এক্সপ্লোর

IND vs ENG: বিশ্বকাপে প্রথমবার শূন্য রানে আউট কোহলি, লখনউয়ে তৈরি হল আজব ইতিহাস

Virat Kohli: ডেভিড উইলির বলে বড় শট মারতে গিয়ে শূন্য রানে আউট হন বিরাট কোহলি।

লখনউ: সীমিত ওভারের সর্বকালের সেরা ক্রিকেটারদের মধ্যে সবসময় একেবারে শীর্ষের দিকে বিরাট কোহলির (Virat Kohli) নাম আসবেই। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে তিনি সর্বকালের সর্বোচ্চ রানসংগ্রাহক। ওয়ান ডে ক্রিকেটেও সর্বোচ্চ রানসংগ্রাহকদের তালিকায় উপরের সারিতে রয়েছেন তিনি। বিশ্বকাপেও তাঁর রেকর্ড নজরকাড়া। তবে রবিবার, ২৯ অক্টোবর ইংল্যান্ডের বিরুদ্ধে শূন্য রানে আউট হয়ে তাঁর দীর্ঘদিনের এক রেকর্ড ভাঙল।

চলতি বিশ্বকাপে (ODI World Cup 2023) লখনউয়ের একানা স্টেডিয়ামে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে ভারতীয় দল (IND vs ENG)। সেই ম্যাচেই ডেভিড উইলির বলে বড় শট হাঁকাতে গিয়ে মিড অফের হাতে ধরা দেন তিনি। বেন স্টোকস ধরেন ক্যাচ। এই প্রথমবার বিশ্বকাপের মঞ্চে (টি-টোয়েন্টি এবং ওয়ান ডে) খাতা খোলার আগেই সাজঘরে ফিরতে হল 'কিং কোহলি'কে। এর আগে বিশ্বকাপের মঞ্চে নাগাড়ে ৫৬টি ইনিংসে অন্তত এক রান করেছেন কোহলি। তবে সেই দুরন্ত দৌড় থামল লখনউয়ের একানা স্টেডিয়ামেই।

শুধু কোহলি নন, ইংল্যান্ড দলের মহাতারকা জো রুটও এই ম্যাচে শূন্য রানেই আউট হন। যশপ্রীত বুমরার প্রথম বলে এলবিডব্লু হন তিনি। ডিআরএস চেয়েও লাভের লাভ কিছুই হয়নি। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথমবার দুই দলেরই তিন নম্বর ব্যাটার শূন্য রানে আউট হন। এই শতাব্দীতে মাত্র দ্বিতীয় দল হিসাবে ওয়ান ডে বিশ্বকাপে ভারত প্রথম ১০ ওভারে তিনবার প্রতিপক্ষের স্টাম্প ভাঙল। এর আগে ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজ় বনাম জিম্বাবোয়ে ম্যাচেও একই ঘটনা ঘটেছিল।

 

 

তবে কোহলির ব্যর্থতার দিনেই জোড়া মাইলফলক স্পর্শ করলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। এই ম্যাচেই সপ্তম ভারতীয় অধিনায়ক হিসাবে ১০০টি আন্তর্জাতিক ম্যাচে দলকে নেতৃত্ব দেওয়ার কৃতিত্ব গড়লেন রোহিত শর্মা। ব্যাট হাতে দলের টপ অর্ডারের ব্যর্থতার দিনে ৮৭ রানের দুরন্ত ইনিংস খেলেন রোহিত শর্মা। পঞ্চম ভারতীয় হিসাবে ১৮ হাজার আন্তর্জাতিক রানের গণ্ডিও পার করেন তিনি।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: ইংল্যান্ডের বিরুদ্ধে কালো আর্মব্যান্ড পরে মাঠে ভারতীয় দল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: মাঠে নামার আগেই ধাক্কা ভারতীয় শিবিরে, গিল কি ছিটকে গেলেন শ্রীলঙ্কা সিরিজ থেকে?
মাঠে নামার আগেই ধাক্কা ভারতীয় শিবিরে, গিল কি ছিটকে গেলেন শ্রীলঙ্কা সিরিজ থেকে?
IND vs SL: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্য়াচে কবে থেকে নামছে ভারত? কখন, কোথায় দেখবেন গিলদের খেলা?
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্য়াচে কবে থেকে নামছে ভারত? কখন, কোথায় দেখবেন গিলদের খেলা?
Buttler on Vaibhav Sooryavanshi: বৈভব সূর্যবংশীই ভাঙবে তাঁর রেকর্ড, টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রানসংগ্রাহক হয়েই ঘোষণা জস বাটলারের
বৈভব সূর্যবংশীই ভাঙবে তাঁর রেকর্ড, টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রানসংগ্রাহক হয়েই ঘোষণা জস বাটলারের
Shakib Al Hasan: হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা

ভিডিও

Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?
CM Suvendu Adhikari on Awas Yojna | কেন্দ্র সরকারের সঙ্গে TMC-এর যুদ্ধের আমজনতা বঞ্চিত হয়েছিল : মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Awas Yojna | ৩০ হাজার কোটি টাকা পেয়েছিল আগের সরকার, খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget