এক্সপ্লোর

Rohit Sharma Record: পাকিস্তানের বিরুদ্ধে শতরান হাতছাড়া করেও বিশ্বরেকর্ড গড়লেন রোহিত

Rohit Sharma: পাকিস্তানের বিরুদ্ধে ৬৩ বলে ৮৬ রানের ইনিংস খেলেন রোহিত শর্মা।

আমদাবাদ: শনিবার, ১৪ অক্টোবর হিটম্যান-শোর সাক্ষী হয়ে থাকলেন ক্রিকেটপ্রেমী। আজ বিশ্বকাপের (ODI World Cup 2023) মহাদ্বৈরথে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত ও পাকিস্তান (IND vs PAK) একে অপরের মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচেই ধুঁয়াধার ব্যাটিংয়ে বিশ্বরেকর্ড গড়লেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। 

বিশ্বকাপের গত ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে দুরন্ত শতরান হাঁকিয়ে বিশ্বকাপের মঞ্চে সর্বাধিক শতরান করা ব্যাটারের রেকর্ড নিজের নামে করেছিলেন রোহিত। ক্রিস গেলকে পিছনে ফেলে সর্বাধিক ছক্কা হাঁকানের রেকর্ডও গড়েছিলেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ফের একবার অনবদ্য ফর্মে দেখায় রোহিতকে। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জিততে ১৯২ রানের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল ভারত। নিজের ধুঁয়াধার ব্যাটিংয়ে পাক বোলিংকে নাস্তানাবুদ করলেন রোহিত।

চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে মাত্র ৩৬ বলেই এদিন নিজের কেরিয়ারের ৫৩তম ওয়ান ডে অর্ধশতরান হাঁকান রোহিত। দ্রুতই নাগাড়ে দ্বিতীয় শতরানের দিকে এগোচ্ছিলেন তিনি। গত বিশ্বকাপেও পাকিস্তানের বিরুদ্ধে ১৪০ রানের ইনিংস খেলেছিলেন 'হিটম্যান' (Hitman)। সমর্থকরা আশা করছিলেন এবারও তেমনটাই হবে। বিশ্বকাপের মেগা মঞ্চে অষ্টম শতরান আসবে রোহিতের ব্যাট থেকে। তবে তেমনটা হয়নি।

৬৩ বলে ৮৬ রান করেই সাজঘরে ফিরতে হয় রোহিতকে। ১৩৬.৫০ স্ট্রাইক রেটে খেলা তাঁর ইনিংস সাজানো ছিল ছয়টি চার ও সমসংখ্যক ছক্কায়। শাহিন আফ্রিদির বলে পড়তে না পেরেই আউট হতে হয় রোহিতকে। তাঁর ব্যাটের একেবারে কাণায় বল লেগে তা মিড উইকেটে দাঁড়ানো ইফতিকার আমেদের কাছে পৌঁছে যায়। সহজ ক্যাচ মিস করেননি ইফতিকার। হতাশ হয়েই মাঠ ছাড়তে হয় রোহিতকে। অবশ্য এদিন শতরান হাতছাড়া করলেও, অবশ্য এক বিশ্বরেকর্ড গড়ে ফেললেন রোহিত।   

ভারতীয় অধিনায়কের আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটে ৩০০টি ছক্কা হাঁকানোর গণ্ডি পার করার জন্য এই ম্যাচে তিনটি ছক্কার প্রয়োজন ছিল। তিনি সহজেই সেই গণ্ডি পার করলেন। তাঁর দখলে বর্তমানে ৩০৩ টি ওয়ান ডে ছক্কা মারার কৃতিত্ব রয়েছে। ওয়ান ডেতে আর কোনও ভারতীয় ব্যাটার ৩০০টি ছয়ের গণ্ডি পার করেননি। আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ব্যাটার হিসাবেও ২৪৬টি ইনিংসে ৩০০টি ছক্কা মারলেন রোহিত। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: ভারত-পাক ম্যাচের আগে অরিজিৎ-সুনীধির পারফরম্যান্স মিস করেছেন? এখানে দেখে নিন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cricket News: এমন ঘটনা আগে কখনও ঘটেছে! ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটের প্রতারণা-কাণ্ডে বিস্মিত ক্রিকেটবিশ্ব
এমন ঘটনা আগে কখনও ঘটেছে! ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটের প্রতারণা-কাণ্ডে বিস্মিত ক্রিকেটবিশ্ব
ICC Rankings: শীর্ষস্থানে ফিরলেন শুভমন গিল, কেরিয়ারের মাত্র দ্বিতীয় সিরিজ় খেলেই ব়্যাঙ্কিংয়ে বড় লাফ বৈভবের
শীর্ষস্থানে ফিরলেন শুভমন গিল, কেরিয়ারের মাত্র দ্বিতীয় সিরিজ় খেলেই ব়্যাঙ্কিংয়ে বড় লাফ বৈভবের
Indian Cricket Team: সাম্প্রতিক সময়ে দেশের সেরা টি-টোয়েন্টি স্পিনারই দলে নেই কেন? প্রশ্নের মুখে নির্বাচকরা
সাম্প্রতিক সময়ে দেশের সেরা টি-টোয়েন্টি স্পিনারই দলে নেই কেন? প্রশ্নের মুখে নির্বাচকরা
Indian Cricket Team: ফিল্ডিংয়ের দৈন্যদশা কাটাতেই কি কড়া সিদ্ধান্ত নিল BCCI? এবার গিলদের 'শিক্ষক' এক বাঙালি
ফিল্ডিংয়ের দৈন্যদশা কাটাতেই কি কড়া সিদ্ধান্ত নিল BCCI? এবার গিলদের 'শিক্ষক' এক বাঙালি

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Supreme Court: মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Cockroach Janta Party: বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
Solar Eclipse 2026 : সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Income Tax Return: এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
Embed widget