এক্সপ্লোর

IND vs PAK: জাডেজার বোলিং দেখেই রিজওয়ানকে আউট করার পরিকল্পনা বানিয়েছিলেন, ম্যাচ সেরা হয়ে জানালেন বুমরা

Jasprit Bumrah: বল হাতে পাকিস্তানের বিরুদ্ধে ১৯ রানের বিনিময়ে দুই উইকেট নিয়ে ম্যাচ সেরা হন যশপ্রীত বুমরা।

আমদাবাদ: নরেন্দ্র মোদি স্টেডিয়ামে একপেশেভাবে পাকিস্তানকে হারিয়ে (IND vs PAK)) চলতি বিশ্বকাপে (ODI World Cup 2023) জয়ের ধারা অব্যাহত রাখল ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। মাত্র ১৯১ রানে পাকিস্তানকে অল আউট করার পর রোহিত শর্মার ব্যাটিং দৌরাত্ম্যে ১১৭ বল বাকি থাকতেই সাত উইকেটে ম্যাচ জিতে নিল ভারতীয় দল। ৮৬ রানের ইনিংস খেলেন রোহিত। তবে ম্যাচের সেরা নির্বাচিত হলেন ভারতের তারকা বোলার যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)।

নতুন বল হাতে বুমরা বেশ কৃপণ বোলিং করেন। পরের দিকে বলে এসে তিনি প্রথমে সেট মহম্মদ রিজওয়ানকে মন্থর গতির বলে বোকা বানিয়ে ৪৯ রানে বোল্ড করেন। তারপর শাদাব খানকেও বোল্ড করে দুই রানে সাজঘরে ফেরান। ম্যাচে সাত ওভারে বুমরা ১৯ রান খরচ করে এই দুই উইকেট নেওয়ার সুবাদে ম্যাচ সেরা নির্বাচিত হন। উইকেট চরিত্র দ্রুত বুঝতে পারাই রিজওয়ানের উইকেট নিতে তাঁকে সাহায্য করেছে বলে মনে করছেন বুমরা। ম্যাচ শেষে তিনি বলেন, 'আমরা যত দ্রুত সম্ভব উইকেটটা বোঝার চেষ্টা করি। সেইজন্যই আমরা থ্রি-কোয়ার্টার লেংথে বল করার চেষ্টা করছিলাম। পাক ব্যাটারদের চাপে ফেলাটাই আমাদের লক্ষ্য ছিল। উইকেটের চরিত্রটা বুঝতে পারলে না না পরীক্ষা-নিরীক্ষা করার সুযোগ থাকে। মিডল ওভারে জাডেজার বল হালকা ঘুরছিল। আমি স্পিনারদের মতো করেই মন্থর গতির বলটা করার চেষ্টা করি। আজকে সাফল্য পেয়েছি।' 

 

দুরন্ত রিভার্স স্যুইংয়ে শাদাব খানকে আউট করেন বুমরা। তাঁর সেই বল থেকে ওয়াকার ইউনিসও প্রশংসা করতে কুণ্ঠা করেননি। সেই প্রসঙ্গে বুমরা বলেন, 'অল্প খানিকক্ষণের জন্য বল রিভার্স স্যুইং করছিল। এখন তো সীমিত ওভারের ক্রিকেটে তেমন রিভার্স স্যুইং দেখাই যায় না। আমি ওঁকে (ওয়াকার ইউনিস) এবং ওয়াসিম আক্রমকে বছরের পর বছর কিছু অসামান্য বল করতে দেখেছি। তাই ওঁর প্রশংসা পাওয়াটা আমার কাছে বিশেষ তৎপর্যপূর্ণ।' বুমরা আরও যোগ করেন, 'অল্পবয়সে আমি কিন্তু সিনিয়ারদের প্রচুর প্রশ্ন করতাম। ওদের বিরক্ত করতাম। সেই কৌতূহলই বর্তমানে আমায় সাহায্য করে।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: পাকিস্তানের বিরুদ্ধে শতরান হাতছাড়া করেও বিশ্বরেকর্ড গড়লেন রোহিত

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: গলে ঐতিহাসিক ম্যাচে টস জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করবে ভারত
গলে ঐতিহাসিক ম্যাচে টস জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করবে ভারত
Jemimah Rodrigues: বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে! এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার
বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে! এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার
Indian Cricket Team: ভারতীয় ক্রিকেট দলের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছনোর সম্ভাবনা নিয়ে মুখ খুললেন গিল
ভারতীয় ক্রিকেট দলের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছনোর সম্ভাবনা নিয়ে মুখ খুললেন গিল
India vs Sri Lanka: কোন ছকে গল টেস্টে লঙ্কা বধ করবে ভারত? ফাঁস করে দিলেন মর্নি মর্কেল
কোন ছকে গল টেস্টে লঙ্কা বধ করবে ভারত? ফাঁস করে দিলেন মর্নি মর্কেল

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget