এক্সপ্লোর

IND vs NZ 2nd Test: ব্যাটারকে আউট করার জন্য সুন্দরকে পরামর্শ ঋষভের, হল হিতের বিপরীত, পন্থের জবাবে হাসির রোল

India vs New Zealand: আজাজ পটেলকে আউট করার জন্য ঋষভ পন্থ ওয়াশিংটন সুন্দরকে পরামর্শ দেওয়ার পরেই ঘটে গেল এক মজাদার ঘটনা।

পুণে: ঋষভ পন্থ (Rishabh Pant) মাঠে থাকা মানেই বিনোদন। তা ব্যাট হাতে হোক বা উইকেটের পিছনে। ভারত বনাম নিউজ়িল্যান্ডের দ্বিতীয় টেস্টের (IND vs NZ 2nd Test) প্রথম দিনেও তিনি এমন কাণ্ড ঘটালেন যা শুনে সকলেই হেসে গড়াগড়ি খাওয়ার উপক্রম। ঠিক কী এমন ঘটল?

পুণেতে ওয়াশিংটন সুন্দর (Washington Sundar) ও আর অশ্বিনের ঘূর্ণিতে কুপোকাত হয় কিউয়ি ব্যাটাররা। একের পর এক ব্যাটার ফিরে যাচ্ছিলেন। দ্রুত গতিতে ইনিংস গুটিয়ে নেওয়ার চেষ্টায় ছিলেন ভারতীয় বোলাররা। এমন পরিস্থিতিতে ক্রিজে ব্যাটিংরত আজাজ পটেলকে আউট করার লক্ষ্যে বোলার সুন্দরকে পন্থ বলেন, 'ওয়াশি আগে বল করতে পারিস কিন্তু। একটু বাইরের দিকে বল কর।' ঋষভের পরামর্শ মেনে ঠিক তেমনটাই করেন সুন্দর। তবে আজাজ আউট তো হননি, বরং স্ট্রেট ড্রাইভে চার মারেন। 

এর পরেই পন্থকে স্টাম্প মাইকে বলতে শোনা যায়, 'আরে আমি কী ভাবে জানব যে ও হিন্দি বোঝে!' এখানে বলা প্রয়োজনীয় যে আজাজ কিউয়ি দলের হয়ে খেললেও, তিনি কিন্তু আদপে ভারতীয় বংশোদ্ভূত। তাই তাঁর পক্ষে হিন্দি অন্তত বোঝাটা অস্বাভাবিক কিছু নয়। তবে আজাজ খুব বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি। ওয়াশিংটন সুন্দরের বলেই চার রানে বোল্ড হন তিনি। সুন্দর নিজের কেরিয়ার সেরা ৫৯ রানের বিনিময়ে সাত উইকেট নিয়ে নিউজ়িল্য়ান্ডকে ২৫৯ রানেই অল আউট করে দেন। জবাবে দিনশেষে ভারতের স্কোর এক উইকেটের বিনিময়ে ১৬ রান।

 

নিজের দুরন্ত বোলিংয়ের পর পরিকল্পনা ফাঁস করেন সুন্দর। তারকা ভারতীয় অলরাউন্ডার বলেন, 'পরিস্থিতি বা প্রতিপক্ষে যেমন বা যেই হোক না কেন, আমি প্রতিটা বল সঠিক ঠিকানায় রাখার চেষ্টা করছিলাম। সবটাই ঈশ্বরের কৃপা। গোটা বিষয়টায় সাফল্য পেয়েছি। নির্দিষ্ট জায়গায় বল রেখে খালি গতিতে সামন্য এদিক ওদিক করে বোলিং করার চেষ্টাতেই ছিলাম আমি। অত্যন্ত কৃতজ্ঞ আমি।' এই পরিকল্পনা যে তাঁকে সাফল্য এনে দিয়েছে, তা বলাই বাহুল্য।  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: ভারত-নিউজ়িল্যান্ডের দ্বিতীয় টেস্টে সুযোগ পেয়েই একাধিক রেকর্ডের মালিক ওয়াশিংটন সুন্দর 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget