এক্সপ্লোর

IND vs NZ: কার ভাগ্যে বিশ্বকাপ ফাইনালের টিকিট? আজ কখন, কোথায় দেখবেন ভারত-নিউজিল্যান্ড মহারণ?

ICC World Cup 2023: ভারতের প্রতিপক্ষ নিউজ়িল্যান্ডকে কিন্তু বিশ্বকাপের সবথেকে ধারাবাহিক দল বললেও ভুল বলা হবে না। নাগাড়ে পাঁচ বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছে কিউয়িরা।

মুম্বই: নয়ে নয় করে ছুটছে ভারতের জয়রথ। এবার বিশ্বকাপের সেমিফাইনালের (World Cup 2023) মেগা ডুয়েল। সামনে সেই নিউজ়িল্যান্ড। যাদের কাছে ২০১৯ বিশ্বকাপে শেষ চারের লড়াইয়েই হারতে হয়েছিল মেন ইন ব্লুকে। কিউয়িদের বিরুদ্ধে ম্যাঞ্চেস্টারের বদলা কি মুম্বইতে নিতে পারবেন রোহিত, বিরাটরা? আগামীকাল কখন, কোথায় দেখবেন বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল। দেখে নেওয়া যাক -

কাদের ম্যাচ

আজ ১৫ নভেম্বর বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড

ম্যাচটি হবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে

কখন শুরু

ম্যাচ শুরু দুপুর ২টোয়। তার ৩০ মিনিট আগে, দুপুর ১.৩০-এ হবে টস

কোথায় দেখবেন

ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে

অনলাইন স্ট্রিমিং

টিভির সামনে বসার সুযোগ না থাকলে স্মার্টফোনে ডিজ়নি প্লাস হটস্টার অ্যাপে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার

ভারতের প্রতিপক্ষ নিউজ়িল্যান্ডকে কিন্তু বিশ্বকাপের সবথেকে ধারাবাহিক দল বললেও ভুল বলা হবে না। নাগাড়ে পাঁচ বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছে কিউয়িরা। নিউজ়িল্যান্ড দলের প্রধান শক্তি নতুন বলের বিরুদ্ধে ব্যাটিং এবং বোলিং, উভয় ক্ষেত্রেই তাঁদের আগ্রাসন। তরুণ রচিন রবীন্দ্র ইতিমধ্যেই টুর্নামেন্টে ৫৬৫ রান করে ইতিহাস গড়ে ফেলেছেন। নিজের প্রথম বিশ্বকাপে এত রান করার কৃতিত্ব আর কোনও ব্যাটারের নেই। ছন্দে রয়েছেন ডেভন কনওয়েও। আর মিডল অর্ডারে ডারিল মিচেলের আগ্রাসী ব্যাটিং, তাঁদের ভরসা জোগাচ্ছে। 

বোলিংয়ে টিম সাউদি এবং ট্রেন্ট বোল্টের জুটি বিশ্বের সেরা বোলিং জুটিদের অন্যতম। ভারতের স্পিন সহায়ক পিচে মিচেল স্যান্টনারও কিন্তু কিউয়িদের উইকেট এনে দিয়েছেন। তবে ম্যাট হেনরি চোটের কারণে টুর্নামেন্ট থেকেই ছিটকে গিয়েছেন। বিগত চার বছরে তিনি ওয়ান ডে ফর্ম্যাটে বিশ্বের অন্যতম সর্বোচ্চ উইকেটসংগ্রাহক। তাঁর না থাকাটা নিঃসন্দেহে নিউজ়িল্যান্ড দলের বড় ধাক্কা। ম্যাচে খাতায় কলমে ঘরের মাঠে ভারতীয় দল ফেভারিট হিসাবেই নামবে। তবে নিউজ়িল্যান্ডকে যে কোনও পরিস্থিতিতেই দুর্বল ভাবা উচিত নয়, তা নিজেদের পারফরম্যান্সের মাধ্যমে বারংবার প্রমাণ করেছেন তাঁরা। টিম ইন্ডিয়া এই ম্যাচ জিতে ২০১৯ সালে পাওয়া ক্ষতে প্রলেপ দেবে না কিউয়িরা নাগাড়ে তৃতীয়বার বিশ্বকাপ ফাইনালের টিকিট পাকা করবে, এখন সেটাই দেখার বিষয়।

উল্লেখ্য, বৃহস্পতিবার টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। সেই ম্যাচে মুখােমুখি হবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। কলকাতার ইডেন গার্ডেন্সে সেই ম্যাচ আয়োজিত হবে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget