এক্সপ্লোর

IND vs SA: ফিট হতে পারেননি, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবেন না শামি, সরে দাঁড়ালেন চাহারও

Indian Cricket Team: দীপক চাহারের বদলে জাতীয় দলে সুযোগ পেয়েছেন বাংলার আকাশ দীপ।

মুম্বই: আশঙ্কা ছিলই। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (India vs South Africa) টেস্ট দলে মহম্মদ শামির (Mohammed Shami) নাম থাকলেও, তখনই বোর্ডের তরফে জানানো হয়েছিল তাঁর খেলা বা না খেলাটা ফিটনেসের উপর নির্ভরশীল। শেষমেশ ফিট হতে পারলেন না শামি। অপরদিকে, ভারতে ওয়ান ডে দলে সুযোগ পেয়েছিলেন দীপক চাহার (Deepak Chahar)। কিন্তু ব্য়ক্তিগত কারণে তিনি ওয়ান ডে সিরিজ় থেকে নাম সরিয়ে নিয়েছেন।

শামির চোট প্রসঙ্গে বিসিসিআইয়ের তরফে জানানো হয়, 'টেস্ট সিরিজ়ে মহম্মদ শামির খেলা বা না খেলাটা তাঁর ফিটনেসের উপর নির্ভরশীল ছিল। কিন্তু বিসিসিআইয়ের মেডিক্যাল দল তাঁকে ফিটনেসের ছাড়পত্র দেয়নি। সেই কারণেই দুই ম্যাচের টেস্ট সিরিজ়ে অংশগ্রহণ করতে পারবেন না তিনি।' 

দীপক চাহারের চোট নেই। কিন্তু তাঁর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ে খেলা নিয়েও সংশয় ছিলই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ়েই তিনি দ্রুত ক্যাম্প ছেড়ে বাড়ি ফিরে গিয়েছিলেন। চাহারের বাবার শারীরিক অবস্থা ভাল না। সেই কারণে তিনি ওয়ান ডে সিরিজ় থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। বিসিসিআইয়ের তরফে আজ সরকারিভাবে দুই সিদ্ধান্তের কথাই জানিয়ে দেওয়া হয়েছে। চাহারের বদলে জাতীয় দলে সুযোগ পেয়েছেন বাংলার আকাশ দীপ (Akash Deep)।

এখানেই শেষ নয় বিসিসিআইয়ের তরফে আরও জানানো হয় শ্রেয়স আইয়ার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ়ের বাকি দুই ওয়ান ডে ম্যাচে আর খেলবেন না। শ্রেয়স আইয়ার ওয়ান ডে দলের পাশাপাশি ভারতীয় টেস্ট দলেরও অংশ বটে। ওয়ান ডে এবং টেস্ট সিরিজ়ের মধ্যে সময়ের অন্তর খুবই কম। তাই টেস্টের প্রস্তুতি যাতে ভালভাবে করা সম্ভব হয়, সেই কারণেই তাঁকে বাকি দুই ওয়ান ডে ম্যাচে না খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারতীয় বোর্ডের তরফে।

এখনও পর্যন্ত দক্ষিণ আফ্রিকাই একমাত্র দেশ যেখানে ভারতীয় দল লাল বলের ক্রিকেটে সিরিজ় জিততে ব্যর্থ হয়েছে। তাই আসন্ন সিরিজ়টা টিম ইন্ডিয়ার কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। 'শেষ দুর্গ' জয়ের লক্ষ্যে বদ্ধপরিকর ভারতীয় ম্যানেজমেন্ট সেই কারণেই সম্ভবত শ্রেয়সকে ওয়ান ডে দল থেকে সরিয়ে নিল। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

আরও পড়ুন: ভারতীয় দলের সাত নম্বর জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিচ্ছে বিসিসিআই? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget