টেস্টে (IND vs ENG 5th Test) ইংল্যান্ডের প্রথম ইনিংসে হ্যারি ব্রুককে মহম্মদ সিরাজ ৫৩ রানে সাজঘরে ফেরাতেই ইংল্যান্ড ইনিংস সমাপ্ত হয়ে যায়। বোর্ডে অবশ্য তখনও কিন্তু ইংল্যান্ডের দশ না, বরং নয় উইকেটই দেখাচ্ছিল। তাহলে নয় উইকেটই কেন ইংল্যান্ডের ইনিংস শেষ হল? কারণ ক্রিস ওকস।

প্রথম দিনের একেবারে শেষ লগ্নে করুণ নায়ারের মারা এক শট আটকাতে গিয়ে বাউন্ডারিতে ডাইভ মারেন। তারপরে সঙ্গে সঙ্গেই কাঁধ ধরে অসম্ভব যন্ত্রণায় বাউন্ডারি লাইনেই শুয়ে পড়েন ক্রিস ওকস (Chris Woakes)। প্রাথমিকভাবে দেখেই মনে হচ্ছিল ইংল্যান্ড অলরাউন্ডারের চোট খুব একটা ভাল নয়। গতকাল ম্য়াচশেষেও গাস অ্যাটকিনসন জানিয়েছিলেন ওকসের চোট খুব একটা ভাল মনে হচ্ছে না। শেষমেশ আশঙ্কাই সত্যি হল। ম্যাচ থেকে ছিটকেই গেলেন ওকস।

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের তরফে এক বিবৃতিতে জানিয়ে দেওয়া হয় ওকস তাঁর কাঁধে চোট পেয়েছেন এবং বাকি ম্যাচে তিনি আর অংশ নিতে পারবেন না। সিরিজ় শেষে ওকসের চোট কতটা গুরুতর সেই বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও ইসিবির তরফে জানানো হয়।

 

 

এই ম্যাচে এমনিই দলের অধিনায়ক বেন স্টোকসকে ছাড়াই মাঠে নেমেছে ইংল্যান্ড। গত ম্যাচে স্টোকস কাঁধে চোট পাওয়ায় তিনি ম্যাচে নামতেই পারেননি। তাঁক বদলে অলি পোপ ইংল্যান্ডের হয়ে এই ম্য়াচে অধিনায়কত্ব করছেন। এরপরে আরেক অলরাউন্ডার ওকসও ছিটকে যাওয়া নিঃসন্দেহেই ইংরেজ দলের জন্য বড় ধাক্কা। 

প্রসঙ্গত, ওভালে জ্যাক ক্রলি ও বেন ডাকেট, ইংল্যান্ডের দুই ওপেনার যেমনভাবে শুরুটা করেছিলেন, তাতে ভারতীয় সমর্থকদের উদ্বেগ অনেকটাই বেড়ে গিয়েছিল। বিনা উইকেটেই ইংল্যান্ড যখন শতরানের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল, তখন হয়তোই কেউ ভেবেছিলেন যে ইংল্যান্ড ২৫০ রানের গণ্ডিও পার করতে পারবে না। তবে তেমনটাই হল। ২৪৭ রানে অল আউট হয়ে গেল ইংল্যান্ড। চারটি করে উইকেট নিলেন মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণ। দুই ইংরেজ ওপেনারের দুরন্ত শুরু পর মিডল অর্ডারে কেবল হ্যারি ব্রুকই রান পেলেন। তাঁর সংগ্রহ ৫৩।  তবে ইংল্যান্ডের হয়ে ক্রলি সর্বাধিক ৬৪ রানের ইনিংস খেলেন। ডাকেটের সংগ্রহ ৪৩। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'
বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'

ভিডিও

Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget