এক্সপ্লোর

IND vs NZ T20I: এক ম্যাচ খেলার পরেই বিশ্রাম! যশপ্রীত বুমরাকে না খেলানো নিয়ে একরাশ ক্ষোভ উগরে দিলেন প্রাক্তনী

India vs New Zealand: ভারত বনাম নিউজ়িল্যান্ডের ওয়ান ডে ম্যাচে যশপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়া হয়েছিল।

নয়াদিল্লি: সপ্তাহান্তে গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত হবে ভারত বনাম নিউজ়িল্যান্ডের (India vs New Zealand) তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ। গত ম্যাচে যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) খেলেননি। এই ম্যাচে তাঁর একাদশে ফেরার পূর্ণ সম্ভাবনা রয়েছে। তবে দ্বিতীয় ম্যাচে বুমরার না খেলে নিয়েই ক্ষুব্ধ মহম্মদ কাইফ।

নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ে বুমরা দলে ছিলেন না। টি-টোয়েন্টিতে তাঁকে সুযোগ দেওয়া হয়েছে। সামনেই আবার বিশের বিশ্বকাপ। সেই কথা ভেবেই সম্ভবত ভারতীয় টিম ম্যানেজমেন্ট বুমরার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে উদ্বিগ্ন। দ্বিতীয় ম্যাচে টসের সময় ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছিলেন বুমরাকে বিশ্রাম দেওয়া হয়েছে। এই বিশ্রাম দেওয়ার প্রসঙ্গেই অখুশি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফ (Mohammad Kaif)। 

ভারতীয় ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তকে কাঠগড়ায় তুলে নিজের সোশ্যাল মিডিয়া চ্যানেলে কাইফ বলেন, 'কীসের জন্য বিশ্রাম? কীসের ওয়ার্কলোড? ও কি অনেকগুলো ম্য়াচ খেলার পর দলে ফিরেছে? একদম পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার পরেই ওকে দলে ফেরানো হয়েছে। এই বিষয়টি আমার একেবারেই বোধগম্য হচ্ছে না। যদি বিশ্রামই দিতে হয়, তাহলে অর্শদীপ সিংহকে বিশ্রাম দেওয়া হোক। যদি অক্ষর পটেল চোট পেয়ে থাকেন এবং তার বদলে আট নম্বরে ব্যাটিংয়ের জন্য হর্ষিত রানাকে দলে খেলাতে হয়, তাহলে অর্শদীপকে বিশ্রাম দিয়ে বুমরাকে খেলানো হোক।'

কাইফের দাবি যদি ভারতীয় দলের যদি ভারসাম্য বজায় রাখার জন্য বদল ঘটাতেই হয়, তাহলে সেক্ষেত্রেও বুমরাকে দল থেকে বাদ দেওয়ার মানে হয় না। 'আট নম্বরে ব্যাটিং প্রয়োজন বলে বুমরাকে যদি দলের ভারসাম্য ঠিক রাখতে বাইরে বসানো হয়, তাহলে সেটাও ভুল সিদ্ধান্তই। দলের ভারসাম্য বা অন্য কোনও কারণেই বুমরার মতো ক্রিকেটারকে দলের বাইরে বসিয়ে রাখা যায় না। দল কীভাবে ভারসাম্য বজায় রাখবে সেটা দল বুঝবে। তবে বুমরার সবসময়ই একাদশে থাকা উচিত।' মত ভারতীয় প্রাক্তনীর।

বুমরার পাশাপাশি চোটের জন্য অক্ষর পটেলও গত ম্যাচে খেলেননি। তিনি প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ড্যারেল মিচেলের বল বাঁচাতে গিয়ে আঙুলে চোট পান। আঙুল থেকে রক্ত পড়তে থাকে। বাধ্য হয়েই তিনি মাঠ ছাড়েন। এই চোটের কারণেই অক্ষর গত ম্যাচে খেলেননি। তাই ভারতীয় টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক আজকের ম্যাচে মাঠে নামেন কি না, সেইদিকেও কিন্তু সকল ভারতীয় সমর্থকদের নজর থাকবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rishabh Pant: চাইলেও ঘরে ফিরতে পারছেন না, বাধ্য হয়ে মাঝরাতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ ঋষভ পন্থের
চাইলেও ঘরে ফিরতে পারছেন না, বাধ্য হয়ে মাঝরাতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ ঋষভ পন্থের
IND vs SL: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে শ্রীলঙ্কা সিরিজ়ে ভারতীয় দলকে কী করতে হবে?
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে শ্রীলঙ্কা সিরিজ়ে ভারতীয় দলকে কী করতে হবে?
IND vs PAK: আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
Sarfaraz Khan: রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?
রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?

ভিডিও

App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'
Saltlake - D'CosMedics | এবার সল্টলেকেও ডি-কসমেডিক্স। উদ্বোধন করলেন অভিনেতা জিৎ
Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget