England vs Pakistan: 'অত্যন্ত দুর্বল দল পাকিস্তান', রুটদের হেসেখেলে সিরিজ জেতা উচিত, মনে করেন ব্রড
Broad On England vs Pakistan Test: বুধবার প্রথম টেস্টে টস জিতেছিল ইংল্যান্ড। হেডিংলের মেঘাচ্ছন্ন আকাশে টস জিতে ইংল্যান্ড অধিনায়ক জো রুট প্রথম ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন।

হেডিংলে: নিজেদের ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে তিন ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে নেমেছে ইংল্য়ান্ড (England vs Pakistan)। প্রাক্তন ইংরেজ পেসার স্টুয়ার্ট ব্রড মনে করেন যে এই সিরিজটি ইংল্যান্ডের হেসেখেলে জেতা উচিৎ। এমনকী ব্রড মনে করেন পাকিস্তান দল হিসেবে অত্যন্ত দুর্বল। তাই রুটদের এই সিরিজ জিততে কোনও অসুবিধের হওয়াই কথা নয়। গত বুধবার থেকে শুরু হয়েছে ইংল্যান্ড বনাম পাকিস্তান প্রথম টেস্ট।
ব্রুড সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে বলন, 'আমার মতে পাকিস্তান অত্যন্ত দুর্বল একটা দল। আমি মনে করতে পারি, বা আশা রাখতে পারি যে সিরিজটি ইংল্যান্ড ৩-০ ব্যবধানে জিতবে। যদিও সহজভাবে কোনওকিছুই নেওয়া উচিৎ নয়। কিন্তু যদি এই সিরিজে ব্যর্থ হয় ইংল্যান্ড, তাহলে তা কিন্তু আমাদের জন্য় বিরাট অসফলতার নিদর্শন হয়ে থাকবে।'
বুধবার প্রথম টেস্টে টস জিতেছিল ইংল্যান্ড। হেডিংলের মেঘাচ্ছন্ন আকাশে টস জিতে ইংল্যান্ড অধিনায়ক জো রুট প্রথম ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। দুটো দলেরই টেস্টে সাম্প্রতিক ফর্ম একেবারেই আশাপ্রদ নয়। শেষ ১০ টেস্টে ২টো ম্য়াচে জয় ছিনিয়ে নিতে পেরেছে ইংল্যান্ড। বুধবার প্রথমে ব্যাটিং করতে নেমে পাকিস্তান মাত্র ১৭১ রানে অল আউট হয়ে যায়। আব্দুল্লাহ শাফিক ৬১ রানের ইনিংস খেলেন। তিনিই একমাত্র ব্যাটার যিনি অর্ধশতরানের ইনিংস খেলেন। বাকি আর কেউই সেভাবে বড় রান করতে পারেননি। ইমাম উল হক ৪২ রানের ইনিংস খেলেন। ক্যাপ্টেন সলমন আঘা ২১ রানের ইনিংস খেলেন।
View this post on Instagram
ইংল্যান্ডের হয়ে বল হাতে সবচেয়ে সফল ওলি রবিনসন ও জশ টাং। দুজনেই পাঁচটি করে উইকেট নেন। পেস বোলিং আক্রমণেই পাকিস্তানের ব্য়াটিং মেরুদণ্ড ভেঙে দেয় ইংল্যান্ড শিবির। জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড প্রথম দিনের শেষে ২ উইকেট হারিয়ে ১১২ রান করে। দুই ইংল্যান্ড ওপেনার বেন ডাকেট ও এমিলিও গে দুজনেই ফিরে গেলেও ক্রিজে টিকে আছেন ক্যাপ্টেন জো রুট ও জর্ডন কক্স। ইংল্যান্ড অধিনায়ক রুট ৬টি বাউন্ডারির সাহায্য়ে ৩৭ রান করে অপরাজিত থাকন অন্য়দিকে কক্স ২৩ রান করে অপরাজিত থাকেন।




















