এক্সপ্লোর

IND vs NZ: ভারত না নিউজ়িল্যান্ড, মুখোমুখি সাক্ষাৎকারে এগিয়ে কোন দল? বিশ্বকাপের রেকর্ড বা কার দিকে?

IND vs NZ: ভারত ও নিউজ়িল্যান্ড ওয়ান ডে ফর্ম্যাটে মোট ১১৭ বার একে অপরের মুখোমুখি হয়েছে।

মুম্বই: আজ ওয়াংখেড়েতে বিশ্বকাপের (ODI World Cup 2023) প্রথম সেমিফাইনাল। চার বছর আগের মতো ফের একবার শেষ চারের লড়াইয়ে মুখোমুখি ভারত ও নিউজ়িল্যান্ড (IND vs NZ)। ম্যাঞ্চেস্টারে হৃদয়ভঙ্গ হয়েছিল, মুম্বইয়ে কি তার বদলা নেবে টিম ইন্ডিয়া? সকল ভারতীয় সমর্থকের মুখে মুখে এখন এই একটাই প্রশ্ন। কিন্তু মুখোমুখি লড়াইয়ে ভারত না নিউজ়িল্যান্ড, কে এগিয়ে? 

এখনও পর্যন্ত আন্তর্জাতিক ওয়ান ডেতে ১১৭ বার ভারত ও নিউজ়িল্যান্ড একে অপরের মুখোমুখি হয়েছে। ভারতীয় দল ৫৯টি ম্যাচ জিতেছে। নিউজ়িল্যান্ড জিতেছে ৫০টি ম্যাচ। সাতটি ম্যাচ অমীমাংসিতই শেষ হয়েছে, আর একটি ম্যাচ হয়েছে টাই। তবে বিশ্বকাপের মঞ্চে পরিসংখ্যানটা কিন্তু খানিকটা ভিন্ন। মেগা টুর্নামেন্টের মঞ্চে কিউয়িরা বরাবরই ভারতের কাছে শক্ত গাঁট। সেই ২০০৩ বিশ্বকাপে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারত স্টিফেন ফ্লেমিংয়ের নিউজ়িল্যান্ডকে হারিয়েছিল।

তারপর থেকে দুই দশক পেরিয়ে গিয়েছে। পরপর হারের পর অবশেষে এই বিশ্বকাপে কিউয়িদের হারিয়েছে ভারত। ধর্মশালায় ১২ বল বাকি থাকতে চার উইকেটে ম্যাচ জিতেছিল টিম ইন্ডিয়া। ওয়াংখেড়েতে কি ফের একবার জিতবে ভারতীয় দল? না ম্যাঞ্চেস্টারে চার বছর পুরনো স্মৃতি ফের একবার মনে করিয়ে সেমিফাইনালেই ভারতের বিদায়ঘণ্টা বাজিয়ে দেবে নিউজ়িল্যান্ড? সেটাই দেখার।

ওয়াংখেড়েতে টিম ইন্ডিয়ার রেকর্ড কিন্তু বেশ ভাল। এখনও পর্যন্ত ওয়ান ডে ফর্ম্যাটে ভারতীয় ক্রিকেট দল মোট ২১টি ম্যাচ ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলেছে। মোট ১২বার জয় ছিনিয়ে নিয়েছে ভারত। ৯টি ম্যাচ তাদের হারতে হয়েছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি বিশ্বকাপেই এই মাঠে ৩৫৭/৮ বোর্ডে তুলে নিয়েছিল ভারত। যা এখনও পর্যন্ত টিম ইন্ডিয়ার এই মাঠে করা সর্বোচ্চ স্কোর এক ম্যাচে। 

তবে প্রথম সেমিফাইনালের আগেই শুরু হয়ে বিতর্ক। শোনা যাচ্ছে, ভারত-নিউজ়িল্যান্ড ম্যাচটি যে পিচে খেলার কথা ছিল, শেষ মুহূর্তে তা বদলে দ্বৈরথ হচ্ছে অন্য এক বাইশ গজে। যে পিচে বিশ্বকাপে ইতিমধ্যেই দুটি ম্যাচ খেলা হয়ে গিয়েছে।

সূত্রের খবর, বুধবারের ম্যাচ ওয়াংখেড়ে স্টেডিয়ামে মাঝের পিচে খেলার কথা ছিল। যেটা এই মাঠের সাত নম্বর পিচ। এবং বিশ্বকাপের গ্রুপ পর্বে আরও যে চারটি ম্যাচ ওয়াংখেড়েতে আয়োজিত হয়েছে, তার কোনওটিই এই পিচে হয়নি। অর্থাৎ, যে উইকেট তরতাজা। এবং যে পিচে খেলা হলে নিউজ়িল্যান্ডের পেসাররা, বিশেষ করে ট্রেন্ট বোল্ট আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন বলে মনে করা হচ্ছিল। সেই জন্যই কি বদলে ফেলা হল পিচ?

এখন যা পরিস্থিতি, তাতে ৬ নম্বর উইকেটে ভারত-নিউজ়িল্যান্ড ম্যাচ হওয়ার কথা। যে পিচটি ঠিক মাঠের মধ্যিখানে নয়। চলতি বিশ্বকাপে দুটি ম্যাচ হয়েছে এই উইকেটে। ২১ অক্টোবর এই উইকেটেই ইংল্যান্ডকে ২২৯ রানে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ২ নভেম্বর ভারত এই পিচে শ্রীলঙ্কাকে আরও বড় ব্যবধানে, ৩০২ রানে হারিয়েছিল।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: কার ভাগ্যে বিশ্বকাপ ফাইনালের টিকিট? আজ কখন, কোথায় দেখবেন ভারত-নিউজিল্যান্ড মহারণ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka: অভিনব সিদ্ধান্ত, ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের আগেই সুখবর সমর্থকদের জন্য
অভিনব সিদ্ধান্ত, ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের আগেই সুখবর সমর্থকদের জন্য
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ভেল্কি শুরু ভারতীয় স্পিনারদের, তবু প্রস্তুতি ম্যাচে অস্বস্তি, প্রথম দিনের ঝলক
শ্রীলঙ্কায় ভেল্কি শুরু ভারতীয় স্পিনারদের, তবু প্রস্তুতি ম্যাচে অস্বস্তি, প্রথম দিনের ঝলক
Ajinkya Rahane: কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
Indian Cricket Team: ক্রমেই যেন কোণঠাসা হচ্ছেন আগরকর? শামিদের বাদ দেওয়া নিয়ে চূড়ান্ত সমালোচনার মুখে
ক্রমেই যেন কোণঠাসা হচ্ছেন আগরকর? শামিদের বাদ দেওয়া নিয়ে চূড়ান্ত সমালোচনার মুখে

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget