এক্সপ্লোর

Mohammed Siraj: সিরাজের যন্ত্রণা বাড়ালেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক, বললেন শুধু এ জন্যই ওকে মনে রাখা হবে...

Ind vs Eng: ভারতীয় পেসারের জ্বালা বাড়ালেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসের হুসেন। বলে দিলেন, শুধু এই সুযোগ নষ্টের জন্যই মনে রাখা হবে সিরাজকে।

ওভাল: গোটা সিরিজে তিনি বল হাতে দাপট দেখিয়েছেন। তবে ওভালে হ্যারি ব্রুকের ক্যাচ নষ্ট করে বিতর্কে মহম্মদ সিরাজ (mohammed siraj)। ভারতীয় পেসারের জ্বালা বাড়ালেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসের হুসেন। বলে দিলেন, শুধু এই সুযোগ নষ্টের জন্যই মনে রাখা হবে সিরাজকে। সে তিনি যতই ভাল বল করুন না কেন।

ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসের হুসেনের মতে, অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফিতে বল হাতে ভাল পারফর্ম করার পরেও মহম্মদ সিরাজকে 'দ্য ওভাল' টেস্টের চতুর্থ দিনে হ্যারি ব্রুকের ক্যাচটি ধরতে না পারার জন্য মনে রাখা হবে।

৩৫তম ওভারের প্রথম বল। ব্রুক তখন মাত্র ১৯ রানে ব্যাট করছিলেন। জীবনদান পান তিনি। যখন সিরাজ, যিনি অল্প সময়ের বিরতির পর মাঠে ফিরেছিলেন, প্রসিদ্ধ কৃষ্ণর বলে বাউন্ডারি লাইনের ধারে ব্রুকের ক্যাচ ধরেন। কিন্তু ক্যাচ ধরার পর শরীরের ভারসাম্য রক্ষা করতে না পারায় সিরাজের পা বাউন্ডারি লাইনে লেগে যায়। সেটি ছক্কা হয়ে যায়। পুরো সিরিজে ভাল বোলিং করা সত্ত্বেও সিরাজকে এই ক্যাচের জন্য মনে রাখা যেতে পারে, বলছেন নাসের হুসেন।

হুসেন স্কাই স্পোর্টসে বলেন, "সেটা ম্যাচের মোড় ঘোরানো মুহূর্ত ছিল। যদি সেই সময়ে ব্রুক আউট হয়ে যেত, তাহলে ইংল্যান্ডের জন্য কঠিন হতে পারত লড়াই।"

ভারতের জন্য এটি একটি বিরাট ধাক্কা হিসাবে প্রমাণিত হয় কারণ ব্রুক ১১১ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। ব্রুকের এটি ছিল দশম টেস্ট সেঞ্চুরি।

হুসেন ব্রুকের প্রশংসা করে বলেন, "ও রান তোলার গতি একেবারে সঠিক রেখেছিল, যার ফলে রুট অন্য প্রান্তে নিজের মতো করে খেলতে পেরেছিল। ব্রুকের শক্তি তো আছেই, তার সঙ্গে ওর ব্যাট স্পিডও অসাধারণ, যা দিয়ে সে সহজে বল হিট করে। সে যে কোনও ওয়াইড বলে ঝাঁপিয়ে পড়ে। ও ৫০ ইনিংসে ১০টি সেঞ্চুরি করেছে, যা অবিশ্বাস্য এবং ওর ভবিষ্যৎ উজ্জ্বল কারণ ওর মধ্যে রান করার খিদে রয়েছে।"

ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক হুসেন জো রুটেরও প্রশংসা করেন। তিনি বলেন যে, রুট রুটের মতোই খেলেছেন। মাথা গরম করে কদাচিৎ কোনও শট খেলেছেন। হুসেন বলেছেন, 'আমি জানি না যে, আমি ওকে আজ যত ভাল কভার ড্রাইভ খেলতে দেখেছি, তা আগে কখনও দেখেছি কি না। ও কভার ড্রাইভ খুব ভালভাবে খেলে। তবে আজ অনবদ্য।"

জো রুটও তাঁর টেস্ট কেরিয়ারের ৩৯তম সেঞ্চুরি করেন। তিনি ১৫২ বলে ১২টি চার মেরে ১০৫ রান করেন।

সেরা শিরোনাম

IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
England vs Pakistan: 'অত্যন্ত দুর্বল দল পাকিস্তান', রুটদের হেসেখেলে সিরিজ জেতা উচিত, মনে করেন ব্রড
'অত্যন্ত দুর্বল দল পাকিস্তান', রুটদের হেসেখেলে সিরিজ জেতা উচিত, মনে করেন ব্রড

ভিডিও

Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP
Suvendu Adhikari : 'আকাশপথে পুরো ৫টি গ্রাম ঘুরে দেখেছি'। মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী
Chaos in Jadavpur University:
Jadavpur University Chaos:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget