এক্সপ্লোর

IND vs SA: ছোট্ট কেরিয়ারেই প্রবল সমালোচনার শিকার হয়েছেন হর্ষিত, অবশেষে ট্রোলিং নিয়ে মুখ খুললেন রানা

Harshit Rana: এখনও পর্যন্ত হর্ষিত রানা নয়টি ওয়ান ডে ম্যাচ খেলে ২০.৮৯ গড়ে মোট ১৯টি উইকেট নিয়ে ফেলেছেন।

রায়পুর: নিজের কেরিয়ার সবে শুরু করেছেন তিনি। তবে ভারতীয় কোচ গৌতম গম্ভীরের কাছের মানুষের তকমা দিয়ে ইতিমধ্যেই বারংবার কড়া সমালোচনা থেকে ট্রোল, সবকিছুরই সম্মুখীন হয়েছেন হর্ষিত রানা (Harshit Rana)। এমনকী শুধু সমর্থকরা নয়, বহু প্রাক্তন ক্রিকেটাররাও কিন্তু সেই তালিকায় সামিল। রায়পুরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (IND vs SA) দ্বিতীয় ওয়ান ডে ম্য়াচে মাঠে নামার আগে হর্ষিত এই বিষয়ে নিজের মতামত জানাতে গিয়ে বলেন তিনি ট্রোলদের পাত্তা দিতে নারাজ, বরং নিজের পারফরম্যান্সেই নজর দিতে আগ্রহী তরুণ ফাস্ট বোলার।

ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে হর্ষিত বলেন, 'দেখুন আমি যদি এসব বিষয় নিয়ে মাথা ঘামিয়ে মাঠে নিজের ওপর বাড়তি চাপ নিয়ে নামি, তাহলে আমার মনে হয় না আমি ক্রিকেটটা খেলতে পারব। তাই এই জিনিসগুলিকে আমি যতটা সম্ভব এড়িয়ে যাওয়ারই চেষ্টা করি। বরং মাঠে আমায় কী করতে হবে, সেইদিকে আমার নজর থাকে। বাইরে কী হচ্ছে, বা লোকজন আমার বিষয়ে কী বলছেন, সেই নিয়ে আমি মাথা ঘামাই না। নিজের খেলা, নিজের পরিশ্রমের দিকে নজর দিই যাতে মাঠে ভাল পারফর্ম করতে পারি।'

এখনও পর্যন্ত হর্ষিত রানা নয়টি ওয়ান ডে ম্যাচ খেলে ২০.৮৯ গড়ে মোট ১৯টি উইকেট নিয়ে ফেলেছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রাঁচিতে প্রথম ওয়ান ডে ম্য়াচেও হর্ষিত নতুন বলে বেশ ভালই বোলিং করেছিলেন। কুইন্টন ডিকক এবং রায়ান রিকেলটন, উভয় প্রোটিয়া টপ অর্ডার ব্যাটারকেই তিনি সাজঘরে ফেরত পাঠান। ম্যাচ নিজের নির্ধারিত ১০ ওভারে ৬৫ রান খরচ করলেও মোট তিনটি উইকেট নেন তিনি। টিম ইন্ডিয়া নিঃসন্দেহেই চাইবে হর্ষিত যেন নিজের এই উইকেট নেওয়ার ফর্ম অব্যাহত রাখেন। 

বুধবার, দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে কিন্তু হর্ষিত দলে রয়েছেন, এমনকী প্রথম ওয়ান ডে ম্য়াচ থেকে একাদশে কোনওরকম বদল না ঘটিয়েই মাঠে নেমেছে ভারত। তবে ফের একবার টস হারে টিম ইন্ডিয়া। এই নিয়ে নাগাড়ে ২০টি ওয়ান ডে ম্য়াচে টস হারল ভারত। এমন ঘটনা ঘটার সম্ভাবনা ১০ লক্ষ ৪৮ হাজার ৫৭৬ বারে একবার। তবে ভারতীয় দলের সঙ্গে ঠিক এমনটাই ঘটল। তবে টস হেরেও ভারত নিজেদের শেষ দুই ওয়ান ডে ম্য়াচে জয় পেয়েছে। জয়ের হ্যাটট্রিক হাঁকিয়ে রাহুলরা আজ সিরিজ় নিজেদের নামে করতে পারেন কি না, এবার সেটাই দেখার বিষয়।     

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?

ভিডিও

Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget