এক্সপ্লোর

IND vs ENG 5th Test Live: ব্যাট হাতে লড়াই কুলদীপ-বুমরার, ইংল্যান্ডের চেয়ে ২৫৫ রানে এগিয়ে গেল ভারত

IND vs ENG 5th Test: প্রথম দিনের শেষে ইংল্যান্ডের ২১৮ রানের জবাবে ভারতের স্কোর ৪৭৩/৮।

Key Events
IND vs ENG 5th Test Match Score Live Updates India vs England Day 2 Dharmshala Cricket Match Scorecard Commentary IND vs ENG 5th Test Live: ব্যাট হাতে লড়াই কুলদীপ-বুমরার, ইংল্যান্ডের চেয়ে ২৫৫ রানে এগিয়ে গেল ভারত
প্রথম দিনের খেলা শেষে ভারত ইংল্যান্ডের থেকে ৮৩ রানে পিছিয়ে (ছবি: বিসিসিআই)

Background

ধর্মশালা:

দিনের শুরুতে স্পিনারদের ভেল্কি। শেষ বেলায় ব্যাটারদের শাসন। ধর্মশালায় (Dharamshala) ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টের প্রথম দিনই সুবিধাজনক জায়গায় ভারত (India vs England)। ইংল্যান্ডের প্রথম ইনিংসে তোলা ২১৮ রানের জবাবে দিনের শেষে ভারতের স্কোর ১৩৫/১। বেন স্টোকসদের চেয়ে মাত্র ৮৩ রানে পিছিয়ে ভারত। 

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ইংল্যান্ড। ইংরেজ ওপেনারেরা শুরুটা করেছিলেন ভাল। ১৭ ওভারে ৬৪ রান যোগ করেন বেন ডাকেট ও জ্যাক ক্রলি। তবে ইংরেজ শিবিরে প্রথম ধাক্কাটা দেন কুলদীপ যাদব। বেন ডাকেটকে তুলে নেন তিনি। ৫৮ বলে ২৭ রান করে ফেরেন ডাকেট। দুরন্ত ক্যাচ নেন শুভমন গিল। টেস্টের আগেই ভারতীয় শিবিরকে খোঁচা দিয়েছিলেন ডাকেট। বলেছিলেন, যশস্বী জয়সওয়াল ইংল্যান্ডের বাজ়বল দর্শন অনুসরণ করেই আক্রমণাত্মক ব্যাটিং করছেন। চাঁচাছোলা ভাষায় জবাব দিয়েছিলেন রোহিত শর্মা। বলেছিলেন, ডাকেট সম্ভবত ঋষভ পন্থের খেলা দেখেননি। এদিন ভারতীয় বোলাররা ডাকেটকে সহজাত ব্যাটিং করতেই দেননি।

ইংল্যান্ডের টপ অর্ডারকে ধসিয়ে দেন মূলত কুলদীপই। ইংল্যান্ডের প্রথম ৬ উইকেটের মধ্যে পাঁচটিই নেন চায়নাম্যান স্পিনার। শততম টেস্ট খেলতে নেমে আর অশ্বিন চারটি উইকেট নেন। রবীন্দ্র জাডেজার ঝুলিতে এক উইকেট। ৫৭.৪ ওভারে মাত্র ২১৮ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ড। জ্যাক ক্রলি সর্বোচ্চ ৭৯ রান করেন।

জবাবে ব্যাট করতে নেমে আগ্রাসী মেজাজে খেলতে থাকেন যশস্বী জয়সওয়াল। ইংরেজ স্পিনার শোয়েব বশিরের এক ওভারে তিনটি ছক্কা মারেন বাঁহাতি ব্যাটার। ৫৮ বলে ৫৭ রান করে ফেরেন যশস্বী। বশিরকে স্টেপ আউট করে ওড়াতে গিয়ে। চলতি সিরিজে সাতশোর বেশি রান হয়ে গিয়েছে যশস্বীর।

তবে যশস্বী ফিরলেও, ক্রিজে রয়েছেন রোহিত শর্মা। তিনিও সহজাত মেজাজে হাফসেঞ্চুরি করেছেন। ৫২ রানে অপরাজিত তিনি। তাঁর সঙ্গে ২৬ রান করে ক্রিজে রয়েছেন তিনি। সব মিলিয়ে ৩০ ওভারে ১৩৫/১ তুলে ফেলেছে ভারত। ইংল্যান্ডের চেয়ে আর মাত্র ৮৩ রানে পিছিয়ে রয়েছে টিম ইন্ডিয়া।

17:23 PM (IST)  •  08 Mar 2024

Ind vs Eng Live Score: ভারতের প্রথম ইনিংসের স্কোর ৪৭৩/৮

কুলদীপ যাদব ও যশপ্রীত বুমরা অবিচ্ছেদ্য নবম উইকেটে ৪৫ রান যোগ করে ফেলেছেন। দ্বিতীয় দিনের শেষে ক্রিজে অপরাজিত দুজনই। ৫৫ বলে ২৭ রান কুলদীপের। বুমরা ব্যাট হাতে ৫৫ বলে ১৯ রান করে ক্রিজে। শুক্রবার খেলার শেষে ভারতের প্রথম ইনিংসের স্কোর ৪৭৩/৮। ২৫৫ রানের বিশাল লিড নিয়েছে টিম ইন্ডিয়া।

16:49 PM (IST)  •  08 Mar 2024

IND vs ENG Live: ৮ উইকেট হারিয়ে ৪৭২ রান বোর্ডে তুলল ভারত

৮ উইকেট হারিয়ে ৪৭২ রান বোর্ডে তুলল ভারত। ইংল্যান্ডের চেয়ে ২৫৪ রানে এগিয়ে টিম ইন্ডিয়া। ক্রিজে কুলদীপ যাদব ও যশপ্রীত বুমরা।

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget