এক্সপ্লোর

IND vs NZ 2nd Test: ভারত-নিউজ়িল্যান্ডের দ্বিতীয় টেস্টে সুযোগ পেয়েই একাধিক রেকর্ডের মালিক ওয়াশিংটন সুন্দর

India vs New Zealand: পুণেতে ৫৯ রানের বিনিময়ে সাত উইকেট নেন ওয়াশিংটন সুন্দর।

পুণে: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে পরাজিত হতে হয়েছিল ভারতীয় ক্রিকেট দলকে। সিরিজ়ে সমতায় ফিরতে মরিয়া টিম ইন্ডিয়া পুণেতে দ্বিতীয় টেস্টে (IND vs NZ 2nd Test) তিন বদল ঘটিয়ে মাঠে নেমেছিল। এই তিন বদলের মধ্য়ে অন্যতম হল কুলদীপ যাদবের বদলে ওয়াশিংটন সুন্দরের (washington Sundar) সুযোগ পাওয়া। টিম ইন্ডিয়া ম্যানেজমেন্টের সিদ্ধান্তকে সঠিক প্রমাণিত করেন সুন্দর। দুরন্ত ঘূর্ণিতে ভেঙে দেন কিউয়ি ইনিংসের কোমড়। 

বিগত তিন বছরে একটিও টেস্ট ম্য়াচ খেলেননি ওয়াশিংটন। তবে ১৩২৯ দিন পর টিম ইন্ডিয়ার টেস্ট একাদশে ফিরেছিলেন সুন্দর। নিজের কামব্যাক ম্যাচেই সাত সাতটি উইকেট নিলেন তিনি। এই অনবদ্য বোলিংয়ে নিউজ়িল্যান্ডের প্রথম ইনিংস ২৫৯ রানেই শেষ হয়ে যায়। জবাবে প্রথম দিনের খেলা শেষে ভারতীয় দলের স্কোর ১৬ রানের বিনিময়ে এক উইকেট।

ওয়াশিংটন সুন্দরের সাতটি উইকেটের পাশাপাশি আর অশ্বিনও তিনটি উইকেট নেন। ভারতের মাটিতে এই নিয়ে ষষ্ঠবার কোনও দলের স্পিনাররাই দশ উইকেট নিলেন। স্পিনাররা এর আগেও পাঁচবার এক ইনিংসে সবকয়টি উইকেট নিলেও, এই প্রথমবার দুই অফস্পিনার ভারতের হয়ে ১০টি উইকেট নেন। চেন্নাই বয়েজ়দের দাপটের জেরে কিন্তু প্রথম দিনশেষে বেশ ভাল জায়গায় ভারত।

 

সুন্দর নিজের বোলিংয়ে যেমন দলকে ভাল জায়গায় পৌঁছে দিলেন, তেমনই প্রথম ইনিংসে নিজের বোলিংয়ে কিন্তু একাধিক রেকর্ডও গড়ে ফেললেন তিনি। পুণেতে ৫৯ রানের বিনিময়ে সাত উইকেট নেন ভারতীয় অফস্পিনার। এটাই প্রথম শ্রেণির ক্রিকেটে সুন্দরের সেরা বোলিং পরিসংখ্যান। সাতটি উইকেটের মধ্যে পাঁচটিই বোল্ড। ভারতের মাটিতে এক ইনিংসে বোল্ড করে এর থেকে অধিক উইকেট নেওয়ার কৃতিত্ব আর কারুর নেই। কুম্বলে, জাডেজাদের সঙ্গে যুগ্মভাবে এই কৃতিত্বের মালিক এখন ওয়াশিংটন।

এবার নজর ব্যাটারদের দিকে। দ্বিতীয় দিনে ভারতীয় ব্যাটাররা কেমন পারফর্ম করেন, তার ওপরই এই ম্যাচের ভবিষ্যৎ কিন্তু নির্ভর করবে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: অভিষেকেই নজর কাড়লেন তেজল ও সাইমা, দীপ্তির অলরাউন্ড পারফরম্যান্সে নিউজ়িল্যান্ডকে হারাল ভারত 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget