এক্সপ্লোর

IND vs ENG: সাহায্য করেছে KKR-র অভিজ্ঞতা, একাদশে না থাকলেও হুট করে মাঠে নেমে কী ভাবছিলেন হর্ষিত রানা?

Harshit Rana: বর্ডার-গাওস্কর ট্রফিতে আন্তর্জাতিক অভিষেক ঘটলেও, টি-টোয়েন্টিতে ভারতের হয়ে শুক্রবারের আগে খেলেননি হর্ষিত রানা।

পুণে: গত বছর বর্ডার-গাওস্কর ট্রফিতেই তাঁর আন্তর্জাতিক অভিষেক ঘটেছিল। তবে হর্ষিত রানার (Harshit Rana) টি-টোয়েন্টি অভিষেক হল শুক্রবারই। তিনি প্রথম একাদশে না থাকলেও কনকাশান সাব হিসাবে পুণেতে ভারত বনাম ইংল্যান্ডের চতুর্থ টি-টোয়েন্টিতে (IND vs ENG) মাঠে নামেন। ম্যাচ শেষে বলা বাহুল্য হর্ষিতের অভিষেকটা কিন্তু স্বপ্নের মতোই ছিল।

মহারাষ্ট্র ক্রিকেট সংস্থার স্টেডিয়ামে চার ওভারে ৩৩ রানের বিনিময়ে তিন উইকেট নেন ডান হাতি ফাস্ট বোলার। তবে প্রাথমিক একাদশে না থেকেও হঠাৎ করেই মাঠে নামা এবং এহেন পারফর্ম করা তো মুখের কথা নয়। কী ভাবছিলেন হর্ষিত? তারকা ফাস্ট বোলারের দাবি তিনি বহুদিন ধরেই নিজেকে প্রস্তুত রেখেছিলেন যাতে এমন একটা কোনও সুযোগ পেলেই নিজেকে মেলে ধরতে পারেন।

ম্যাচ শেষে হর্ষিত বলেন, 'বোলিং ইনিংসের দ্বিতীয় ওভারে (শিবম) দুবে ফিরে এলে আমায় প্রস্তুত থাকতে বলা হয়। শুধু এই সিরিজ় নয়, আমি তো বহুদিন ধরেই নিজেকে প্রস্তুত করছিলাম। এই সুযোগটা পেয়ে নিজেকে প্রমাণ করার জন্য মুখিয়ে ছিলাম। সুযোগ যখন এসেইছে তখন আর পরিস্থিতির কথা ভাবিনি। শুধু নিজেকে প্রমাণ করতে হবে, এই চিন্তাটাই মাথায় খেলছিল।' হর্ষিত জানান কেকেআরের হয়ে অতীতে তিনি শেষের ওভারগুলোতে বোলিং করেছেন, এই ম্যাচে সেই অভিজ্ঞতা কাজে লেগেছে। 'আমার কিন্তু (কেকেআরের হয়ে) শেষের ওভারগুলোতে বোলিং করার অভির্তা রয়েছে। আজ সেই অভিজ্ঞতাটাকেই কাজে লাগাই' বলেন তিনি।

হর্ষিতের স্বপ্নের অভিষেক ম্যাচ নিয়ে অবশ্য বিস্তর বিতর্ক তৈরি হয়েছে। কোন যুক্তিতে ব্যাটিং অলরাউন্ডার শিবম দুবের বদলি হতে পারেন বোলিং অলরাউন্ডার হর্ষিত রানা? বিভিন্ন মহলে এই প্রশ্ন উঠেছে। নিজের অসন্তোষ প্রকাশ করতে ছাড়েননি ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারও। 

'এটা তো লাইক ফর লাইক বদলি নয়। আমরা এর সঙ্গে সহমত নই। হয় শিবম দুবে বলে ওই ২৫ মাইল প্রতি ঘণ্টা মতো গতিবেগ বাড়িয়ে ফেলেছ, নয়তো হার্ষিত ওর ব্যাটিংকে উন্নত করে অন্য মাত্রায় নিয়ে গিয়েছে। তবেই এই বদল সম্ভব। তবে এইসবগুলিই তো খেলার অঙ্গই। আমাদের এই ম্যাচটা জেতা উচিত ছিল বটে। কিন্তু এই সিদ্ধান্তের সঙ্গে আমরা সহমত নই।' দাবি জস বাটলারের। তবে এ সবের মাঝেও উজ্জ্বল হর্ষিতের দুরন্ত স্পেল।

আরও পড়ুন: এক যুগ পরে রঞ্জিতে কোহলি, এই ম্যাচ খেলে কত টাকা পাবেন বিরাট? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shakib Al Hasan: নতুন করে সঙ্কটে শাকিব আল হাসান, কঠোর অবস্থান বাংলাদেশের, বিশ্বকাপ খেলার স্বপ্নও বিপন্ন
নতুন করে সঙ্কটে শাকিব আল হাসান, কঠোর অবস্থান বাংলাদেশের, বিশ্বকাপ খেলার স্বপ্নও বিপন্ন
IND vs SL: প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনেও ব্যাটিংয়ে নামলেন না গিল, গল টেস্টে শুভমনের খেলা নিয়ে সংশয় বাড়ল?
প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনেও ব্যাটিংয়ে নামলেন না গিল, গল টেস্টে শুভমনের খেলা নিয়ে সংশয় বাড়ল?
IND vs SL: শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের আগে ভারতীয় দলে আরও এক ধাক্কা, ছিটকে গেলেন টপ অর্ডার ব্যাটারও!
শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের আগে ভারতীয় দলে আরও এক ধাক্কা, ছিটকে গেলেন টপ অর্ডার ব্যাটারও!
Rishabh Pant: চাইলেও ঘরে ফিরতে পারছেন না, বাধ্য হয়ে মাঝরাতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ ঋষভ পন্থের
চাইলেও ঘরে ফিরতে পারছেন না, বাধ্য হয়ে মাঝরাতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ ঋষভ পন্থের

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget